India vs South Africa 2nd Test: টিম ইন্ডিয়ার গায়ে 'কলঙ্কের দাগ'! টেস্ট ইতিহাসে লজ্জার দোরগোড়ায় ঋষভরা

India vs South Africa 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় ক্রিকেট দল কার্যত মুখ থুবড়ে পড়েছে। ভারতে এসে ভারতকে হারানো কখনই সহজ কাজ নয়। কিন্তু, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই ভ্রান্ত ধারণাকে চুরমার করে দিয়েছে।

India vs South Africa 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় ক্রিকেট দল কার্যত মুখ থুবড়ে পড়েছে। ভারতে এসে ভারতকে হারানো কখনই সহজ কাজ নয়। কিন্তু, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই ভ্রান্ত ধারণাকে চুরমার করে দিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Rishabh Pant (8)

এবার কী করবেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ঋষভ পন্থ?

India vs South Africa Test Match: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) যাবতীয় জারিজুরি আপাতত শেষ হয়ে গিয়েছে। এই দলটা না ঠিক করে ব্যাট করতে পারছে, আর না বোলিং। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অবস্থা আপাতত ল্যাজেগোবরে হয়ে গিয়েছে। চতুর্থ দিনের শেষে ভারত ২৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার জয় যে আপাতত সময়ের অপেক্ষা, তা বলা যেতেই পারে।

Advertisment

IND vs SA 2nd Test, 4th Day Live Updates: শেষ চতুর্থ দিনের খেলা, আপাতত ঈশ্বরই বাঁচাতে পারে টিম ইন্ডিয়াকে

এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার গায়ে আরও একটি কলঙ্কের দাগ লাগতে চলেছে। টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তারা। শেষ দিনে যদি কোনও ব্যাটার মিরাকল না ঘটাতে পারেন, তাহলে ভারতের পরাজয় একেবারে নিশ্চিত। 

Advertisment

IND vs SA 2nd Test Follow On: ভারতকে কেন ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা? জেনে নিন আসল কারণ

২০০৪ সালে সবথেকে বড় ব্যবধানে হেরেছে ভারত

টেস্ট ক্রিকেট ইতিহাসে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে হেরেছিল। সালটা ছিল ২০০৪। ভেন্যু নাগপুর স্টেডিয়াম। সেইসময় অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভারতের সামনে ৫৪৩ রানের টার্গেট দিয়েছিল। ওই ম্য়াচে ভারত ৩৪২ রানে পরাস্ত হয়েছিল। এই লজ্জার রেকর্ডও এখনও অক্ষত রয়েছে। কিন্তু, ২৬ নভেম্বর আর থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মজার ব্যাপার হল, ওই ম্য়াচে অস্ট্রেলিয়া ৫৪৩ রানের টার্গেট দিয়েছিল, আর এবার দক্ষিণ আফ্রিকা ৫৪৯ রানের টার্গেট দিয়েছে।

Rishabh Pant Out Criticism: 'দায়িত্বজ্ঞানহীন, যোগ্যতাই নেই ক্যাপ্টেন হওয়ার...', সমর্থকদের তোপের মুখে ঋষভ

ব্যাটিং-বোলিং কোনওটাই করতে পারছে না ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় ক্রিকেট দল কার্যত মুখ থুবড়ে পড়েছে। যখন টিম ইন্ডিয়া ব্যাট করছিল, সেইসময় মনে হচ্ছিল, উইকেট বোধহয় বোলিং সহায়ক। আর যখন ব্যাট করছিল, তখন ঠিক উলটো। ভারতীয় ক্রিকেট দল না তো ব্যাট করতে পারছে, আর না বল। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তারা চূড়ান্ত ফ্লপ হচ্ছে। আর এই দুর্বলতার ফায়দা লুটছে দক্ষিণ আফ্রিকা। ভারতে এসে ভারতকে হারানো কখনই সহজ কাজ নয়। কিন্তু, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই ভ্রান্ত ধারণাকে চুরমার করে দিয়েছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল আপাতত হোয়াইওয়াশের অপেক্ষা করছে।

Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের?

নিজেদের দায়িত্ব পালন করতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা

সবথেকে বড় সমস্যা হল, ভারতীয় ক্রিকেটাররা আসলে নিজের দায়িত্বটাই ঠিক করে পালন করতে পারছেন না। ব্যাটাররা জানেন না যে কোনও অর্ডারে তাঁদের নামতে হবে। ওয়াশিংটন সুন্দর থেকে সাই সুদর্শন, প্রত্যেক ম্য়াচে নতুন ব্যাটিং অর্ডারে খেলতে নামছেন। এবার ম্য়াচের শেষদিন কী হয়, সেটাই দেখার। টিম ইন্ডিয়া কি আদৌ ম্য়াচটাকে ড্র করতে পারবে? ক্রিকেট চিরকালই অনিশ্চিত একটা খেলা। কখন-কী হয়, কেউ বলতে পারে না। তবে এই ম্য়াচে আপাতত দুটো ফলাফল বেশ স্পষ্ট হয়ে গিয়েছে। প্রথম, টিম ইন্ডিয়ার লজ্জার হার। দ্বিতীয়, টেনেটুনে ম্য়াচ ড্র। যদিও ড্র করাও টিম ইন্ডিয়ার পক্ষে আপাতত বেশ কঠিন হতে চলেছে। 

Indian Cricket Team India vs South Africa Test Match IND vs SA