/indian-express-bangla/media/media_files/2026/02/22/suryakumar-yadav-30-2026-02-22-22-25-41.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
IND vs SA, ICC T20I World Cup 2026 Live Update: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে তৃতীয় ম্য়াচ খেলা শেষ হল। এই ম্য়াচে লড়াই করছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৭৬ রানে এই ম্য়াচটা হেরে যায়। আর সেইসঙ্গে সেমিফাইনালে ওঠার রাস্তা তাদের সামনে কার্যত বন্ধ হয়ে গেল। আগামী দুটো ম্য়াচে ভারত যথাক্রমে জিম্বাবোয়ে (২৬ ফেব্রুয়ারি) এবং ওয়েস্ট ইন্ডিজের (১ মার্চ) খেলতে নামবে। এই দুটো ম্য়াচ ভারতকে শুরুমাত্র জিতলেই হবে না। নেট রান রেটের উপরেও কড়া নজর রাখতে হবে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রাম। শুরুটা একেবারেই তাদের ভাল হয়নি। মাত্র ২০ রানের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর চতুর্থ উইকেটে ৯৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুললেন দিওয়াল্ড ব্রেভিড এবং ডেভিড মিলার।
আরও পড়ুন:
২৯ বলে ৪৫ রান করে ব্রেভিস ফিরে গেলেও, এই ম্য়াচে ধামাকাদার হাফসেঞ্চুরি হাঁকালেন 'কিলার' মিলার। ৩৫ বলে ৬৩ রান করলেন তিনি। তাঁর ব্যাট থেকে ৭ চার এবং ৩ ছক্কা বেরিয়ে এসেছে। এছাড়া শেষবেলায় ২৪ বলে ৪৪ রানের একটি ক্যামিও ইনিংস খেললেন ট্রিস্টান স্টাবস। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ সর্বাধিক তিনটে উইকেট শিকার করেন। জোড়া উইকেট নিজের ঝুলিতে পুরে নিলেন আর্শদীপ সিং। একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে।
আরও পড়ুন:
Sri Lanka vs England: ব্রিটিশদের কাছে হেরে ভুত! বিশ্বকাপ থেকে নিশ্চিত শ্রীলঙ্কার বিদায়?
টসে জিতেছিল ভারত
অবশেষে ঢাকে পড়ল কাঠি। রবিবার অর্থাৎ ২২ ফেব্রুয়ারি সুপার এইট পর্বে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। প্রতিপক্ষ হিসেবে খুব একটাও সহজ হবে না দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team)। টস জিতে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। সন্ধ্যা ৭টা থেকে এই ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) খেলা শুরু হবে। দুটো দলই এখনও পর্যন্ত একটাও ম্য়াচ হারেনি। এই পরিস্থিতিতে আজকের ম্য়াচে যে দলই পরাজিত হবে, তাদের বিজয় রথ থেমে যাবে। সেকারণে দুটো দলই নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিতে চাইবে।
দেখে নিন ম্য়াচের গুরুত্বপূর্ণ হাইলাইটস:
- Feb 22, 2026 23:53 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: কোন অঙ্কে সেমিফাইনালে উঠবে ভারত?
India vs South Africa T20 World Cup 2026 Live Update: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের কারণে ভারতীয় ক্রিকেট দলের কাছে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। সঙ্গে ধাক্কা খেয়েছে টানা দ্বিতীয়বার আইসিসি টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্নও। আগামী দুটো ম্য়াচে ভারত যথাক্রমে জিম্বাবোয়ে (২৬ ফেব্রুয়ারি) এবং ওয়েস্ট ইন্ডিজের (১ মার্চ) খেলতে নামবে। এই দুটো ম্য়াচ ভারতকে শুরুমাত্র জিতলেই হবে না। নেট রান রেটের উপরেও কড়া নজর রাখতে হবে। এর পাশাপাশি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, দক্ষিণ আফ্রিকা যেন বাকি দুটো ম্য়াচেই জয়লাভ করে। তাহলে আফ্রিকা সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে। অন্যদিকে, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ একটি করে ম্য়াচ জেতার কারণে দৌড় থেকে ছিটকে যাবে। ভারতও সেমিফাইনালে এন্ট্রি পেয়ে যাবে।
- Feb 22, 2026 22:47 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: অলআউট টিম ইন্ডিয়া
India vs South Africa T20 World Cup 2026 Live Update: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া। ১১১ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। সুপার এইট পর্বের প্রথম ম্য়াচে সূর্য ব্রিগেড ৭৬ রানে হেরে গেল। সেমিফাইনালে ওঠার রাস্তা ভারতের সামনে অনেকটাই কঠিন হয়ে গেল।
- Feb 22, 2026 22:20 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ওভারের শেষ বলে ফিরলেন আর্শদীপ
India vs South Africa T20 World Cup 2026 Live Update: এক ওভারে গোটা ম্যাচ শেখ করে দিলেন কেশব মহারাজ। হার্দিক এবং রিঙ্কুকে ফেরানোর পর এবার ওভারের শেষ বলে তিনি আর্শদীপ সিংয়ের উইকেট শিকার করলেন। আর্শদীপও রানের খাতা খুলতে পারলেন না।
