IND vs SA 2nd Test Follow On: ভারতকে কেন ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা? জেনে নিন আসল কারণ

IND vs SA 2nd Test News: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আপাতত চলছে। সিরিজের দ্বিতীয় ম্য়াচটি গত ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে আয়োজন করা হয়েছে।

IND vs SA 2nd Test News: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আপাতত চলছে। সিরিজের দ্বিতীয় ম্য়াচটি গত ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে আয়োজন করা হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Rishabh Pant and Temba Bavuma

Rishabh Pant and Temba Bavuma

IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আপাতত চলছে। সিরিজের দ্বিতীয় ম্য়াচটি গত ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে আয়োজন করা হয়েছে। তৃতীয় দিন ভারতীয় ব্যাটাররা একেবারে খারাপ পারফরম্য়ান্স করলেন। ৪৮৯ রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ২০১ রানে অলআউট হয়ে যায়। আর সেকারণে আফ্রিকান ব্রিগেড প্রথম ইনিংসে ২৮৮ রানের লিড নিতে সক্ষম হয়েছে। কিন্তু, এত বড় ব্যবধানের লিড পেয়েও দক্ষিণ আফ্রিকা ফলো-অন করাল না টিম ইন্ডিয়াকে। আসুন জেনে নেওয়া যাক, এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ।

Advertisment

IND vs SA 2nd Test, 3rd Day Highlights: লজ্জার ব্যাটিং ভারতের, ফের হোয়াইটওয়াশের দেরগোড়ায় টিম ইন্ডিয়া?

কেন ভারতকে ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা?

২৮৮ রানের লিড হাতে নিয়েও শেষপর্যন্ত টিম ইন্ডিয়াকে ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা। সচরাচর দেখা যায়, কোনও দল বড় রানের লিড অর্জন করলেই বিপক্ষ দলকে ফলো-অন করায়। সেক্ষেত্রে এক ইনিংসে টেস্ট ম্য়াচ জয়ের সম্ভাবনা থেকে যায়। কিন্তু, বাভুমা ফলো-অন করালেন না টিম ইন্ডিয়াকে। আসলে, টিম ইন্ডিয়া অল আউট হতে না হতেই ড্রেসিংরুমের দিকে দৌড়তে শুরু করেন টেম্বা বাভুমা (Temba Bavuma)।

Advertisment

IND vs SA 2nd Test Pitch Controversy: 'উইকেট তো নয়, যেন গড়গড়ে রাস্তা...', গুয়াহাটি পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে

আম্পায়ারের থেকে তিনি ২ মিনিট সময়ও চেয়ে নিয়েছিলেন। এরপর তিনি ফলো-অন না করিয়ে নিজের দলকে ব্যাট করার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। চতুর্থ ইনিংসে ভারতীয় উইকেটে ব্যাট করা যথেষ্ট কঠিন হয়ে যায়। কারণ, উইকেটে খুব বেশি বাউন্স আর থাকে না। পাশাপাশি, বলও বাঁই-বাঁই করে ঘুরতে শুরু করে। সেকারণেই হয়ত বাভুমা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Rishabh Pant Out Criticism: 'দায়িত্বজ্ঞানহীন, যোগ্যতাই নেই ক্যাপ্টেন হওয়ার...', সমর্থকদের তোপের মুখে ঋষভ

ফের হোয়াইটওয়াশের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত?

কলকাতায় আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৩০ রানে হেরে গিয়েছিল। এবার গুয়াহাটিতে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচেও টিম ইন্ডিয়া বেশ ব্যাকফুটে দাঁড়িয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৫১.১ ওভারে ৪৮৯ রান করেছে।

IND vs SA: রাহুল অধিনায়ক, বাইরে শুভমান-হার্দিক! Team India-র নির্বাচনের ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট

এর জবাবে ভারতীয় দল ৮৩.৫ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায়। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ইতিমধ্যে ২৬ রান তুলে ফেলেছে। আপাতত তাদের কাছে ৩১৪ রানের লিড রয়েছে। এই ম্য়াচে ভারতীয় দল অনেকটাই পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অনেকে মনে করছেন, দেশের মাটিতে নিউজিল্যান্ডের পর ফের দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হতে পারে।

Indian Cricket Team Temba Bavuma India vs South Africa Test Match IND vs SA