/indian-express-bangla/media/media_files/2025/12/17/fog-at-ekana-stadium-2025-12-17-19-48-43.jpg)
কুয়াশায় কাবু হার্দিক পান্ডিয়া
IND vs SA: বুধবার অর্থাৎ ১৭ ডিসেম্বর ভারত (Indian Cricket Team) বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচ আয়োজন হওয়ার কথা। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিট নাগাদ টস হওয়ার কথা ছিল। কিন্তু, এক ঘণ্টা কেটে গেলেও টস এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। যদিও বৃষ্টি কিংবা ঝড়ের কারণে এই টস আয়োজন করতে যে দেরি হচ্ছে, তেমনটা একেবারেই নয়। লখনউয়ের একানা স্টেডিয়ামে এত কুয়াশা পড়েছে,সেকারণে কার্যত কিছুই দেখা যাচ্ছে না। আর তাই টস করতে দেরি হচ্ছে। আম্পায়াররা বেশ কয়েকবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে গিয়েছেন। শোনা যাচ্ছে, রাত আটটায় নাকি ফের একবার পর্যবেক্ষণ করা হবে।
Ind vs SA 4th T20i Live: কখন টস হবে ঠিক নেই, পিছিয়ে গেল চতুর্থ টি-২০ ম্য়াচ!
লখনউ টি-২০ ম্য়াচে খেলবেন না শুভমান
লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত চতুর্থ টি-২০ ম্য়াচে খেলবেন না শুভমান গিল (Shubman Gill)। ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই টি-২০ ম্য়াচটিতে তিনি খেলতে পারবেন না। আপাতত রাত ৮টার পর্যবেক্ষণের জন্য সকলেই অপেক্ষা করছেন। দেখা যাক কী হয়।
IND vs SA 1st T20I, Hardik Pandya: কটকে উঠল হার্দিক ঝড়, নিমেষে চুরমার রাহুলের এই স্পেশাল রেকর্ড!
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত
৫ ম্য়াচের এই টি-২০ সিরিজে এখনও পর্যন্ত তিনটে ম্য়াচই খেলা হয়েছে। প্রথম ম্য়াচে জয়লাভ করেছিল ভারত। এরপর দ্বিতীয় ম্য়াচটা দক্ষিণ আফ্রিকা পকেটস্থ করে। এরপর তৃতীয় ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবারের ম্য়াচ যদি ভেস্তে যায়, তাহলে চলতি সিরিজে টিম ইন্ডিয়া অনেকটাই অ্যাডভান্টেজ পাবে। এমনকী, পঞ্চম ম্য়াচে দক্ষিণ আফ্রিকা যদি জয়ও লাভ করে, সেক্ষেত্রেও সিরিজটা ২-২ ব্যবধানে ড্র হয়ে যাবে। তবে যদি আজ খেলা শুরু হয় এবং টিম ইন্ডিয়া জিততে পারে, সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের দল ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজও নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিং।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us