/indian-express-bangla/media/media_files/2025/12/14/varun-chakravarthy-2-2025-12-14-23-35-12.jpg)
প্রথম সাফল্যে এনে দিলেন বরুণ চক্রবর্তী
IND vs SA Highlights, 5th T20I Match Updates: গোটা ভারত সফরে দুর্দান্ত পারফরম্য়ান্স করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টেস্ট সিরিজের প্রথম ২ ম্য়াচেই ভারতকে (Indian Cricket Team) হারিয়ে তারা ইতিহাস কায়েম করেছে। এরপর ওয়ানডে ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। কিন্তু, সিরিজ জিততে পারেনি। টি-২০ ফরম্য়াটেও পিছিয়ে ছিল তারা। শেষ ম্য়াচটা জিততে পারলে, সিরিজ ড্র করতে পারত। কিন্তু, শত চেষ্টার পরেও তারা সফল হল না। শুক্রবার (১৯ ডিসেম্বর) অহমেদাবাদদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত পঞ্চম টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ৩০ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। আর সেইসঙ্গে সিরিজও ৩-১ ব্যবধানে জিতে নিল।
IND vs SA 5th T20I, Weather Update: ফের কুয়াশার চোখরাঙানি! বাতিল হওয়ার পথে পঞ্চম টি-২০ ম্যাচও?
৩০ রানে জয় ভারতের
এই ম্য়াচে ভারত প্রথমে ব্যাট করতে নেমেছিল। তিলক বর্মা (Tilak Varma) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাটিং দৌলতে টিম ইন্ডিয়া ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩১ রান করে। দক্ষিণ আফ্রিকার হয়ে ঝোড়ো ইনিংস খেলেছিলেন কুইন্টন ডি কক। একটা সময় মনে হচ্ছিল, প্রোটিয়া ব্রিগেড বোধহয় জিতেই যাবে। এরপর জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) বোলিং গোটা ম্য়াচের রং বদলে দেয়। কামব্যাক করে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান করেছে।
IND vs SA 5th T20I News: ভয়ঙ্কর চোটের কবলে ভারতের তারকা ক্রিকেটার, মাথায় বাজ গৌতম গম্ভীরের
পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজে প্রথম ম্য়াচটা জিতেছিল ভারত। তবে দ্বিতীয় ম্য়াচে দুর্দান্ত কামব্যাক করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্য়াচে ফের ভারত জয়লাভ করে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। লখনউয়ে খারাপ ওয়েদারের কারণে ম্য়াচ আয়োজন করা সম্ভব হয়নি। সেকারণে দক্ষিণ আফ্রিকার সামনে সিরিজে সমতা ফেরানোর কোনও সুযোগ ছিল না। এরপর শেষ ম্য়াচে বাজিমাত করে ভারত। প্রোটিয়া ব্রিগেডকে তারা কার্যত দুরমুশ করে ছেড়ে দেয়।
- Dec 19, 2025 23:00 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: সিরিজ় জিতল ভারত
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচে ৩০ রানে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে সিরিজ তারা ৩-১ ব্যবধানে জয়লাভ করল।
- Dec 19, 2025 22:42 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ফিরে গেলেন মার্কো জেনসেন
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: এবার ফিরতে হল মার্কো জেনসেনকে। বুমরাহের বলে স্যামসন ক্যাচ ধরেন। ৫ বলে ১৪ রান করে ফিরতে হল এই প্রোটিয়া বোলিং অলরাউন্ডারকে।
- Dec 19, 2025 22:40 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: বরুণের ঝুলিতে আরও এক উইকেট
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: জর্জ লিন্ডেকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। এই ম্য়াচে জর্জ ১৬ রান করেছেন। এবার টিম ইন্ডিয়ার জয়ের জন্য আর ৩ উইকেট দরকার। চারটে উইকেট শিকার করলেন বরুণ চক্রবর্তী। আজ তাঁকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে।
- Dec 19, 2025 22:38 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ডেভিড মিলারও আউট
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ডেভিড মিলারকে ১৮ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন আর্শদীপ সিং। এবার টিম ইন্ডিয়ার জয় কার্যত নিশ্চিত বলেই মনে হচ্ছে।
- Dec 19, 2025 22:24 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: রং বদলে দিলেন বরুণ চক্রবর্তী
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: বরুণ চক্রবর্তী ২ বলে ২ উইকেট শিকার করলেন। মারক্রামকে আউট করার পর, আগামী বলেই তিনি ফরেরাকে ক্লিন বোল্ড করে দিলেন। দক্ষিণ আফ্রিকা আচমকা বেকায়দায় পড়ে গিয়েছে।
- Dec 19, 2025 22:19 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: এবার ফিরলেন ব্রেভিস
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: হার্দিক পান্ডিয়া ৩১ রানে দিবল্ড ব্রেভিসকে আউট করলেন। এই উইকেটটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ ব্রেভিস একটি বড় বিপদ হিসেবে ভারতের সামনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারতেন।
- Dec 19, 2025 22:17 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: আউট কুইন্টন ডি কক
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: এবার দ্বিতীয় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৬৫ রান করে বুমরাহের বলে কট অ্যান্ড বোল্ড হলেন কুইন্টন ডি কক।
