Ind vs SA 4th T20i Highlights: আশঙ্কাই হল সত্যি, ভেস্তে গেল ভারত-আফ্রিকা চতুর্থ টি-২০

IND vs SA 4th T20I: টিম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ ম্য়াচটি আজ লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

IND vs SA 4th T20I: টিম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ ম্য়াচটি আজ লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
IND vs SA 4th T20I Match ABANDONED

বাতিল হয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচ

IND vs SA 4th T20I Highlights: অবশেষে আশঙ্কাই হল সত্যি। শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হল ভারত (Indian Cricket Team) বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচ। এই ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ টস হওয়ার কথা ছিল। কিন্তু, ঘন কুয়াশার কারণে সেই টস আর করা সম্ভব হয়নি। এরপর আধঘণ্টা ছাড়া ছাড়া বেশ কয়েক দফায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করতে আসেন। কিন্তু, কোনও আশার আলো তাঁরা দেখতে পাননি। অবশেষে রাত ৯টা বেজে ২৫ মিনিটে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাতিল করে দেওয়া হয় ম্য়াচ। 

Advertisment

IND vs SA 1st T20I, Hardik Pandya: কটকে উঠল হার্দিক ঝড়, নিমেষে চুরমার রাহুলের এই স্পেশাল রেকর্ড!

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত

৫ ম্য়াচের এই টি-২০ সিরিজে এখনও পর্যন্ত তিনটে ম্য়াচই খেলা হয়েছে। প্রথম ম্য়াচে জয়লাভ করেছিল ভারত। এরপর দ্বিতীয় ম্য়াচটা দক্ষিণ আফ্রিকা পকেটস্থ করে। এরপর তৃতীয় ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবারের ম্য়াচ যদি ভেস্তে যায়, তাহলে চলতি সিরিজে টিম ইন্ডিয়া অনেকটাই অ্যাডভান্টেজ পাবে। এমনকী, পঞ্চম ম্য়াচে দক্ষিণ আফ্রিকা যদি জয়ও লাভ করে, সেক্ষেত্রেও সিরিজটা ২-২ ব্যবধানে ড্র হয়ে যাবে।

IND vs SA 1st T20I, Live Streaming Info: একেবারে ফ্রি'তে দেখুন প্রথম টি-২০ ম্য়াচ, অবিশ্বাস্য হলেও চরম সত্যি!

আজ লখনউয়ের আবহাওয়া যথেষ্ট পরিষ্কার থাকবে। তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকে। বৃ্ষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলেছে। ঘণ্টায় ৮ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। সারাদিন যথেষ্ট রোদ দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে খারাপ আবহাওয়ার জন্য অন্তত খেলা বন্ধ হবে না।

IND vs SA 1st T20I, Match Preview: কটকে আজ দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেবে ভারত! কী বলছে পরিসংখ্যান?

কোথায়-কীভাবে দেখবেন এই ম্যাচ?

টিম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে আয়োজিত চতুর্থ টি-২০ ম্য়াচের সরাসরি সম্প্রচার টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টস চ্যানেলে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে, ডিজিটাল প্ল্য়াটফর্মে আপনারা জিও হটস্টারে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। তবে যদি ফ্রি'তে দেখতে চান, তাহলে ডিডি স্পোর্টসে চোখ রাখতে হবে।

  • Dec 17, 2025 21:42 IST

    IND vs SA 4th T20I, Live Updates: সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত

    IND vs SA 4th T20I, Live Updates: ৫ ম্য়াচের এই টি-২০ সিরিজে এখনও পর্যন্ত তিনটে ম্য়াচই খেলা হয়েছে। প্রথম ম্য়াচে জয়লাভ করেছিল ভারত। এরপর দ্বিতীয় ম্য়াচটা দক্ষিণ আফ্রিকা পকেটস্থ করে। এরপর তৃতীয় ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবারের ম্য়াচ যদি ভেস্তে যায়, তাহলে চলতি সিরিজে টিম ইন্ডিয়া অনেকটাই অ্যাডভান্টেজ পাবে। এমনকী, পঞ্চম ম্য়াচে দক্ষিণ আফ্রিকা যদি জয়ও লাভ করে, সেক্ষেত্রেও সিরিজটা ২-২ ব্যবধানে ড্র হয়ে যাবে।



