/indian-express-bangla/media/media_files/2025/11/14/sai-sudharsan-2025-11-14-09-49-45.jpg)
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সাই সুদর্শন
Sai Sudharsan: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে প্রথম টেস্ট ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা টস জিতেছে এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন টিম ইন্ডিয়ার তরুণ ব্য়াটার সাই সুদর্শন। দুটো ইনিংস মিলিয়ে তিনি মোট ১২৬ রান করেন। মনে করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে হয়ত তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু, শেষপর্যন্ত তাঁকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া হল। এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছেন, ভাল পারফরম্য়ান্স করেও সুদর্শনকে শেষপর্যন্ত বঞ্চনার শিকার হতে হল।
IND vs SA Live Cricket Score, 1st Test: টসে জিতল দক্ষিণ আফ্রিকা, কেমন হল ভারতের প্রথম একাদশ?
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
IND vs SA, Cricketer Injury: আশঙ্কাই হল সত্যি, চোটের কারণে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার!
সুদর্শনের সামনে বন্ধ হয়ে গেল কামব্যাকের রাস্তা?
টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। লাল বলের ক্রিকেটে তাঁরা নিয়মিতভাবে রান করেই চলেছেন। আশা করা হচ্ছে, ইডেন গার্ডেন্সেও সেই রানের বন্যা দেখতে পাওয়া যাবে। এই পরিস্থিতিতে সাই সুদর্শনের উপর যে চাপ অনেকটাই বেড়ে গেল, তা বলা যেতেই পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার তিন নম্বর জায়গায় উঠে এসেছেন ওয়াশিংটন সুন্দর। ভারতীয় টেস্ট ক্রিকেট দলে এই তিন নম্বর জায়গাটা নিয়ে সমস্যা অনেকদিন ধরেই অব্য়াহত। এবার ওয়াশিংটন সেই রানের খরা মেটাতে পারেন কি না, সেদিকে সকলের নজর থাকবে।
IND vs SA, Kolkata Test: এবার খেলা হবে, দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারই কেড়েছেন শুভমানদের ঘুম!
যাইহোক, সাই সুদর্শন এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৯ টেস্ট ইনিংস খেলেছেন। এরমধ্যে মাত্র দুটো হাফসেঞ্চুরি করতে পেরেছেন তিনি। এই ফরম্য়াটে তাঁর ব্যাটিং গড় মাত্র ৩০। প্রথম শ্রেণীর ক্রিকেটেও তাঁর ব্য়াটিং গড় ৪০-এর নীচে রয়েছে। সুদর্শনের মধ্যে নিঃসন্দেহে যথেষ্ট প্রতিভা রয়েছে। কিন্তু, সঠিক জায়গায় সেই প্রতিভার বিচ্ছুরণ তিনি ঘটাতে পারেননি। অনেকেই আশঙ্কা করছেন, ইডেন টেস্টে তিন নম্বরে যদি ওয়াশিংটন 'সুন্দর" রান পেয়ে যান, তাহলে হয় সুদর্শনের জায়গা বেশ টলমল হয়ে যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us