/indian-express-bangla/media/media_files/2025/11/30/rohit-sharma-and-virat-kohli-3-2025-11-30-10-57-39.jpg)
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
রবিবার অর্থাৎ ৩০ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হতে চলেছে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রথম ম্য়াচটি রাঁচিতে আয়োজন করা হচ্ছে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) দিকেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকিয়ে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে রোহিত শর্মাই টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেছিলেন।
অন্যদিকে, তৃতীয় ওয়ানডে ম্যাচে নজরকাড়া ব্যাটিং পারফরম্য়ান্স করেন বিরাট কোহলিও। আর সেকারণেই সমর্থকরা আশা করছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতের এই ২ ব্যাটিং মহারথী সর্বাধিক রান করতে পারবেন। যদিও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেস বোলার ডেল স্টেইনের মত একেবারে ভিন্ন। তিনি মনে করেন, প্রোটিয়া ওপেনারদের সামনে ভারতীয় বোলিং আক্রমণ কার্যত দুরমুশ হয়ে যাবে।
IND vs SA: ম্যাচ দেখতে রাঁচিতে থাকবেন এমএস ধোনি! টিম ইন্ডিয়ার অধিনায়ক দিলেন বিরাট আপডেট
IND vs SA সিরিজে কে করবেন সবথেকে বেশি রান?
এই ওয়ানডে সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ডেল স্টেইন। জানিয়েছেন, এই সিরিজে কোন ব্যাটার সর্বাধিক রান করতে পারেন। ইতিমধ্যে তিনি দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি ককের (Quinton de Kock) নাম উল্লেখ করলেন। রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির নাম তিনি বলেননি।
স্টেইন স্পষ্ট জানালেন, 'আমি তো কুইন্টন ডি ককের কথাই বলব। আমি মনে করি, ওর মধ্যে নিজেকে প্রমাণ করার খিদে রয়েছে। আমার মতে, কুইন্টনের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতায় ভর করেই ও ব্যাট করতে নামবে। এর পাশাপাশি ভারতের মাটিতে আইপিএল ম্য়াচ খেলার অভিজ্ঞতাও ওর রয়েছে। আগেও বেশ কয়েকবার ভারত সফরে এসেছে। আর সেকারণে ভারতীয় বোলারদের আক্রমণ কীভাবে সামলাতে হবে, সেটা ও খুব ভাল করেই জানে। আমার ধারণা, দুই দেশের ব্যাটারদের মধ্যে ওই সর্বাধিক রান করতে পারবে।'
কে শিকার করবেন সর্বাধিক উইকেট?
এই সিরিজে কোন বোলার সর্বাধিক উইকেট শিকার করতে পারেন, সেই ব্যাপারেও মুখ খুললেন ডেল স্টেইন। এই প্রশ্নের জবাবে তিনি কুলদীপ যাদবের (Kuldeep Yadav) নাম উল্লেখ করেন। স্টেইন বললেন, 'আমি মনে করি যে এই সিরিজে দুটো দলের মধ্যে সর্বাধিক উইকেট শিকার করতে পারেন কুলদীপ যাদব।' ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেলও ডেল স্টেইনের এই মন্তব্যে সহমত প্রকাশ করেন। তিনি বললেন, 'আমরা যে উইকেটে খেলতে নামছি, সেখানে স্পিনারদের রাজত্ব দেখতে পাওয়া যাবে বলে আশা করা যায়। আমিও মনে করি, কুলদীপই সর্বাধিক উইকেট শিকার করতে পারেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us