/indian-express-bangla/media/media_files/2025/11/20/guwahati-pitch-report-2025-11-20-00-43-26.jpg)
দেখে নিন, বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট
India vs South Africa Test Match: কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতীয় (Indian Cricket Team) ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে মুখ থুবড়ে পড়েছিল। এই লজ্জাজনক পারফরম্য়ান্সের কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) আয়োজন করা হবে। এই সিরিজটা ১-১ ব্যবধানে ড্র করতে হলে টিম ইন্ডিয়াকে যে কোনও মূল্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটা জিততেই করতেই হবে।
IND vs SA 2nd Test News Update: ইডেন টেস্টে হারের পর এবার বিশাল ধাক্কা, কীভাবে সামলাবেন গৌতম গম্ভীর?
ভারতীয় ক্রিকেট দলের কাছে 'সুখবর' হল, শুভমান গিল (Shubman Gill) দ্রুত চোট সারিয়ে সুস্থ হচ্ছেন। অন্যদিকে, নীতীশ কুমার রেড্ডিকেও স্কোয়াডে যোগ করা হয়েছে। কলকাতায় লজ্জার পরাজয়ের পর টিম ইন্ডিয়া গুয়াহাটিতে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
কেমন হবে গুয়াহাটির উইকেট?
বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এই প্রথমবার কোনও টেস্ট ম্য়াচের আয়োজন করছে। ওয়ানডে এবং টি-২০ রেকর্ডের হিসাবে এই উইকেটে ব্যাট এবং বলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শুরুর দিকে উইকেটে আর্দ্রতা থাকার কারণে পেস বোলাররা এই মাঠে আগুন গতি ছোটাতে পারেন।
IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত
তবে শুরুর ওভারগুলো যদি বাদ দেওয়া যায়, তাহলে প্রথম ২ দিন এখানকার উইকেট যথেষ্ট ব্য়াটিং সহায়ক হয়ে থাকে। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, তৃতীয় দিন থেকে উইকেট ভাঙতে শুরু করে। সেকারণে স্পিনাররা অ্যাডভান্টেজ পেতে পারে। দুটো দলেই যথেষ্ট ভাল স্পিনার রয়েছে। ফলে ব্যাটারদের অগ্নিপরীক্ষার মুখে পড়তে হবে।
কী বলছে পরিসংখ্যান?
বরসাপাড়া এই প্রথমবার কোনও টেস্ট ম্য়াচ আয়োজন করবে। এখনও পর্যন্ত এই মাঠে মোট ৮ ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে চারটে ম্য়াচে যে দল প্রথমে ব্যাট করেছে, তারা জয়লাভ করেছে। সমসংখ্যক ম্য়াচে যে দল রান তাড়া করেছে, তারা জয়লাভ করেছে। বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর ২২৫ রান। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৮৩ রান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us