/indian-express-bangla/media/media_files/2025/12/05/ind-vs-sa-3rd-odi-live-streaming-2025-12-05-03-26-12.jpg)
না জানলে মিস করবেন
IND vs SA: আপাতত তৃতীয় তথা অন্তিম ওয়ানডে ম্য়াচের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই ম্য়াচটি বিশাখাপত্তনমে আয়োজন করা হবে। তিন ম্য়াচের এই সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ, আগামী শনিবাসরীয় (৬ ডিসেম্বর) এই সিরিজের ফয়সালা হবে। আর সেকারণেই তৃতীয় ম্য়াচের দিকে সকলে তাকিয়ে রয়েছেন। এই রোমাঞ্চকর ম্য়াচ শুরু হওয়ার আগে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কীভাবে ফ্রি'তে এই ম্য়াচ উপভোগ করা যাবে। এবার যাবতীয় মুশকিল আসান হয়ে গেল।
Ind vs SA Highlights, 2nd ODI: লড়াই করেও স্বপ্নভঙ্গ ভারতের, শেষরাতে বাজিমাত করল আফ্রিকা
কখন এবং কোথায় ফ্রি'তে দেখবেন ম্য়াচ?
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত ম্য়াচটি টেলিভিশনের পর্দায় আপনি স্টার স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারেন। অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্মে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টারে (Jio Hotstar) করা হবে। এর ওয়েবসাইটেও আপনি এই ম্য়াচ দেখতে পারেন। তবে একেবারে ফ্রি'তে আপনারা যদি এই ম্য়াচ উপভোগ করতে চান, সেক্ষেত্রে ডিডি স্পোর্টসই (DD Sports) একমাত্র ভরসা। এখানেই আপনি একমাত্র নিখরচায় ম্য়াচ দেখতে পাবেন।
IND vs SA 2nd ODI, Live Streaming Details: ক'টা থেকে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে? না জানলে মিস করবেন
গত ২ ম্য়াচেই ভারতীয় ব্যাটাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। কিন্তু, বোলাররা যথেষ্ট হতাশ করেছে। তবে দুটো ম্য়াচেই টসে হার টিম ইন্ডিয়াকে বড়সড় ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে, শিশিরের কারণেও বল করা বেশ মুশকিল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যদি তৃতীয় ম্য়াচটা জিততে চায়, তাহলে সবার আগে টস জিততে হবে। বিশাখাপত্তনমে রান করা অনেকটাই সহজ। এই পরিস্থিতিতে কৃত্রিম আলোয় রানের বন্যা দেখা যেতে পারে।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।
IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে?
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিৎজ়কে, টোনি ডি জ়োরজ়ি, দিবল্ড ব্রেভিস, মার্কো জেনসেন, করভিন বশ, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us