- Feb 22, 2026 22:17 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ক্ষীণ হচ্ছে জয়ের আশা, এক ওভারে জোড়া উইরেট নিলেন মহারাজ
India vs South Africa T20 World Cup 2026 Live Update: একই ওভারে জোড়া উইকেট শিকার করলেন কেশব মহারাজ। ১৫ ওভারের প্রথম বলেই আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ১৮ রান করলেন তিনি। তৃতীয় বলে ফিরলেন রিঙ্কু সিং। তিনি তো রানের খাতাই খুলতে পারলেন না। দুটো ক্যাচই ট্রিস্টান স্টাবস শিকার করলেন।
- Feb 22, 2026 21:52 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: এবার ফিরলেন সূর্যকুমার যাদব
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ১০০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। ৯.১ ওভারে করভিন বোশের বলে আউট হলেন সূর্যকুমার যাদব। ডিওয়াল্ড ব্রেভিসের হাতে তিনি ক্যাচ দিয়ে ফিরে যান। ২২ বলে ১৮ রান করলেন সূর্য। ৫১ রানে ৫ উইকেট হারাল হারাল।
- Feb 22, 2026 21:46 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: চতুর্থ ধাক্কা খেল টিম ইন্ডিয়া
India vs South Africa T20 World Cup 2026 Live Update: চতুর্থ ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। ওয়াশিংটন সুন্দর ১১ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন। ৭.২ ওভারে ভারতের স্কোর ৪৩/৪।
- Feb 22, 2026 21:29 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ফের ব্যর্থ অভিষেক শর্মা
India vs South Africa T20 World Cup 2026 Live Update: খাতা খুললেও বড় রান করতে পারলেন না অভিষেক শর্মা। ১২ বলে মাত্র ১৫ রান করে তাঁকে ফিরে যেতে হল। ৪.৩ ওভারে মার্কো জ্যানসেনের বলে তিনি করভিন বোশের হাতে ক্যাচ তুলে দিলেন।
- Feb 22, 2026 21:27 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ঈশানের পর ফিরলেন তিলকও
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ঈশানের পর ফিরলেন তিলক বর্মাও। তিলক ২ বল খেলে মাত্র ১ রান করলেন। ভারতের দ্বিতীয় উইকেটের পতন হল।
- Feb 22, 2026 21:25 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ভারতের প্রথম উইকেটের পতন, ফিরলেন ঈশান কিষান
India vs South Africa T20 World Cup 2026 Live Update: আজ রানের খাতা খুলতে পারলেন না ঈশান কিষান। ৪ বলে খেলে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। ভারত প্রথম ওভারেই উইকেট হারাল। ১ ওভার শেষে ভারতের স্কোর ৫/১।
- Feb 22, 2026 21:24 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: শুরু হল ভারতের ব্যাটিং
India vs South Africa T20 World Cup 2026 Live Update: জয়ের জন্য ১৮৯ রান তাড়া করতে নামল টিম ইন্ডিয়া। ওপেন করতে নামলেন অভিষেক শর্মা এবং ঈশান কিষান।
- Feb 22, 2026 20:52 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: শেষ হল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, ১৮৭-তে থামল দক্ষিণ আফ্রিকা
India vs South Africa T20 World Cup 2026 Live Update: শেষ হল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে। শেষ ওভারে হার্দিক পান্ডিয়া ২০ রান দিলেন। ভারতকে এই ম্য়াচ জিততে হলে ১৮৮ রান করতে হবে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি (৬৩) করলেন ডেভিড মিলার। এছাড়া ডিওয়াল্ড ব্রেভিস ৪৫ রান করেন। ভারতের হয়ে সর্বাধিক তিনটে উইকেট নেন জসপ্রীত বুমরাহ।
- Feb 22, 2026 20:45 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: এবার আউট করভিন বোশ
India vs South Africa T20 World Cup 2026 Live Update: এবার আউট হলেন করভিন বশ। ১৯ ওভারের পঞ্চম বলে জসপ্রীত বুমরাহ কট অ্যান্ড বোল্ড করলে করভিনকে। ৬ বলে ৫ রান করলেন এই প্রোটিয়া ব্যাটার।
- Feb 22, 2026 20:40 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: আফ্রিকার ষষ্ঠ উইকেটের পতন, আউট মার্কো জ্যানসেন
India vs South Africa T20 World Cup 2026 Live Update: দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেটের পতন হল। মার্কো জ্যানসেন ৬ বলে মাত্র ২ রান করে আউট হয়ে গেলেন। ১৭.২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬০/৬।
- Feb 22, 2026 20:37 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: প্যাভিলিয়নে ফিরল দক্ষিণ আফ্রিকার অর্ধেক দল, আউট 'কিলার' মিলার
India vs South Africa T20 World Cup 2026 Live Update: দক্ষিণ আফ্রিকার পঞ্চম উইকেটের পতন হল। ডেভিড মিলার ৩৫ বলে ৬৩ রান করলেন। ১৬ ওভারের খেলা হয়ে গিয়েছে। স্কোর ১৫২/৫।.
