/indian-express-bangla/media/media_files/2025/11/26/rishabh-pant-9-2025-11-26-13-04-01.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ঋষভ পন্থ
India vs South Africa Test Match: গুয়াহাটিতে আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বিতীয় টেস্ট ম্য়াচ শেষ হল। গোটা ম্য়াচ জুড়ে প্রোটিয়া ক্রিকেটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। ভারতের (Indian Cricket Team) সামনে জয়ের জন্য ৫৪৯ রানের টার্গেট ছিল। এটা যে তাড়া করা সম্ভব নয়, সেটা সকলেই জানতেন। কিন্তু, আশা করা হয়েছিল যে ম্য়াচটা ড্র করার জন্য টিম ইন্ডিয়া হয়ত লড়াই করবে। কিন্তু, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ছাড়া বাকি কারোর মধ্যে সেই লড়াইয়ের খিদেটা দেখতে পাওয়া গেল না। মাত্র ৬৩.৫ ওভারের মধ্যেই অলআউট হয়ে গেল গোটা ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচে ৪০৮ রানে জয়লাভ করল। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা এই সিরিজটা ২-০ ব্যবধানে জেতার পাশাপাশি ইন্ডিয়াকে পুরো চুনকাম করে দিল।
IND vs SA 2nd Test, 5th Day Highlights: লজ্জার লড়াই, লজ্জার হার! হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া
গুয়াহাটি টেস্টে জয়লাভ করল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটি টেস্ট ম্য়াচে টস জিতেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে তারা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে টিম ইন্ডিয়া মাত্র ২০১ রানে অলআউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৬০ রানে ইনিংস ডিক্লেয়ার করে। টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য ৫৪৯ রানের টার্গেট ছিল। এই ম্য়াচটা বাঁচাতে হলে ভারতকে মোট ১০৬ ওভার ব্যাট করতে হত। যদিও চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ফেলেছিল ঋষভ ব্রিগেড। পঞ্চম দিন উইকেট বাঁচানোর জন্য যথেষ্ট লড়াই করে টিম ইন্ডিয়া। কিন্তু, শেষপর্যন্ত তারা ব্যর্থ হয়। ১৪০ রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। অবশেষে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানে জয়লাভ করে।
হোয়াইটওয়াশ করল প্রোটিয়া ব্রিগেড
এই সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটা কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হয়েছিল। সেই ম্য়াচেও দক্ষিণ আফ্রিকা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করে। টিম ইন্ডিয়াকে তারা ১২৪ রান তাড়া করে জিততে দেয়নি। ৩০ রানে হেরে গিয়েছিল ভারত। এবার গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট দল ৪০৮ রানে পরাজিত হয়। আর সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দিল টিম ইন্ডিয়াকে। ২৫ বছর পর ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।
লজ্জার হার ভারতীয় ক্রিকেট দলের
টেস্ট ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে পরাজয় স্বীকার করল টিম ইন্ডিয়া। প্রথমবার ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারতে হল তাদের। ইতিপূর্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪২ রানের ব্যবধানে পরাস্ত হয়েছিল। ২০০৪ সালে ম্য়াচটি নাগপুরে আয়োজন করা হয়েছিল। গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার পর টিম ইন্ডিয়াকে একতরফা হারাল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us