IND vs SA 1st Test News Update: সাবধান টিম ইন্ডিয়া! নিজের ঘরেই হতে পারে চরম বেইজ্জত

IND vs SA 1st Test: অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ইতিমধ্যে দেশে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে।

IND vs SA 1st Test: অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ইতিমধ্যে দেশে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে।

author-image
Koushik Biswas
New Update
Indian Crickey Team

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল

India vs South Africa Test Match: অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ইতিমধ্যে দেশে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল (Indian Cricket Team) এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে। অধিনায়ক হিসেবে শুভমান গিল (Shubman Gill) দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজে লেটার মার্কস নিয়ে পাস করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজকে তারা ২-০ ব্যবধানে কার্যত পিষে দিয়েছিল। যদিও, অধিনায়ক শুভমান এবং ভারতীয় ক্রিকেট দলের আসল পরীক্ষা এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হবে। লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা বরাবরই ভারতের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। 

Advertisment

Indian Cricket Team: মহম্মদ সামিকে নিয়ে বড় খবর, আদৌ করতে পারবেন টিম ইন্ডিয়ায় কামব্যাক?

দক্ষিণ আফ্রিকার পাল্লা ভারী

টেস্ট ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকার হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রোটিয়া ব্রিগেডের পাল্লা যে কিছুটা ভারী, তা বলা যেতেই পারে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ৪৪ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৮ ম্য়াচে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। আর ভারত জিতেছে ১৬ ম্য়াচে। প্রসঙ্গত, ২০১৯-২০ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টিম ইন্ডিয়া দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল।

Advertisment

Indian Cricket Team: অস্ট্রেলিয়া সিরিজের পরই অবসর রোহিত-বিরাটের? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

এরপর ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের ঘরে টিম ইন্ডিয়াকে কার্যত দুরমুশ করে। ২০২৩-২৪ মরশুমে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়ে যায়। মোদ্দা কথা হল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জয় খুব একটা সহজ হবে না।

Indian Cricket Team: এক সিদ্ধান্তেই পুড়ল কপাল, টিম ইন্ডিয়ায় ঠাঁই হল না তারকা ব্যাটারের

দুর্দান্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা

চলতি বছরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছিল প্রোটিয়া ব্রিগেড। পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ২ ম্য়াচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-১ ব্যবধানে ড্র করেছিল। 

Indian Cricket Team: চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! হা-হুতাশ করছেন ভারতীয় সমর্থকরা

সিরিজের দ্বিতীয় ম্য়াচে প্রোটিয়া ব্রিগেড পাকিস্তানকে ৮ উইকেটে পরাস্ত করে। ২০০৭ সালের পর এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের মাটিতে কোনও টেস্ট ম্য়াচ জিততে পারল। নিজেদের পারফরম্য়ান্সে সবাইকে প্রভাবিত করেছিল। সেনুরন মুথুস্বামী এবং কেশব মহারাজের ঘূর্ণিতে কুপোকাত হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেটাই আপাতত দেখার।

Indian Cricket Team Shubman Gill India vs South Africa Test Match