IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে?

India vs South Africa ODI series: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি আগামী ৩ ডিসেম্বর রায়পুরে আয়োজন করা হবে।

India vs South Africa ODI series: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি আগামী ৩ ডিসেম্বর রায়পুরে আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
New Update
IND vs SA 2nd ODI Pitch Report

দেখে নিন, কেমন হতে চলেছে রায়পুরের উইকেট

IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি আগামী ৩ ডিসেম্বর রায়পুরে আয়োজন করা হবে। কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বে টিম ইন্ডিয়া রাঁচিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। বিরাট কোহলি (Virat Kohli) তাঁর স্মরণীয় শতরানে যাবতীয় প্রচারের আলো কেড়ে নেন। অন্যদিকে, বল হাতে ভেলকি দেখান কুলদীপ যাদবও।

Advertisment

Rohit Sharma Viral Video: বিরাট সেঞ্চুরি হাঁকাতেই গালাগালি দিয়েছিলেন রোহিত? সত্যিটা ফাঁস করলেন আর্শদীপ!

পাশাপাশি এই জয়ের নেপথ্যে রোহিত শর্মা (Rohit Sharma) এবং হর্ষিত রানারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে একথা অনস্বীকার্য, প্রথম ওয়ানডে ম্য়াচে পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকা রায়পুরে অবশ্যই কামব্যাক করতে চাইবে। প্রথম ম্য়াচে প্রোটিয়া ব্যাটাররা শেষপর্যন্ত যথেষ্ট লড়াই করেছিল। কিন্তু, ৩৪৯ রান তাড়া করতে নেমে শেষপর্যন্ত মাত্র ১৭ রানে হেরে যায়।

Advertisment

IND vs SA 2nd ODI, Playing XI: সুযোগ পেয়েও চূড়ান্ত ব্যর্থ, এবার বাদের খাতায় টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার?

রায়পুর উইকেটের চরিত্র কেমন

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচটি রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই মাঠে ব্যাট এবং বলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। শুরুর দিকে এই উইকেট ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য হতে পারে। তবে ম্য়াচ যত সামনের দিকে এগোবে, ততই স্পিনারদের ভেলকি বাড়তে শুরু করবে। যদিও রায়পুরের এই স্টেডিয়াম খুব বেশি রানের সুনাম অর্জন করতে পারেনি। টি-২০ ফরম্য়াটে মাত্র একবারই ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছিল। 

Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া

কী বলছে পরিসংখ্যান?

রায়পুরের এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটাই ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছে। ২০২৩ সালে এই ম্য়াচটি ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে নিউজিল্যান্ড ক্রিকেট দল মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দল মাত্র ২০.১ ওভারে এই টার্গেট সহজেই হাসিল করে ফেলে। প্রথম ইনিংসের গড় স্কোর ১০৮ রান। আর দ্বিতীয় ইনিংসে ১১১ রান।

IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস

বদলে যেতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

প্রথম ওয়ানডে ম্য়াচে রুতুরাজ গায়কোয়াড়কে চার নম্বরে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, ব্যাট হাতে তিনি একেবারে নজর কাড়তে পারেননি। ১৪ বল খেলে মাত্র ৮ রানই তিনি করতে পেরেছেন। এই পরিস্থিতিতে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে টিম ম্য়ানেজমেন্ট তাঁর জায়গায় ঋষভ পন্থকে একটা সুযোগ দিতে পারে। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দর মাত্র ৩ ওভারই বল করার সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতেও তিনি মাত্র ১৩ রান করেন। এই পরিস্থিতিতে সুন্দরের জায়গায় টিম ম্য়ানেজমেন্ট নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দিতে পারে।

Virat Kohli Rohit Sharma KL Rahul IND vs SA