IND vs SA Toss News: কুসংস্কার না অন্ধবিশ্বাস, কোন গুপ্তমন্ত্রে টস ভাগ্য ফেরাল টিম ইন্ডিয়া?

India vs South Africa 3rd ODI: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি বিশাখাপত্তনমে আয়োজন করা হচ্ছে।

India vs South Africa 3rd ODI: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি বিশাখাপত্তনমে আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
KL Rahul Toss

টস জেতার পর রাহুলের উচ্ছ্বাস

IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি বিশাখাপত্তনমে আয়োজন করা হচ্ছে। ম্য়াচ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) শিবিরে খুশির জোয়ার বইতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেট দল টানা ২০ ওয়ানডে ম্য়াচে টস হারার পর শেষপর্যন্ত সাফল্যের মুখ দেখতে পেয়েছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বেশ ভালই পারফরম্য়ান্স করছে। ২৫ ওভার শেষে তারা ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে।

Advertisment

IND vs SA Live Cricket Score, 3rd ODI: কৃষ্ণ বলো, সঙ্গে চলো!, একই ওভারে খেলা ঘোরালেন প্রসিদ্ধ

কোন গুপ্তমন্ত্রে টস ভাগ্য ফেরাল টিম ইন্ডিয়া?

টিম ইন্ডিয়া টস জিততে না জিততেই ভারতীয় ক্রিকেট সমর্থকরাও উল্লাসে ফেটে পড়েন। কিন্তু, কোন মন্ত্রে ভারতীয় ক্রিকেট দলের জন্য টস ভাগ্য ফেরালেন কেএল রাহুল? জিও হটস্টারে ধারাভাষ্য দেওয়ার সময় টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং অলরাউন্ডার মজার ছলেই বলেন, গত ২ ম্য়াচে কেএল রাহুল ডান হাতে টস করেছিলেন। কিন্তু, তৃতীয় ম্য়াচে তিনি বাঁ-হাতে টস করেন। এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এবার এই ঘটনাকে আপনি কুসংস্কার বলবেন না অন্ধবিশ্বাস, সেটা আপনার বিষয়। পরিসংখ্যান বলছে, ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট দল শেষবার টস জিতেছিল। তারপর থেকে এই ভাগ্য ফেরাতে ২ বছরের বেশি সময় লেগে গেল। ইতিমধ্যে টিম ইন্ডিয়া ২১টি ম্য়াচ খেলে ফেলেছেন।

Top 7 Records IND vs SA 3rd ODI: বিশাখাপত্তনমে রোহিত-কোহলি ধামাকা! হতে পারে এই ৭ রেকর্ড

'অপয়া' রেকর্ড ভাঙলেন কেএল রাহুল

ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দল টানা ২০ ম্য়াচে টস হেরেছিল। অবশেষে ঘুরল ভাগ্যের চাকা। ইতিপূর্বে, আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও দলের কপাল এতটাও খারাপ হয়নি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ থেকে এই হারের ধারাবাহিকতা শুরু হয়েছিল। ইতিমধ্যে রোহিত শর্মার পর শুভমান গিলকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন করা হয়। কিন্তু, টিম ইন্ডিয়ার ভাগ্য বদলায়নি।

IND vs SA 3rd ODI, Playing 11: প্রথম ২ ম্য়াচেই ব্যর্থ, রানের খাতায় লবডঙ্কা! বাদ পড়ছেন এই ভারতীয় ক্রিকেটার?

শুভমানের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। কিন্তু, সিরিজের প্রথম ২ ম্য়াচে তিনিও টস হেরে গিয়েছিলেন। ওয়ানডে ক্রিকেটে ভারতের ঝুলিতে টানা ২০ ম্য়াচে টস হারার রেকর্ড যুক্ত হয়েছে। অবশেষে তৃতীয় ওয়ানডে ম্য়াচে রাহুল সেই ধারাহবাহিকতায় যবনিকা টানলেন। টস জেতার পর রাহুল কার্যত উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

IND vs SA 3rd ODI, Weather Update: কনকনে শীতে কাঁপছে কলকাতা, বিশাখাপত্তনমে কতটা ঠাণ্ডায় খেলবে টিম ইন্ডিয়া?

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ:

রায়ান রিকলটন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিৎজ়কে, এইডেন মারক্রাম, দিবল্ড ব্রেভিস, মার্কো জেনসেন, করভিন বশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, ওটনেইল বার্টম্যান।

KL Rahul Indian Cricket Team IND vs SA