  • Dec 17, 2025 21:40 IST

    IND vs SA 4th T20I, Live Updates: বাতিল ঘোষণা করা হল ম্য়াচ

    IND vs SA 4th T20I, Live Updates: অবশেষে আশঙ্কাই হল সত্যি। শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচ। এই ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ টস হওয়ার কথা ছিল। কিন্তু, ঘন কুয়াশার কারণে সেই টস আর করা সম্ভব হয়নি। এরপর আধঘণ্টা ছাড়া ছাড়া বেশ কয়েক দফায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করতে আসেন। কিন্তু, কোনও আশার আলো তাঁরা দেখতে পাননি। অবশেষে রাত ৯টা বেজে ২৫ মিনিটে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাতিল করে দেওয়া হয় ম্য়াচ। 



  • Dec 17, 2025 20:40 IST

    IND vs SA 4th T20I, Live Updates: হল না নিষ্পত্তি

    IND vs SA 4th T20I, Live Updates: আম্পায়াররা মাঠে এসেছিলেন বটে, কিন্তু কোনও আশার আলো দেখতে পাওয়া গেল না। আবারও রাত ৯টার সময় তাঁরা পর্যবেক্ষণে আসবেন।



  • Dec 17, 2025 20:12 IST

    IND vs SA 4th T20I, Live Updates: কখন শুরু হবে খেলা?

    IND vs SA 4th T20I, Live Updates: লখনউ টি-২০ ম্যাচ শুরুর সময় ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। আম্পায়াররা কিছুক্ষণ আগেই আবার মাঠ পরিদর্শন করলেন। কিন্তু কোনও উন্নতি দেখতে পাননি। ফলস্বরূপ, পরবর্তী পরিদর্শন রাত ৮:৩০ টায় অনুষ্ঠিত হবে। এরপরেই টস এবং ম্যাচ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



  • Dec 17, 2025 20:06 IST

    IND vs SA 4th T20I, Live Updates: লখনউয়ে বাতাসের মান খারাপ

    IND vs SA 4th T20I, Live Updates: লখনউয়ে বাতাসের মান একেবারেই খারাপ। আর সেকারণেই খেলোয়াড়দের প্রবল সমস্যা হচ্ছে। মাঠে হার্দিক পান্ডিয়াকে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আপাতত মাঠ ছেড়ে চলে গিয়েছেন। তাঁরা অনুশীলন করতে পারছেন না। সেকারণে ম্যাচ আদৌ শুরু হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।



  • Dec 17, 2025 18:36 IST

    IND vs SA 4th T20I, Live Updates: পিছিয়ে গেল টস

    IND vs SA 4th T20I, Live Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচে সন্ধ্যা সাড়ে ৬টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু, অজানা কোনও কারণে সেই টসের সময় পিছিয়ে গেল। জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা বেজে ৫৫ মিনিটে আম্পায়াররা পর্যবেক্ষণ করবেন। তারপরই টস হবে। সূত্রের খবর, অতিরিক্ত কুয়াশার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



  • Dec 17, 2025 18:11 IST

    IND vs SA 4th T20I, Live Updates: কেমন হবে লখনউয়ের উইকেট?

    IND vs SA 4th T20I, Live Updates: আজ লখনউয়ের উইকেটে খেলা হবে। এই উইকেটে বোলারদের দাপট যথেষ্টই দেখতে পাওয়া যায়। এখানে এক একটা রান করার জন্য ব্যাটারদের যথেষ্ট লড়াই করতে হবে।



  • Dec 17, 2025 18:10 IST

    IND vs SA 4th T20I, Live Updates: লখনউয়ে রেকর্ড কেমন টিম ইন্ডিয়ার?

    IND vs SA 4th T20I, Live Updates: টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত লখনউয়ের একানা স্টেডিয়ামে তিনটে টি-২০ ম্য়াচ খেলেছে। এরমধ্যে প্রত্যেকটা ম্য়াচেই জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা যথেষ্ট চাপে থাকবে।



  • Dec 17, 2025 17:11 IST

    IND vs SA 4th T20I, Live Updates: বিপদ অপেক্ষা করছে ভারতের সামনে?

    IND vs SA 4th T20I, Live Updates: লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা স্টেডিয়ামের উইকেটে বোলারদের রাজত্ব দেখতে পাওয়া যায়। সেকারণে এই ম্য়াচের শুরু থেকেই পেস বোলাররা যথেষ্ট অ্যাডভান্টেজ পাবেন বলে আশা করা যেতে পারে। আর এই সিরিজে মার্কো জেনসেন যে ফর্মে রয়েছেন, তা আর আলাদা করে বলার দরকার নেই। সেক্ষেত্রে টিম ইন্ডিয়া কিছুটা হলেও চিন্তায় থাকবে।



  • Dec 17, 2025 17:09 IST

    IND vs SA 4th T20I, Live Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচ

    IND vs SA 4th T20I, Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ টি-২০ ম্য়াচ শুরু হতে চলেছে। টিম ইন্ডিয়া এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।



Indian Cricket Team IND vs SA