/indian-express-bangla/media/media_files/2025/11/30/gautam-gambhir-4-2025-11-30-19-22-53.jpg)
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর
IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ় চলছে। এই সিরিজে পঞ্চম তথা অন্তিম ম্য়াচটি আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর) অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। কিন্তু, এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সহ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) খেলতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, এই সিরিজ়ের চতুর্থ টি-২০ ম্যাচটা লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ঘন কুয়াশার কারণে এই ম্য়াচ শেষপর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু, চোটের কারণে ম্যাচ শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন শুভমান। এই পরিস্থিতিতে তিনি সিরিজ়ের শেষ ম্য়াচেও খেলতে পারবেন কি না, সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
শুভমানের ফর্ম নিয়ে একাধিক প্রশ্ন
সম্প্রতি টি-২০ ফরম্য়াটে শুভমান গিলকে সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছিল। এরপর থেকে গিলকে ধারাবাহিকভাবে টি-২০ ফরম্য়াটে দেখতে পাওয়া গিয়েছে। যদিও তাঁর পারফরম্য়ান্স একেবারে নজর কাড়তে পারেনি। আশা করা হয়েছিল, চতুর্থ টি-২০ ম্য়াচে তিনি হয়ত কামব্যাক করতে পারেন। কিন্তু, ম্য়াচ শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান তিনি।
যদিও বিসিসিআই এখনও স্পষ্টভাবে জানায়নি যে এই চোট ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। আশঙ্কা করা হচ্ছে, চোট যদি গুরুতর হয়, তাহলে পঞ্চম টি-২০ ম্য়াচও তিনি খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনকে প্রথম একাদশে আবারও সুযোগ দেওয়া হতে পারে।
তিনটে ফরম্য়াটেই খেলছেন শুভমান গিল
টিম ইন্ডিয়ার হাতে গোনা কয়েকজন ক্রিকেটারই আপাতত তিনটে ফরম্য়াটে একসঙ্গে খেলছেন। যদিও এই ধারাবাহিকভাবে খেলার কারণে বারংবার চোটের কবলে পড়ছেন তিনি। ইতিপূর্বে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নেমে তিনি ঘাড়ে চোট পেয়েছিলেন। সেকারণে দ্বিতীয় টেস্ট ম্য়াচে তিনি খেলতে পারেননি। এমনকী, এই চোটের কারণে তিনি ওয়ানডে সিরিজ় থেকেও ছিটকে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে শুভমানের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট নিয়ে বিসিসিআই-কে অবশ্যই আলোচনায় বসতে হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us