- Dec 19, 2025 22:15 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ১০ ওভার শেষে আফ্রিকার স্কোর ১১৮/১
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ১০ ওভার শেষে, দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে ১১৮ রান উঠল। দিবল্ড ব্রেভিস ২৯ এবং কুইন্টন ডি কক ৬৫ রানে ব্যাট করছেন। ভারতীয় দলকে দ্রুত উইকেট শিকার করতে হবে।
- Dec 19, 2025 22:13 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: হাফসেঞ্চুরি ডি ককের
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: কুইন্টন ডি কক মাত্র ৩০ বলে তাঁর হাফসেঞ্চুরি পূরণ করলেন। হেন্ড্রিকস প্যাভিলিয়নে ফিরে গেলেও আপাতত বেশ শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
- Dec 19, 2025 21:47 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: মাত্র ১৩ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে গেলেন রীজা হেনড্রিকস। প্রথম ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা।
- Dec 19, 2025 21:46 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: পাওয়ার প্লে'তে রাজত্ব দক্ষিণ আফ্রিকার
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ছয় ওভারের পাওয়ার প্লে'তে কার্যত রাজত্ব করল দক্ষিণ আফ্রিকা। স্কোর বোর্ডে ইতিমধ্য়ে ৬৭ রান যুক্ত হয়ে গিয়েছে। কুইন্টন ডি কক ২৬ বলে অপরাজিত ৪৭ রান করেছেন। অন্যদিকে, তাঁকে সঙ্গে দিচ্ছেন রীজা হেনড্রিকস।
- Dec 19, 2025 21:28 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ধামাকাদার শুরুয়াত দক্ষিণ আফ্রিকার
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: শুরুটা বেশ ভালই করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে আবারও তাণ্ডব শুরু করেছেন কুইন্টন ডি কক। এখনও পর্যন্ত তিনি ১২ বলে ২৮ রান করেছেন। আর্শদীপকে একেবারে ছন্দে দেখা যাচ্ছে না।
- Dec 19, 2025 21:00 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: দক্ষিণ আফ্রিকার সামনে ২৩২ রানের টার্গেট
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: টিম ইন্ডিয়া প্রথমে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৩১ রান তুলেছে। হার্দিক পান্ডিয়া ৬৩ এবং তিলক বর্মা ৭৩ রান করলেন। এই সিরিজ ড্র করতে হলে দক্ষিণ আফ্রিকাকে ২৩২ রান করতে হবে।
- Dec 19, 2025 20:58 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: প্যাভিলিয়নে ফিরলেন হার্দিক
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ২৫ বলে ৬৩ রান করে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। টিম ইন্ডিয়ার চতুর্থ উইকেটের পতন হল।
- Dec 19, 2025 20:38 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: হাফসেঞ্চুরি হার্দিকেরও
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: হার্দিক পান্ডিয়া মাত্র ১৬ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। অসাধারণ একটি ইনিংস হার্দিকের ব্যাট থেকে দেখতে পাওয়া গেল। ৩১৭ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে অর্ধশতরান বেরিয়ে এল।
- Dec 19, 2025 20:36 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: দুরন্ত হাফসেঞ্চুরি তিলকের
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: তিলক বর্মা ৩০ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। তিলক এবং হার্দিকের সামনে আফ্রিকান বোলারদের কার্যত দিশেহারা দেখাচ্ছে।
- Dec 19, 2025 20:35 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: তাণ্ডব চালাচ্ছেন হার্দিক
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: জর্জ লিন্ডের এক ওভারে হার্দিক ২৭ রান সংগ্রহ করলেন। তিন ছক্কা এবং দুটো দুরন্ত বাউন্ডারি হাঁকালেন। অহমেদাবাদে তাঁকে আটকানো কার্যত অসম্ভব।
- Dec 19, 2025 20:26 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: হার্দিকের শটে ঘায়েল ক্যামেরাম্যান
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী শটে একজন ক্যামেরাম্যান আহত হলেন। ক্যামেরাম্যান বাউন্ডারি লাইনের একেবারে কাছে দাঁড়িয়ে ছিলেন। আর সেকারণে হার্দিকের শটটি তাঁর কাঁধে এসে সটান লাগে। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ওই ক্যামেরা ম্যানের উপর রীতিমতো অসন্তুষ্ট হলেন। তবে, টিম ইন্ডিয়ার মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা করে এবং স্প্রে প্রয়োগ করে।
- Dec 19, 2025 20:23 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ফের ফ্লপ সূর্য
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও ব্যর্থ হলেন। স্কাই ৭ বলে ৫ রান করে আউট হয়ে গেলেন। টিম ইন্ডিয়া ১১৫ রানে তাদের তৃতীয় উইকেট হারাল।
- Dec 19, 2025 20:22 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ১১ ওভারে ভারতের স্কোর ১০৯/৩
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ১১ ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে। তিলক ৩০ রানে এবং অধিনায়ক সূর্য ৩ রানে ব্যাট করছেন।