- Feb 22, 2026 20:13 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: হাফসেঞ্চুরি মিলারের
India vs South Africa T20 World Cup 2026 Live Update: মাত্র ২৬ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন ডেভিড মিলার। এখনও পর্যন্ত তিনি ৬ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন।
- Feb 22, 2026 20:12 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ফিরলেন ব্রেভিস, আফ্রিকার চতুর্থ উইকেটের পতন
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ১২.২ ওভারে ফিরলেন ডিওয়াল্ড ব্রেভিস। তাঁর উইকেট শিকার করলেন শিবম দুবে। ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে সহজ ক্যাচ ধরলেন অভিষেক শর্মা। ২৯ বলে ৪৫ রান করে ফিরতে হল ব্রেভিসকে। তিনি তিনটে করে চার এবং ছক্কা হাঁকিয়েছেন।
- Feb 22, 2026 20:06 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ১০০ টপকাল স্কোর
India vs South Africa T20 World Cup 2026 Live Update: দক্ষিণ আফ্রিকার স্কোর ১০০ টপকে গেল। মিলার ৪৫ এবং ব্রেভিস ৩৮ রানে ব্যাট করছেন। চতুর্থ উইকেটের খোঁজে ভারত।
- Feb 22, 2026 19:45 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ব্রেভিস-মিলার জুটিতেই আশার আলো
India vs South Africa T20 World Cup 2026 Live Update: দক্ষিণ আফ্রিকা ৬ ওভারের মধ্যেই ৩ গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে। এরপর ক্রিজে ব্যাট করছেন ডেভিড মিলার এবং ডিবল্ড ব্রেভিস।
- Feb 22, 2026 19:44 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: শেষ হল পাওয়ার প্লে
India vs South Africa T20 World Cup 2026 Live Update: দক্ষিণ আফ্রিকা ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান করেছে। উইকেটে রয়েছেন দিবল্ড ব্রেভিস এবং ডেভিড মিলার।
- Feb 22, 2026 19:25 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: আগুন ঝরাচ্ছেন বুমরাহ, ফেরালেন রিকলটনকে
India vs South Africa T20 World Cup 2026 Live Update: বল হাতে আপাতত জ্বলে উঠেছেন জসপ্রীত বুমরাহ। কুইন্টন ডি ককের পর এবার ফেরালেন রায়ান রিকলটনকে। তৃতীয় ওভারের শেষ বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রিকলটন। পরপর ৩ ওভারে তিনটে উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। চার ওভার শেষে প্রোটিয়া ব্রিগেড ৩ উইকেট হারিয়ে ২০ রান করেছে।
- Feb 22, 2026 19:17 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: এবার ফিরলেন মারক্রাম
India vs South Africa T20 World Cup 2026 Live Update: কুইন্টন ডি ককের ধাক্কা সামলাতে না সামলাতেই এইডেন মারক্রামের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। মারক্রাম ৭ বলে মাত্র ৪ রান করে ফিরে গেলেন। তৃতীয় ওভারের চতুর্থ বলে তিনি আর্শদীপ সিংয়ের ডেলিভারিতে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দেন। দক্ষিণ আফ্রিকার শুরুটা একেবারে ভাল হল না।
- Feb 22, 2026 19:14 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: আউট ডি কক, প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
India vs South Africa T20 World Cup 2026 Live Update: শুরুতেই আউট হয়ে গেলেন কুইন্টন ডি কক। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ডি কক'কে ক্লিন বোল্ড করে দিলেন বুমরাহ। ৭ বলে ৬ রান করলেন এই প্রোটিয়া ওপেনার। দ্বিতীয় ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১০ রান।
- Feb 22, 2026 19:01 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: শুরু হল খেলা
India vs South Africa T20 World Cup 2026 Live Update: সাউথ আফ্রিকার হয়ে ব্যাট করতে নামলেন কুইন্টন ডি কক এবং এইডেন মারক্রাম। অন্য়দিকে, ভারতের হয়ে বল হাতে প্রস্তুত আর্শদীপ সিং।
- Feb 22, 2026 18:42 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
India vs South Africa T20 World Cup 2026 Live Update: এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রায়ান রিকলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।
- Feb 22, 2026 18:41 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
India vs South Africa T20 World Cup 2026 Live Update: অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
- Feb 22, 2026 18:40 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: টস আপডেট
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অর্থাৎ, এই ম্যাচে টিম ইন্ডিয়াকে রান তাড়া করতে হবে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি।
- Feb 22, 2026 18:13 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-আফ্রিকা ম্য়াচ?
