/indian-express-bangla/media/media_files/2025/11/11/eden-test-match-tickets-2025-11-11-18-41-39.jpg)
ইডেন টেস্ট ম্য়াচের জন্য টিকিটের লাইন
India vs South Africa Test Match: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্য়াচটি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স (Eden Gardens) ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ইডেন টেস্টের জন্য ইতিমধ্য়ে শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। মঙ্গলবার (১১ নভেম্বর) ইডেন টেস্টের জন্য টিকিটের লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে। যদিও ইতিমধ্যে অনেকের মধ্য়ে টিকিট না পাওয়ার হতাশা দেখতে পাওয়া গিয়েছে।
এদিকে আবার মঙ্গলবার সকালবেলা থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার ট্রেনিং সেশনে শুভমান গিল (Shubman Gill), জসপ্রীত বুমরাহ, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডিকে দেখতে পাওয়া গিয়েছে।
গৌতমের সঙ্গে 'গম্ভীর' আলোচনা শুভমানের
টিম ইন্ডিয়ার অনুশীলন চলাকালীন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলকে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে। নেটে যথেষ্ট গা ঘামিয়েছেন জয়সওয়াল এবং গিল। এর পাশাপাশি জয়সওয়াল, জাদেজা, সুদর্শন এবং বুমরাহকে ক্যাচ প্র্যাকটিসও করতে দেখা গিয়েছে।
IND vs SA 1st Test News Update: সাবধান টিম ইন্ডিয়া! নিজের ঘরেই হতে পারে চরম বেইজ্জত
গোটা কলকাতা শহর জুড়ে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। বিশেষ করে ইডেন গার্ডেন্স চত্বর এবং ক্রিকেটারদের হোটেলে নিরাপত্তার বজ্র আঁটুনি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, কলকাতা পুলিশ একটা নিরাপত্তা পরিকল্পনা করেছে। এমনকী দুটো দল কোন পথে হোটেল থেকে মাঠে আসবে, সেটাও ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শুক্রবার ম্যাচের আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে গাড়িগুলো পরীক্ষা করা হচ্ছে।
IND vs SA Test Squad: টিম ইন্ডিয়ার জন্য বিশাল খবর, এন্ট্রি নিলেন এই তারকা ক্রিকেটার
এখানেই শেষ নয়। জানা গিয়েছে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা নিজে ইডেন গার্ডেন্স পরিদর্শন করে যাবেন। তিনি নিজেই খতিয়ে দেখবেন গোটা নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা পুলিশের সঙ্গে তারাও হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তাই শেষ কথা। গত সোমবার (১০ নভেম্বর) দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে গোটা দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমন একটি ভয়ঙ্কর অবস্থায় ইডেন টেস্টেও শুরু হয়েছে নিরাপত্তার বজ্র আঁটুনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us