/indian-express-bangla/media/media_files/2025/11/23/india-odi-squad-2025-11-23-17-59-08.jpg)
ঘোষণা করা হল ভারতের ওডিআই স্কোয়াড
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দল আপাতত দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। এরপর দুই দলের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজের জন্য ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হল ভারতীয় ক্রিকেট স্কোয়াড। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে তৈরি করা হয়েছে এই স্কোয়াড। অনেকদিন পর ওয়ানডে স্কোয়াডে কামব্যাক করলেন রবীন্দ্র জাদেজা।
IND vs SA 2nd Test, 2nd Day Live Updates: শেষ হল দ্বিতীয় দিনের খেলা, কত রান করল ভারত?
আগেও টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন রাহুল
ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত ওয়ানডে অধিনায়ক শুভমান গিল চোটের কারণে খেলতে পারবেন না এই সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ খেলার সময় ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ড্রেসিংরুমে। এই চোটের কারণে তিনি দ্বিতীয় টেস্ট ম্য়াচও খেলতে পারছেন না।
IND vs SA 2nd Test, 1st Day Highlights: শেষ হল প্রথম দিনের খেলা, দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা
এবার তাঁর অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। এটাই প্রথমবার নয়। এর আগেই ওয়ানডে ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। প্রসঙ্গত, ১২ ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। এরমধ্যে ৮ ম্য়াচে জয়লাভ করেছে ভারত। বাকি চারটে ম্য়াচ তারা হেরে গিয়েছে। আসন্ন সিরিজে তিনি কেমন ক্যাপ্টেন্সি করেন, সেটাই আপাতত দেখার।
IND vs SA 2nd Test, 1st Day Highlights: শেষ হল প্রথম দিনের খেলা, দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা
বিশ্রাম দেওয়া হল জসপ্রীত বুমরাহকে
ভারতীয় স্কোয়াডে অনুপস্থিত শ্রেয়স আইয়ারও। আপাতত তিনিও চোট সারিয়ে উঠছেন। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেতে পারেন তিলক বর্মা। অন্যদিকে, টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহকে আসন্ন ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী বছর আয়োজিত টি-২০ বিশ্বকাপে বুমরাহকে দরকার লাগবে। সেকারণে এখন থেকেই টি-২০ ক্রিকেটের জন্য তাঁকে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, ভারতীয় এ দলের হয়ে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁকেও সুযোগ দেওয়া হয়েছে।
রাঁচিতে আয়োজন করা হবে সিরিজের প্রথম ম্য়াচ
আগামী ৩০ নভেম্বর ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচটি রাঁচি স্টেডিয়ামে খেলা হবে। এরপর দ্বিতীয় ম্য়াচটি আগামী ৩ ডিসেম্বর রায়পুর স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। আর সিরিজের অন্তিম তথা তৃতীয় ওয়ানডে ম্য়াচটি আগামী ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে খেলা হবে।
🚨 NEWS 🚨#TeamIndia's squad for @IDFCFIRSTBank ODI series against South Africa announced.
— BCCI (@BCCI) November 23, 2025
More details ▶️https://t.co/0ETGclxAdL#INDvSApic.twitter.com/3cXnesNiQ5
ভারতের ODI স্কোয়াড
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক + উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং এবং ধ্রুব জুরেল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us