India vs South Africa T20 World Cup 2026 Live Update: সুপার এইট পর্বের এই ম্য়াচে আশা করা যেতে পারে, আবহাওয়া বেশ ভালোই থাকবে। ভারতীয় সময় অনুসারে, সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ম্য়াচটি। সেই সময় আকার একেবারে পরিষ্কার থাকবে। ফলে বৃষ্টিপাতের কারণে ম্য়াচ ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। এই বিশেষ দিনে তাপমাত্রা ৩৪-৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ২৪ শতাংশ। অন্যদিকে, ঘণ্টায় ৯ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। সেকারণে আশা করা যেতে পারে, সমর্থকরা ৪০ ওভার ম্য়াচই উপভোগ করতে পারবেন। যদিও অত্যাধিক গরমের কারণে ক্রিকেটাররা কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে পারেন।
- Feb 22, 2026 17:10 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কোথায় দেখতে পাবেন?
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ভারতীয় ক্রিকেট সমর্থকরা টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টস (Star Sports) নেটওয়ার্কে লাইভ দেখতে পাবেন। পাশাপাশি ম্যাচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার (Jio Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে উপভোগ করতে পারেন।
- Feb 22, 2026 16:21 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কখন থেকে শুরু হবে?
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। এছাড়া ম্য়াচের আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৬টায় টস হবে।
- Feb 22, 2026 16:07 IST
আরও পড়ুন
- Feb 22, 2026 14:42 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: আফ্রিকার বিরুদ্ধে করতে হবে বড় স্কোর
India vs South Africa T20 World Cup 2026 Live Update: এখনও পর্যন্ত অভিষেক শর্মা কোনও রান করতে না পারলেও, টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্য়াচেই সহজে জয়লাভ করেছে। কিন্তু, এবার সুপার এইটের লড়াই শুরু হতে চলেছে। এবার ভারতকে শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে পাওয়ার প্লে চলাকালীন বড় রান করতে হবে। সেক্ষেত্রে ঈশান কিষান এবং অভিষেক শর্মা দুজনকেই দায়িত্ব গ্রহণ করতে হবে। যদি টিম ইন্ডিয়ার ২ ওপেনার রান করতে পারেন, তাহলে টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা আরও মসৃণ হবে। সেক্ষেত্রে তিলক বর্মাও হাত খুলে রান করতে পারবেন।
- Feb 22, 2026 14:07 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: সমালোচকদের উড়িয়ে অভিষেকের পাশে সূর্য
India vs South Africa T20 World Cup 2026 Live Update: প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নামার আগে অভিষেক শর্মার পাশেই দাঁড়ালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য বললেন, 'আমার তো সেইসকল লোকজনকে নিয়ে চিন্তা হচ্ছে, যাঁরা অভিষেককে নিয়ে চিন্তা করছেন। সেইসকল দলগুলোর জন্য আমার চিন্তা হচ্ছে, যাদের বিরুদ্ধে এবার অভিষেক খেলতে নামবে। গত বছর ওই তো সবকিছু করেছে। এবার সময় এসেছে, আমরাও প্রতিদান হিসেবে কিছু করি। আমরা তো আছি, কোনও চিন্তা নেই।' অভিষেকের পাশেই যে আপাতত টিম ম্য়ানেজমেন্ট দাঁড়াচ্ছে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। দুর্দান্ত ব্য়াটিং পারফরম্য়ান্সের কারণেই এখনও আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন।
- Feb 22, 2026 13:34 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
India vs South Africa T20 World Cup 2026 Live Update: ঈশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সুর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
- Feb 22, 2026 13:07 IST
India vs South Africa T20 World Cup 2026 Live Update: সুস্বাগতম!!
India vs South Africa T20 World Cup 2026 Live Update: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আজ সুপার এইট পর্বে ভারত এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us