/indian-express-bangla/media/media_files/2025/11/15/shubman-gill-16-2025-11-15-11-41-03.jpg)
ঘাড়ে চোট পেলেন শুভমান গিল
Shubman Gill: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে প্রথম টেস্ট ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হচ্ছে। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পরই ব্যাট করতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। ব্যাট হাতে নামতে না নামতেই একটি বাউন্ডারিও হাঁকান গিল। কিন্তু, আচমকা তাঁর ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। সেকারণে কার্যত বাধ্য হয়েই মাঠ ছাড়লেন তিনি।
IND vs SA Live Cricket Score, 1st Test: চরম সমস্যায় টিম ইন্ডিয়া, এবার ফিরলেন ঋষভ পন্থও
চাপে পড়ল ভারত
ইডেন টেস্টের প্রথম ইনিংসে শুভমান ৩ বলে ৪ রান করেছেন। এরপর তিনি রিটায়ার্ড হার্ট হয়ে যান। টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিন অধিনায়ক গিলের চোট ভারতীয় ক্রিকেট দলকে বেশ সমস্যায় ফেলে দিতে পারে। এই উইকেটে বোলাররা আপাতত রাজত্ব করছেন। এই পরিস্থিতিতে শুভমান গিলের ভূমিকা টিম ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে যে বেশ গুরুত্বপূর্ণ হত, তা বলা যেতেই পারে। আপাতত কতক্ষণে তিনি ফের মাঠে নামতে পারেন, সেটাই দেখার।
Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং
ভয়ঙ্কর চোট পেলেন অধিনায়ক শুভমান গিল
গত কয়েকমাস ধরেই টানা ক্রিকেট খেলছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। এদিন ইডেন গার্ডেন্সে তিনি ব্যাট করতে নেমে একটি বাউন্ডারিও হাঁকালেন। এমন সময় তাঁর ঘাড়ে আচমকাই চোট লাগে। সেকারণে তিনি আর ব্যাট করতে পারেননি। এরপর মাঠে দৌড়ে আসেন টিম ইন্ডিয়ার ফিজ়িও টিম। মাঠের মধ্যেই চলে প্রাথমিক চিকিৎসা। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। অধিনায়ক গিলকে শেষপর্যন্ত মাঠ ছাড়তে হয়। আপাতত তাঁকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করছেন, গিল দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন। আবারও ব্যাট করতে নামবেন তিনি। শুভমান যদি রান করতে পারেন, তাহলে দক্ষিণ আফ্রিকার উপরে অবশ্যই চাপ বাড়বে।
বেশ বিপাকে পড়ল টিম ইন্ডিয়া
দক্ষিণ আফ্রিকা প্রথম দিন মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে গেলেও, দ্বিতীয় দিন বোলারদের দৌলতে তারা দুর্দান্ত কামব্যাক করেছে। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হওয়া পর্যন্ত টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে। যদিও রিটায়ার্ড হার্ট হয়ে তিনি শেষপর্যন্ত প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। তবে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে এখনও ২১ রান পিছিয়ে রয়েছে। মনে রাখতে হবে, এই উইকেটে চতুর্থ ইনিংসেও ভারতীয় ক্রিকেট দলকে ব্যাট করতে হবে। প্রথম ইনিংসে অন্তত ১০০ রানের লিড নিতে না পারলে, এই ম্যাচ হাতের বাইরে চলে যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us