IND vs SA 5th T20I, Weather Update: ফের কুয়াশার চোখরাঙানি! বাতিল হওয়ার পথে পঞ্চম টি-২০ ম্যাচও?

IND vs SA 5th T20I: আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-২০ ম্য়াচ। এই ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। ম্যাচ চলাকালীন কেমন থাকবে ওয়েদার, আসুন জেনে নেওয়া যাক।

IND vs SA 5th T20I: আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-২০ ম্য়াচ। এই ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। ম্যাচ চলাকালীন কেমন থাকবে ওয়েদার, আসুন জেনে নেওয়া যাক।

author-image
Koushik Biswas
New Update
IND vs SA 4th T20I Fog

কুয়াশার কারণে ভেস্তে গেল চতুর্থ টি-২০ ম্য়াচ

IND vs SA 5th T20I Weather Update: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে গত বুধবার (১৭ ডিসেম্বর) চতুর্থ টি-২০ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। কথা ছিল, লখনউয়ের একানা স্টেডিয়ামে এই ম্য়াচটি খেলা হবে। কিন্তু, কুয়াশার কারণে শেষ পর্যন্ত আম্পায়াররা এই ম্য়াচটি বাতিল ঘোষণা করেন।

Advertisment

এবার এই দুটো দল সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্য়াচ খেলতে নামবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। চতুর্থ ম্য়াচ বাতিল হওয়ার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঘন কুয়াশার কারণে অহমেদাবাদেও ম্যাচ বাতিল হয়ে যাবে না তো? এই পরিস্থিতিতে আসুন পঞ্চম টি-২০ ম্য়াচের ওয়েদার আপডেট (Weather Update) নিয়ে আলোচনা করা যাক।  

কেমন থাকবে অহমেদাবাদের ওয়েদার?

অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে পঞ্চম তথা অন্তিম টি-২০ ম্য়াচের আয়োজন করা হচ্ছে। কুয়াশার কারণে বাতিল হয়েছিল চতুর্থ টি-২০ ম্য়াচ। এই একই কারণে সিরিজের পঞ্চম টি-২০ ম্য়াচও ভেস্তে যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। 

IND vs SA 5th T20I News: ভয়ঙ্কর চোটের কবলে ভারতের তারকা ক্রিকেটার, মাথায় বাজ গৌতম গম্ভীরের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চিন্তা করার কোনও কারণ নেই। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) থেকে জানানো হয়েছে, শুক্রবার অহমেদাবাদে কুয়াশার কোনও সম্ভাবনাই নেই। আকাশ একেবারে পরিষ্কার থাকবে। তাপমাত্রা ১৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ, আবহাওয়া এককথায় দুর্দান্ত থাকবে। সেক্ষেত্রে নির্বিঘ্নে গোটা ম্য়াচ উপভোগ করা যাবে।

Ind vs SA 4th T20i Highlights: আশঙ্কাই হল সত্যি, ভেস্তে গেল ভারত-আফ্রিকা চতুর্থ টি-২০

কেন পঞ্চম টি-২০ ম্য়াচটি ভারতের কাছে এতটা গুরুত্বপূর্ণ?

আপাতত চলতি টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। কটকে আয়োজিত সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া ১০১ রানে জয়লাভ করেছিল। তবে মুল্লানপুরে আয়োজিত দ্বিতীয় ম্য়াচে টিম ইন্ডিয়া ৫১ রানে হেরে যায়। তৃতীয় টি-২০ ম্য়াচটি ধর্মশালায় আয়োজন করা হয়। সেই ম্য়াচে ২৫ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে। আর চতুর্থ ম্য়াচটা বাতিল হয়ে যায়।

Ind vs SA 4th T20i Highlights: আশঙ্কাই হল সত্যি, ভেস্তে গেল ভারত-আফ্রিকা চতুর্থ টি-২০

এই পরিস্থিতিতে ভারতের পাল্লা (২-১) আপাতত ভারী রয়েছে। যদি পঞ্চম টি-২০ ম্য়াচে ভারত জিততে পারে, তাহলে ৩-১ ব্য়বধানে এই সিরিজে জয়লাভ করবে। অন্যদিকে, এই ম্য়াচটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কাছে মরণ-বাঁচনের লড়াই।

IND vs SA 1st T20I, Hardik Pandya: কটকে উঠল হার্দিক ঝড়, নিমেষে চুরমার রাহুলের এই স্পেশাল রেকর্ড!

যদি টিম ইন্ডিয়া এই ম্য়াচে হেরে যায়, সেক্ষেত্রে সিরিজ়টা ২-২ ব্যবধানে ড্র হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সিরিজ়টাও হাতছাড়া হয়ে যাবে ভারতের। দক্ষিণ আফ্রিকার কাছে এই ম্য়াচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত, সিরিজ় হারের লজ্জা থেকে তারা নিজেদের বাঁচাতে পারবে।

একনজরে দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, শাহবাজ, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রীজা হেনড্রিকস, দিবল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ডোনেভান ফরেরা, মার্কো জেনসেন, লুথো সিপামলা, ওটনীল বার্টম্যান, অনরিখ নোর্খিয়া, লুঙ্গি এনগিডি, করভিন বশ, কেশব মহারাজ এবং জর্জ লিন্ডে।

weather update Indian Cricket Team Narendra Modi Stadium IND vs SA