IND vs SA 2nd Test, 4th Day Match Report: অস্ট্রেলিয়ার এই রেকর্ড ভাঙল আফ্রিকা, ৩১ বছর পর প্রশ্নের মুখে ভারত!

IND vs SA 2nd Test: দুই টেস্ট ম্য়াচের এই সিরিজে ভারত ইতিমধ্যে প্রথমটা হেরে গিয়েছে। এবার দ্বিতীয় টেস্ট ম্য়াচও দক্ষিণ আফ্রিকা কার্যত নিজেদের পকেটে পুরে ফেলেছে।

IND vs SA 2nd Test: দুই টেস্ট ম্য়াচের এই সিরিজে ভারত ইতিমধ্যে প্রথমটা হেরে গিয়েছে। এবার দ্বিতীয় টেস্ট ম্য়াচও দক্ষিণ আফ্রিকা কার্যত নিজেদের পকেটে পুরে ফেলেছে।

author-image
Koushik Biswas
New Update
Rishabh Pant and Gautam Gambhir

ঋষভ পন্থ এবং গৌতম গম্ভীর

India vs South Africa Test Match: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ইতিমধ্যে এমন একটি কৃতিত্ব অর্জন করেছে, যা ইতিপূর্বে ভারতের মাটিতে কেউ কোনওদিন করতে পারেনি। টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল (IND vs SA) আপাতত অসাধারণ পারফরম্য়ান্স করছে। আর সেইসঙ্গে ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার ৩১ বছরের পুরনো একটি রেকর্ড। দুই টেস্ট ম্য়াচের এই সিরিজে ভারত (Indian Cricket Team) ইতিমধ্যে প্রথমটা হেরে গিয়েছে। এবার দ্বিতীয় টেস্ট ম্য়াচও দক্ষিণ আফ্রিকা কার্যত নিজেদের পকেটে পুরে ফেলেছে।

Advertisment

IND vs SA 2nd Test, 4th Day Live Updates: শেষ চতুর্থ দিনের খেলা, আপাতত ঈশ্বরই বাঁচাতে পারে টিম ইন্ডিয়াকে

চতুর্থ দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা চতুর্থ ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য ৫৪৯ রানের টার্গেট দিয়েছে। আর দিনের শেষে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ২৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে। এবার ম্য়াচের অন্তিম দিনে ভারতীয় ব্যাটাররা কত রান করতে পারেন, সেটাই আপাতত দেখায়। এই পরিস্থিতি থেকে জয়ের আশা করা একেবারে বৃথা।

Advertisment

India vs South Africa 2nd Test: টিম ইন্ডিয়ার গায়ে 'কলঙ্কের দাগ'! টেস্ট ইতিহাসে লজ্জার দোরগোড়ায় ঋষভরা

এই প্রথমবার ভারতের বিরুদ্ধে কোনও দল এত বিশাল রানের লিড নিল

টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে আপাতত এক পাহাড় সমান টার্গেট খাড়া করেছে। দক্ষিণ আফ্রিকা এই রেকর্ড সম্পর্কে আদৌ জানে কি না, তা নিয়ে অবশ্যই সন্দেহ থাকতে পারে। কিন্তু, এই দল ইতিমধ্যে ইতিহাস কায়েম করে ফেলেছে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ভারতের বিরুদ্ধে ৫৪৮ রানের লিড অর্জন করেছে। ইতিপূর্বে ভারতে খেলতে এসে অন্য কোনও দল দ্বিতীয় ইনিংসে এত বড় রানের লিড নিতে পারেনি। ইতিপূর্বে, এই রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে ছিল। ২০০৪ সালে অস্ট্রেলিয়া নাগপুর টেস্টে ভারতের বিরুদ্ধে ৫৪২ রানের লিড নিয়েছিল। কিন্তু, ৩১ বছর পর সেই রেকর্ডটি ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা।  

Rishabh Pant Out Criticism: 'দায়িত্বজ্ঞানহীন, যোগ্যতাই নেই ক্যাপ্টেন হওয়ার...', সমর্থকদের তোপের মুখে ঋষভ

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করল প্রোটিয়া ব্রিগেড

গুয়াহাটি টেস্ট ম্য়াচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৪৮৯ রান করেছিল। এরপর ব্যাট করে টিম ইন্ডিয়া। কিন্তু, তারা মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায়। এরপর শুরু হয় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। পাঁচ উইকেট হারিয়ে তারা ২৬০ রান করেছে। এরপর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এবার ভারতকে এই ম্য়াচ জিততে হলে ৫৪৯ রান করতে হবে। যা এককথায় অসম্ভব। এখন এটাই দেখার যে টিম ইন্ডিয়া এই ম্য়াচটা আদৌ ড্র করতে পারে কি না। যদিও সেক্ষেত্রে সিরিজ হারতে হবে তাদের। অন্তত হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে পারবে।

Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের?

শতরান হাতছাড়া করলেন ট্রিস্টান স্টাবস

দক্ষিণ আফ্রিকা এত দেরি করে ইনিংস ডিক্লেয়ার করার পিছনে একটি কারণ রয়েছে। ট্রিস্টান স্টাবসের শতরানের জন্য তারা অপেক্ষা করছিল। কিন্তু, সেই স্বপ্ন অধরাই রইল এই প্রোটিয়া ব্যাটারের। এরপর আর দেরি না করে ইনিংস ডিক্লেয়ার করে দেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। স্টাবস দ্বিতীয় ইনিংসে ১৮০ বল খেলে ৯৪ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে একটি ছক্কা এবং ৯ চার দেখতে পাওয়া গিয়েছে। ইতিপূর্বে, জোরজি ৪৯ রান করে আউট হয়ে যান। তিনিও নিজের হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি।

Indian Cricket Team India vs South Africa Test Match IND vs SA