- Dec 19, 2025 19:57 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ক্লিন বোল্ড স্যামসন
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ২২ বলে ৩৭ রান করে সঞ্জু স্যামসন প্যাভিলিয়নে ফিরে গেলেন। জর্জ লিন্ডের বলে তিনি ক্লিন বোল্ড হয়ে যান। ৯৭ রানে ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় উইকেট হারাল।
- Dec 19, 2025 19:55 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: সঞ্জুর শটে ভয়ঙ্কর চোট আম্পায়ারের
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: সঞ্জু স্যামসনের একটি শটে ভয়ঙ্কর চোট পেলেন অন ফিল্ড আম্পায়ার। স্যামসন গায়ের জোরে একটি শট খেলেন। সেটা প্রথমে বোলারের হাতে লাগে। এরপর বলটা গিয়ে লাগে সোজা আম্পায়ারের হাঁটুতে। সঙ্গে সঙ্গে তিনি মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। দৌড়ে আসে মেডিক্যাল টিম। আপাতত চিকিৎসা চলছে। যন্ত্রণায় আপাতত কাতরাচ্ছেন তিনি।
- Dec 19, 2025 19:52 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: তাণ্ডব শুরু করলেন তিলক
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: অভিষেক শর্মা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর এবার ব্য়াট করতে নেমেছেন তিলক বর্মা। তিনি এবার ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন। ১০ বলে ২০ রান করে ফেলেছেন।
- Dec 19, 2025 19:37 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ভারতের প্রথম উইকেটের পতন
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: টিম ইন্ডিয়া প্রথম ধাক্কা খেল। অভিষেক শর্মা ২১ বলে ৩৪ রান করে আউট হন। অভিষেক ভালো ফর্মে ছিলেন, কিন্তু বড় শট মারার চেষ্টায় তিনি ভুল করলেন। ২১ বলে ৩৪ রান করে ফিরলেন তিনি।
- Dec 19, 2025 19:34 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: দুরন্ত ছন্দে অভিষেক-সঞ্জু
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: টিম ইন্ডিয়া ৪.৪ ওভারে ৫০ রানের চৌকাঠ অতিক্রম করে ফেলল। সঞ্জু এবং অভিষেক কার্যত ফিফথ গিয়ারে ব্যাট করছেন। অভিষেক ২৮ এবং স্যামসন ২৭ রানে ব্যাট করছেন।
- Dec 19, 2025 19:32 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: হাত খুলতে শুরু করেছেন স্যামসন
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: অভিষেকের পর হাত খুলতে শুরু করেছেন সঞ্জু স্যামসনও। টিম ইন্ডিয়া ৪ ওভারে ৪১ রান করেছে।
- Dec 19, 2025 19:20 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: তুফানি শুরুয়াত টিম ইন্ডিয়ার, বিধ্বংসী ফর্মে অভিষেক সঞ্জু
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: টিম ইন্ডিয়ার শুরুটা বেশ ভাল হয়েছে। অভিষেক শর্মা দারুণ ফর্মে আছেন, চার ও ছক্কা মারছেন। সঞ্জু স্যামসনও দুরন্ত ফর্মে রয়েছেন। তিন ওভারে স্কোরবোর্ডে ২৭ রান তুলেছে টিম ইন্ডিয়া।
- Dec 19, 2025 19:12 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: শুরু হল ভারতের ব্যাটিং
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: টিম ইন্ডিয়ার ইনিংস শুরু হয়ে গেল। ক্রিজে এসেছেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি।
- Dec 19, 2025 18:57 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: দেখে নিন দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: কুইন্টন ডি কক, রীজা হেনড্রিকস, এইডেন মারক্রাম, দিবল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনাভন ফরেরা, জর্জ লিন্ডে, মার্কো জেনসেন, করভিন বশ, লুঙ্গি এনগিডি. ওটনীল বার্টম্যান।
- Dec 19, 2025 18:40 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।
- Dec 19, 2025 18:35 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: টস আপডেট
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: টসে জিতল দক্ষিণ আফ্রিকা। প্রথমে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল।
- Dec 19, 2025 17:55 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: হাই অ্যালার্ট জারি অহমেদাবাদে
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পঞ্চম টি-২০ ম্যাচ শুরু হওয়ার আগে অহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ব্যাপক নিরাপত্তা তল্লাশি চলছে। ম্যাচের দুই দিন আগে, পুলিশ একটি স্কুল এবং কালেক্টরের অফিসে বোমা হামলার হুমকি দিয়ে একটি ইমেল পেয়েছিল। এই কারণেই প্রশাসনের তরফ থেকে হাই অ্যালাার্ট জারি করা হয়েছে। বোমা শনাক্তকরণ দল এবং ডগ স্কোয়াডও স্টেডিয়ামের বাইরে মোতায়েন করা হয়েছে। মাঠে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
- Dec 19, 2025 17:52 IST
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-২০ ম্যাচ
IND vs SA Live Cricket Score, 5th T20I Match Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-২০ ম্য়াচ। এই ম্যাচের যাবতীয় লাইভ আপডেটসে চোখ রাখুন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us