IND vs SA 2nd Test, New Time Schedule: বদলে গেল ভারত-আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময়, না জানলে চরম মিস

IND vs SA 2nd Test 2025: ইতিমধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ সংক্রান্ত একটি বড় খবর সামনে এসেছে। বদলে গিয়েছে দ্বিতীয় টেস্ট ম্য়াচের সময়। প্রথমে এই ম্যাচটা ভারতীয় সময় অনুসারে সকাল ৯টা বেজে ৩০ মিনিটেই শুরু হওয়ার কথা ছিল।

IND vs SA 2nd Test 2025: ইতিমধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ সংক্রান্ত একটি বড় খবর সামনে এসেছে। বদলে গিয়েছে দ্বিতীয় টেস্ট ম্য়াচের সময়। প্রথমে এই ম্যাচটা ভারতীয় সময় অনুসারে সকাল ৯টা বেজে ৩০ মিনিটেই শুরু হওয়ার কথা ছিল।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল

India vs South Africa Test Match: শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হবে। অন্যদিকে, দ্বিতীয় টেস্ট ম্য়াচটি আয়োজন করা হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। 

Advertisment

IND vs SA 1st Test, Pitch Report: টস জিতে ব্যাটিং না ফিল্ডিং, কোন সিদ্ধান্তে লাভবান হবেন শুভমানরা?

ইতিমধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ সংক্রান্ত একটি বড় খবর সামনে এসেছে। বদলে গিয়েছে দ্বিতীয় টেস্ট ম্য়াচের সময়। প্রথমে এই ম্যাচটা ভারতীয় সময় অনুসারে সকাল ৯টা বেজে ৩০ মিনিটেই শুরু হওয়ার কথা ছিল। তবে এখন এই টেস্ট ম্য়াচ শুরুর সময় একেবারে বদলে গিয়েছে।

Advertisment

IND vs SA 1st Test, Security Details: দিল্লিতে বিস্ফোরণ, উত্তপ্ত কলকাতাও! কোন পরিকল্পনায় ইডেনের নিরাপত্তা?

বদলে গেল দ্বিতীয় টেস্ট ম্য়াচের টাইমিং

দ্বিতীয় টেস্ট ম্য়াচের সময়ে একটা বড়সড় পরিবর্তন এসেছে। ইএসপিএন ক্রিকইনফো-র একটি প্রতিবেদন অনুসারে, নির্ধারিত সময়ের থেকে আধঘণ্টা আগে দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরু হবে। অর্থাৎ টেস্ট ম্য়াচের পাঁচ দিনই সকাল ৯টা থেকে শুরু হবে খেলা। টস হবে ঠিক আধঘণ্টা আগে। অর্থাৎ সকাল ৮টা বেজে ৩০ মিনিটে। ম্যাচের প্রথম সেশন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে। এরপর মধ্যাহৃভোজের বিরতি নয়, বরং টি-ব্রেক নেওয়া হবে।

Eden Test Ticket, IND vs SA: ক্রমশ বাড়ছে ইডেন টেস্টের উত্তেজনা, টিকিটের জন্য হাহাকার দর্শকদের

২০ মিনিট ব্রেকের পর আবারও শুরু হবে খেলা। দ্বিতীয় সেশন সকাল ১১টা বেজে ২০ মিনিটে শুরু হবে। বেলা একটা বেজে ২০ মিনিট পর্যন্ত চলবে এই সেশন। দ্বিতীয় সেশন শেষ হওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হবে। বেলা ২টো থেকে শুরু হবে তৃতীয় সেশন। আর বিকেল ৪টেয় স্টাম্প ঘোষণা করা হবে। কিন্তু, এই সময় পরিবর্তন কেন করা হয়েছে, সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

IND vs SA 1st Test, Live Streaming Info: দরকার নেই সোনি লিভের সাবস্ক্রিপশন, এভাবেই ফ্রি'তে দেখুন ভারত-আফ্রিকা ইডেন টেস্ট

প্রোটিয়া ব্রিগেডের পাল্লা ভারী

টেস্ট ক্রিকেটে যদি ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলতে হয়, তাহলে প্রোটিয়া ব্রিগেডের পাল্লা যে সামান্য হলেও ভারী, তা বলা যেতেই পারে। এখনও পর্যন্ত দুটো দলের মধ্যে মোট ৪৪ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৮ ম্য়াচে জয়লাব করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ১৬ ম্য়াচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল।

২০১৯-২০ মরশুমে ভারতের মাটিতে শেষবার দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ খেলতে এসেছিল। সেই সিরিজে অবশ্য টিম ইন্ডিয়া জয়লাভ করে। এরপর ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে নাস্তানাবুদ হয় ভারতীয় ক্রিকেট দল। ২০২৩-২৪ মরশুমের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছে। অর্থাৎ, আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জন্য জয়ের রাজপথ যে মসৃণ হবে না, তা বলা যেতেই পারে।

Eden Gardens Indian Cricket Team India vs South Africa Test Match