IND vs SA 2nd Test News Update: ইডেন টেস্টে হারের পর এবার বিশাল ধাক্কা, কীভাবে সামলাবেন গৌতম গম্ভীর?

IND vs SA 2nd Test: হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্য়াচ। গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে।

IND vs SA 2nd Test: হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্য়াচ। গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Gautam Gambhir: টিম ইন্ডিয়ায় গম্ভীরের সাম্রাজ্য টলমল!

Gautam Gambhir: টিম ইন্ডিয়ায় গম্ভীরের সাম্রাজ্য টলমল!

India vs South Africa Test Match: কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত এই সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সেকারণে গুয়াহাটিতে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া শুধুমাত্র জিততেই চায় না, ফেরাতে চায় এই সিরিজে সমতাও। তবে এই ম্য়াচে ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) হয়ত খেলতে পারবেন না। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, অধিনায়ক গিল দলের সঙ্গে গুয়াহাটি যাবেন না। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণেই থাকবেন তিনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইডেন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান।

Advertisment

IND vs SA, Eden Gardens Pitch Controversy: এমন উইকেট আদৌ গরিমা বাড়াল ইডেনের? ভারত হারতেই বিতর্কের ঝড়

দ্বিতীয় টেস্টে খেলবেন না অধিনায়ক গিল?

প্রথম টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছিলেন শুভমান গিল। আচমকা তিনি ঘাড়ে যন্ত্রণা অনুভব করেন। সেকারণে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর আর তিনি ইডেন টেস্ট খেলতে পারেননি। সূত্রের খবর, আগামী বুধবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু, দলের সঙ্গে যাচ্ছেন না শুভমান গিল। ১৮ নভেম্বর অর্থাৎ আজ টিম ইন্ডিয়ার জন্য একটি প্র্যাকটিস সেশন রাখা হয়েছে। এরপর আগামীকাল তারা গুয়াহাটি যাবে। দলের সঙ্গে শুভমানের গুয়াহাটি না যাওয়ার অর্থ হল, দ্বিতীয় টেস্ট ম্য়াচে খুব সম্ভবত খেলবেন না তিনি। এই পরিস্থিতিতে গম্ভীরের উপর যে চাপ বাড়বে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Advertisment

IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত

আপাতত কেমন আছেন শুভমান?

জানা গিয়েছে, শুভমানের ঘাড়ে এখনও যথেষ্টই যন্ত্রণা রয়েছে। গলায় সাপোর্টের জন্য তাঁকে আপাতত একটি কলার সারাক্ষণ পরে থাকতে হচ্ছে। আগামী ৩-৪ দিন বিমানে যাতায়াত করতে পারবেন না তিনি। ভারতীয় ক্রিকেট দলের মেডিক্যাল টিম আপাতত শুভমানকে বিশ্রামের পরামর্শ দিয়েছে। তাঁর শারীরিক উন্নতির উপর সকলেই নজর রেখেছেন। শুভমানের গুয়াহাটি না যাওয়া এবং কলার পরে থাকার বিষয়টা স্পষ্ট করে দেয় যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটা তিনি মিস করতে চলেছেন। 

IND vs SA Highlights Cricket Score, 1st Test: তৃতীয় দিনই 'খতম' ইডেন টেস্ট? খারাপ উইকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

দ্বিতীয় টেস্টে কে হতে পারেন শুভমানের বিকল্প?

ভারতীয় ক্রিকেট দলে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার হলেন শুভমান গিল। ফলে তাঁর অভাব পূরণ করা ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের পক্ষে অতটাও সহজ হবে না। তবে শুভমানের জায়গায় দ্বিতীয় টেস্ট ম্য়াচে সাই সুদর্শন কিংবা দেবদত্ত পাডিক্কলকে দেখা যেতে পারে। টিম ইন্ডিয়ার হয়ে দুজনেই ইতিপূর্বে খেলেছেন। ব্যাট হাতে ইনিংস গড়তে পারেন। পাশাপাশি, নীতীশ কুমার রেড্ডিও ইতিমধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন। তিনিও টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিতে পারেন।

Indian Cricket Team Shubman Gill India vs South Africa Test Match