/indian-express-bangla/media/media_files/2025/11/29/ind-vs-sa-morne-morkel-on-team-selection-odi-series-2025-11-29-15-31-57.jpg)
টেস্ট সিরিজে ভরাডুবির দায় ঝেড়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, মর্কেলের বিরাট মন্তব্যে তোলপাড়
ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষে এবার মুখোমুখি হতে চলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর এবার সাদা বলের ফর্ম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এর মধ্যেই দল নির্বাচন নিয়ে মুখ খুললেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। রাঁচিতে প্রথম ওয়ানডের আগে সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল নির্বাচনের ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা নেই। এটি পুরোপুরি দলের মেইন কোচ, অধিনায়ক এবং নির্বাচকদের সিদ্ধান্ত।
টেস্ট সিরিজে পরপর দুটি ম্যাচে ভরাডুবির পর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গুয়াহাটি টেস্টে ৪০৮ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয় ঋষভ পন্থের নেতৃত্বাধীন ভারতকে। এর আগে কলকাতা টেস্টেও পরাজিত হয়েছিল ভারত। ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় প্রোটিয়া শিবির।
৪৬৬ রান, ৪৪ ছক্কা, ৩৬ চার - বৈভবের আগুনে ব্যাটিংয়ে তৈরি 'জ্বলন্ত' রেকর্ড
রাঁচিতে ওয়ানডে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মর্কেল বলেন, "আমি দলে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নই। এগুলো গৌতম, নির্বাচক ও অধিনায়কের বিষয়। তাই এ নিয়ে মন্তব্য করা ঠিক নয়।" পাশাপাশি তিনি ভারতীয় বোলিং ইউনিটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। রাঁচির পিচ নিয়ে তিনি বলেন, এখানকার উইকেট পেসারদের জন্য কিছুটা সহায়ক হতে পারে।
প্রতিশোধের আগুন বুকে জ্বালিয়ে মাঠে নামছে বিরাট-রোহিত, জেতার অঙ্কে এবার বিরাট বদল টিম ইন্ডিয়ার
বোলিং কোচের মতে, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিত রানার জন্য এই সিরিজ একটি বড় সুযোগ। মর্কেল বলেন, " দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের যাচাই করার জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম। তাদের পারফরম্যান্স দেখার জন্য আমি ভীষণ উত্তেজিত।"
ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে হবে ৩০ নভেম্বর রাঁচিতে। বাকি দুই ম্যাচ ৩ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপর দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
টেস্টে লজ্জার হার, গম্ভীরকে নিয়ে 'বোমা' ফাটালেন মনোজ তিওয়ারি, 'বিস্ফোরণে' কেঁপে উঠল ক্রিকেট বিশ্ব
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us