/indian-express-bangla/media/media_files/2026/01/05/ind-u-19-vs-sa-u-19-2nd-youth-odi-2026-01-05-10-15-37.jpg)
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্যাচ
IND U-19 vs SA U-19: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। যদিও এটা অনূর্ধ্ব-১৯ দলের লড়াই, কিন্তু গুরুত্ব অপরিসীম। আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেকারণে এটা যে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) কাছে প্রস্তুতি গ্রহণের শেষ সুযোগ, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম্য়াচ শুরুর আগেই ভারত ক্রিকেট সমর্থকদের কাছে একটি দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়েছে। ১৪০ কোটি দেশবাসী শুরু করেছেন হা-হুতাশ! কী সেই খবর, আসুন জেনে নেওয়া যাক।
IND vs SA 2nd U19 Youth ODI: আর নয় জিও হটস্টার! কোথায় দেখবেন ভারত-আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ?
প্রসঙ্গত, চলতি সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে তিনটে ওয়ানডে ম্য়াচ খেলতে হবে। প্রত্যেকটা ম্য়াচই আয়োজন করা হচ্ছে বেনোনির উইলমুর পার্কে। গত ৩ জানুয়ারি এই সিরিজের প্রথম ম্য়াচটি আয়োজন করা হয়েছিল। কথা ছিল, ম্যাচ সম্প্রচারের যাবতীয় স্বত্ত্ব স্টার স্পোর্টস নেটওয়ার্কের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট সমর্থকরা বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে এই ম্য়াচ উপভোগ করতে পারবেন। অনেকে তো আবার জিও হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখার পরিকল্পনাও করেছিলেন।
ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ
কিন্তু, ম্য়াচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আসে সেই চরম দুঃসংবাদ। স্টার স্পোর্টসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করা হয়। সেখানে উল্লেখ করা হয় যে প্রযুক্তিগত ত্রুটির কারণে ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা সম্ভব হচ্ছে না। এই খবরটি দাবানলের মতো ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, প্রথম ম্য়াচে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) নেতৃত্বে টিম ইন্ডিয়া ২৫ রানে জয়লাভ করেছিল। সেই স্মরণীয় মুহূর্তটাই দেখতে পাননি ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
IND-u19 vs SA-u19 Highlights, 1st Youth ODI: বৈভবের নেতৃত্বে অনন্য নজির, আগুন জয় টিম ইন্ডিয়ার
এবার প্রশ্ন হল, সিরিজ়ের দ্বিতীয় ম্য়াচটি কি টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে? উত্তরটা হল, না। ভারতে বসে এই সিরিজের কোনও ম্য়াচই টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে না। আজকের ম্যাচটা জিততে পারলেই টিম ইন্ডিয়া এই সিরিজটা নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে। পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের এক দুর্লভ রেকর্ড কায়েম করতে পারবেন বৈভব সূর্যবংশী। কিন্তু, এসব কিছুই টেলিভিশনের পর্দায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা দেখতে পাবেন না। এরথেকে খারাপ খবর আর কীই বা হতে পারে! যদিও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনারা এই ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটস পেয়ে যাবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us