/indian-express-bangla/media/media_files/2025/11/16/eden-gardens-pitch-controversy-2025-11-16-15-10-00.jpg)
ভারত হারতেই ইডেনের উইকেট নিয়ে বিতর্কের ঝড়
India vs South Africa Test Match: শেষ হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হয়েছিল। একটা সময় মনে হয়েছিল, এই ম্য়াচটা টিম ইন্ডিয়া (Indian Cricket Team) বোধহয় খুব সহজেই জিতে যাবে। যদিও ভারত শেষপর্যন্ত ১২৪ রানের টার্গেট তাড়া করতে পারেনি।
Eden Gardens Pitch Controversy, IND vs SA: ইডেনের উইকেট নিয়ে খুশি নন গম্ভীর? জবাব দিলেন সৌরভ
দক্ষিণ আফ্রিকার এই জয়ের নেপথ্যে অধিনায়ক টেম্বা বাভুমার অবদান অনস্বীকার্য। প্রথম টেস্ট ম্য়াচে বাভুমাই একমাত্র ব্যাটার, যিনি হাফসেঞ্চুরি করেছেন। আর সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই ম্য়াচটা ৩০ রানে নিজেদের পকেটে পুরে নিয়েছে। এই ম্য়াচ শেষ হওয়ার পর অনেকেই দাবি করছেন, ইডেনে ঘূর্ণি উইকেটের ফাঁদে পা দিয়েই টিম ইন্ডিয়া নিজেদের বিপদ ডেকে এনেছে।
চরিত্র বদলেছে ইডেনের পিচ
ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শেষ কবে মাত্র ৩ দিনে একটা গোটা টেস্ট ম্য়াচ শেষ হয়ে গিয়েছে, সেটা বোধহয় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করতে পারবেন না। কিন্তু, এবার কেন এমন অবস্থা হল? সৌজন্যে ইডেনের টার্নিং উইকেট। যে উইকেটের জন্য কলকাতা নাইট রাইডার্স হত্যে দিয়ে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছে আর্জি জানাতেন, এবার টেস্ট ক্রিকেটের জন্য তেমনই উইকেট তৈরি করেছেন তিনি। আর সেকারণে দ্বিতীয় দিন থেকেই বল বাঁই-বাঁই করে ঘুরছিল।
Eden Gardens: ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল! তবে রয়েছে বিশেষ শর্ত...
গম্ভীরের অনুরোধেই এমন উইকেট?
অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের ফরমায়েশে নাকি এমন উইকেট প্রস্তুত করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে তিনি নাকি কোনও বাড়তি ঝুঁকি গ্রহণ করতে চাননি। আর তাই উইকেটকে হাতিয়ার করেই শত্রুপক্ষকে বধ করতে চেয়েছিলেন। কিন্তু, একটা প্রশ্ন মনের কোনে অবশ্যই কাঁটার মতো বিঁধতে শুরু করেছে। এমন উইকেট কি আদৌ ইডেনের গরিমা বৃদ্ধি করল? না আদতে সেটাকে কালিমালিপ্ত করল। প্রথম দিনের শেষেই দক্ষিণ আফ্রিকা এই উইকেট নিয়ে গজগজ করতে শুরু করেছিলেন। আর দ্বিতীয় দিনের শেষে তো হরভজন সিং পর্যন্ত ক্ষোভে ফেটে পড়লেন। ২০০১ সালে এই ইডেনের উইকেটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক উইকেট শিকার করে ইতিহাস কায়েম করেছিলেন। রবিবার (১৬ অক্টোবর) সেখানেই ১৪ ওভারে ৪ উইকেট শিকার করে টিম ইন্ডিয়ার কোমর ভেঙে দিলেন।
IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত
ইডেন গার্ডেন্সের গরিমা হল না তো কালিমালিপ্ত?
সেদিন যিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, আজ তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি। এই নিয়ে দ্বিতীয়বার সিএবি-র কুর্সিতে ফিরে এসেছেন সৌরভ। সঙ্গে ৬ বছর পর ইডেনে ফিরে এসেছে টেস্ট ম্য়াচ। এই পরিস্থিতিতে যদি আইসিসি ক্রিকেটের নন্দনকাননের উইকেটে লাল কালির দাগ দিয়ে দেয়, সেটা কি সৌরভের প্রশাসনিক কেরিয়ারে প্রভাব ফেলবে না? প্রশ্ন রয়েছে একাধিক। উত্তর মেলেনি। হয়ত, এই ম্যাচ শেষ হলে পাওয়া যাবে সেই উত্তর। হয়ত টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর তাঁর আগ্রাসী স্বরে দেবেন সেই উত্তর। আপাতত, হেরে গিয়েছে ভারত। ঘরের মাঠে সাক্ষী হয়েছে এক নিন্দনীয় উপাখ্যানের। আর এটাই নির্মম বাস্তব।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us