/indian-express-bangla/media/media_files/2025/11/24/ind-vs-sa-2nd-test-pitch-controversy-2025-11-24-10-08-10.jpg)
গুয়াহাটির উইকেট নিয়ে বিতর্ক তুঙ্গে
IND vs SA: দ্বিতীয় দিন সকালে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Test Match) যখন ব্যাট করতে নেমেছিল, সেইসময় তাদের হাতে মাত্র ৪ উইকেট বাকি ছিল। অনেকেই মনে করেছিলেন, প্রোটিয়া ব্রিগেড হয়ত ৩০০ রানের মধ্যে অলআউট হয়ে যাবে। সেটা তো হয়ইনি, উলটে লোয়ার অর্ডারের ব্যাটাররা ভারতীয় বোলারদের কার্যত ল্যাজেগোবরে করে দিলেন। ৪৮৯ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকা। দিনের শেষে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) এই ব্যর্থতার দায় উইকেটের ঘাড়েই চাপালেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। স্পষ্ট জানিয়ে দিলেন, গুয়াহাটির উইকেট যেন গড়গড়ে রাস্তা। ইতিপূর্বে, কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম ম্য়াচ খেলা হয়েছিল। সেই উইকেট নিয়েই উঠেছিল বিতর্কের ঝড়। ভারত শেষপর্যন্ত ৩০ রানে হেরে যায়।
IND vs SA 2nd Test, 3rd Day Live Updates: ৫০ রান টপকাল ভারত, বুঝেশুনে ব্যাটিং যশস্বী-রাহুলের
উইকেটকে রাস্তার সঙ্গে তুলনা করলেন কুলদীপ
চলতি সিরিজে ২ টেস্ট ম্য়াচে উইকেট নিয়ে তুলনা করলেন কুলদীপ যাদব। কথার সুরে রীতিমতো ব্যাঙ্গ ঝরে পড়ল। বললেন, 'কলকাতার উইকেট তো একেবারে আলাদা ছিল। আর এখানে তো যেন একেবারে রাস্তা (পাটা উইকেট)। সেকারণে লড়াইটা আরও চ্যালেঞ্জিং। দেখা যাক, শেষপর্যন্ত এই টেস্ট ম্য়াচের ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়।'
IND vs SA: রাহুল অধিনায়ক, বাইরে শুভমান-হার্দিক! Team India-র নির্বাচনের ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট
প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদবই সর্বাধিক উইকেট শিকার করেছেন। ২৯.১ ওভারে ১১৫ রান খরচ করে তিনি ৪ উইকেট নিজের ঝুলিতে পুরে নেন। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া কুলদীপের এই মন্তব্যকে কীভাবে গ্রহণ করেন, সেটাই আপাতত দেখার। কারণ, এই প্রথমবার বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কোনও টেস্ট ম্য়াচের আয়োজন করা হল। সেখানে ভারতেরই একজন সিনিয়র ক্রিকেটারের এমন মন্তব্য খুব ভালভাবে গ্রহণ করা হবে না।
কুলদীপ জানালেন, এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য যথেষ্ট লড়াই করতে হবে। তাঁর কথায়, 'সবসময় চাপ তৈরি করাই আসল উদ্দেশ্য হতে পারে না। একটা ভাল ব্যাটিং সহায়ক উইকেটে কীভাবে আপনি কামব্যাক করতে পারেন, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এই উইকেটে বল করা সত্যিই খুব কঠিন। আমার মনে হয় না, এই উইকেট থেকে বোলাররা খুব বেশি ফায়দা তুলতে পারবেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us