/indian-express-bangla/media/media_files/2026/01/04/india-u19-cricket-team-2026-01-04-18-56-34.jpg)
ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
IND U-19 vs SA U-19: আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এবারের এই বিশ্বকাপের আসর জিম্বাবোয়ে এবং নামিবিয়া যুগ্মভাবে আয়োজন করছে। ইতিমধ্যে বিসিসিআই ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড। আর এই মেগা টুর্নামেন্টে প্রস্তুতির কথা মাথায় রেখে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলছে।
এই সিরিজের প্রথম ম্য়াচটি গত ৩ জানুয়ারি আয়োজন করা হয়েছিল। বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) নেতৃত্বে টিম ইন্ডিয়া প্রথম ম্য়াচটা ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুসারে ২৫ রানে জয়লাভ করে। এবার এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি আগামী ৫ জানুয়ারি বেনোনির উইলমুর পার্কে আয়োজন করা হবে।
IND-u19 vs SA-u19 Highlights, 1st Youth ODI: বৈভবের নেতৃত্বে অনন্য নজির, আগুন জয় টিম ইন্ডিয়ার
এভাবে উপভোগ করতে পারেন দ্বিতীয় ওয়ানডে ম্য়াচের সরাসরি সম্প্রচার
ভারত এবং দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যে যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে, তার সরাসরি সম্প্রচার ইতিপূর্বে জিও হটস্টার অ্যাপে করার কথা ছিল। কিন্তু, প্রযুক্তিগত সমস্যার কারণে এবং ম্য়াচ স্টার স্পোর্টসে সম্প্রচার করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।
Vaibhav Suryavanshi Captain: ওয়ানডে ক্রিকেটে ভারতের নয়া অধিনায়ক বৈভব! চাঞ্চল্যকর সিদ্ধান্ত BCCI-এর
এবার ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, ভারত এবং দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রথম ওয়ানডে ম্য়াচটাও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল।
প্রথম ম্যাচে বৈভবের ব্যাটে রানের খরা
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঠিক আগে আয়োজিত ইউথ ওয়ানডে সিরিজে সকলের নজর ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় প্রতিভা' বৈভব সূর্যবংশীর উপর রয়েছে। চোটের কারণে এই সিরিজটা খেলতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক আয়ুশ মাহত্রে। সেকারণে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন বৈভব। তবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে আয়োজিত প্রথম ম্য়াচে বৈভব ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারলেন না। তিনি মাত্র ১২ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
Vaibhav Suryavanshi: 'দেশের গর্ব' বৈভবের জন্য বিশেষ সম্মান, পুরস্কার তুলে দিলেন খোদ রাষ্ট্রপতি
তবে এই ম্য়াচে ভারতের হয়ে বিধ্বংসী ব্যাটিং পারফরম্য়ান্স করেন হরবংশ পাঙ্গালিয়া। ৯৫ বলে ৯৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস তিনি উপহার দেন। এর পাশাপাশি আর এস অম্বরীশও ৬৫ রানের একটি ধামাকাদার ইনিংস খেললেন। আর সেকারণেই ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৫০ ওভারে ৩০১ রান করতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us