/indian-express-bangla/media/media_files/2025/12/03/indian-cricket-team-39-2025-12-03-10-53-05.jpg)
প্রথম ওয়ানডে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের উল্লাস
IND vs SA: বুধবার (৩ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নামছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশা, এই ম্য়াচেও হয়ত ব্যাট হাতে জ্বলে উঠবেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। রাঁচিতে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে ভারত জয়লাভ করেছিল। এই পরিস্থিতিতে আজকের ম্য়াচটা জিততে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলতে পারবে। তবে এই ম্য়াচেও যে সকলের নজর বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপরেই থাকবে, তা নিঃসঙ্কোচে বলা যায়।
কতগুলো ওয়ানডে ম্য়াচ খেলা হয়েছে রায়পুরে?
রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটাই ওয়ানডে ম্য়াচ খেলা হয়েছিল। সেটাও আবার ২০২৩ সালের জানুয়ারি মাসে। সেই ম্য়াচে বল হাতে কার্যত আগুন জ্বালিয়েছিলেন মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। নিউজিল্য়ান্ড ক্রিকেট দলকে মাত্র ১০৮ রানে অলআউট করে দিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর ৩০ ওভার বাকি থাকতেই ভারতীয় ক্রিকেট দল ৮ উইকেটে জয়লাভ করেছিল। এই মাঠে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিল ভারত। সেই ম্য়াচেও টিম ইন্ডিয়া ২০ রানে জয়লাভ করে।
IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে?
এই প্রতিবেদনে আমরা আপনাদের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচের লাইভ স্ট্রিমিং সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করব...
কবে আয়োজন করা হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ?
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ ৩ ডিসেম্বর অর্থাৎ বুধবার আয়োজন করা হচ্ছে।
কোথায় আয়োজন করা হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ?
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।
IND vs SA 1st ODI Record: ৬৪১ রানের পাহাড়, ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড!
কখন থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ?
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ দুপুর ১টা বেজে ৩০ মিনিটে শুরু হবে। টস হবে খেলা শুরুর ঠিক আধঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ১টায়।
কোথায়-কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ?
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এছাড়া জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে। এর পাশাপাশি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-য় আপনারা এই ম্য়াচের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস পেয়ে যাবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us