IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস

Virat Kohli 52nd ODI century: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে বিধ্বংসী ব্যাট করছেন বিরাট কোহলি। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। আর শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করে দেন।

Virat Kohli 52nd ODI century: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে বিধ্বংসী ব্যাট করছেন বিরাট কোহলি। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। আর শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করে দেন।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli Century (2)

শতরানের পর উচ্ছ্বাস বিরাট কোহলির

IND vs SA: রাঁচিতে দেখতে পাওয়া গেল কিং কোহলির (Virat Kohli) 'বিরাট' অবতার। দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে টিম ইন্ডিয়ার এই ব্যাটিং সুপারস্টার ওয়ানডে ক্রিকেটে ৫২তম শতরান হাঁকিয়ে ফেললেন। একটি ফরম্যাটে সর্বাধিক শতরান হাঁকানোর তালিকায় শীর্ষস্থানে উঠে গেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং ডিপার্টমেন্টকে তিনি কার্যত দুরমুশ করলেন। শেষপর্যন্ত ১৩৫ রান করে তিনি মাঠ ছাড়লেন। ২৭৬ রানে পঞ্চম উইকেট হারাল ভারত (Indian Cricket Team)।

Advertisment

IND vs SA Toss Record: খেলা শুরুর আগেই লজ্জার রেকর্ড, অপমানে মুখ লাল অধিনায়ক রাহুলের!

১৩৫ রানে আউট বিরাট কোহলি

এই ম্য়াচে শুরু থেকেই বিরাট কোহলিকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া গেল। একের পর এক চোখ ধাঁধানো শট হাঁকিয়েছেন তিনি। ছক্কা হাঁকিয়ে তিনি ওয়ানডে কেরিয়ারের ৭৬ নম্বর হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কোহলির সামনে প্রোটিয়া বোলারদের কার্যত দিশেহারা দেখাচ্ছিল। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে তিনি দ্বিতীয় উইকেটে শতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন।

Advertisment

Ind vs SA Live Cricket Score, 1st ODI: আগুন সেঞ্চুরি কিং কোহলির, নয়া রেকর্ড গড়লেন বিরাট

গর্জে উঠল কোহলির ব্যাট

টস হারার পর ব্যাট করতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। শুরুটা তারা একেবারেই ভাল করতে পারেনি। যশস্বী জয়সওয়াল মাত্র ১৮ রান করে আউট হয়ে যান। এরপর টিম ইন্ডিয়ার হাল ধরেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুজনে মিলে প্রোটিয়া বোলারদের কার্যত কচুকাটা করলেন। শুরু থেকেই দুরন্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল কিং কোহলিকে। একের পর এক নজরকাড়া শট হাঁকাচ্ছিলেন তিনি। রোহিতের সঙ্গে জুটি বেঁধে তিনি দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই ম্য়াচে মাত্র ৪৭ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন কিং কোহলি। আর অর্ধশতরান করার পরই তিনি রুদ্রমূর্তি ধারণ করেন। ১০২ বলে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তিনি ৮৩ নম্বর শতরান করে ফেলেন।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ৩৫০ রান

ধোনির ঘরের মাঠে আরও একবার জ্বলে উঠলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যে রো-কো জুটিকে দেখতে আজ রবিবাসরীয় দুপুরবেলা দর্শকরা JSCA স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন, তাঁদের পয়সা পুরো উসুল হয়ে গিয়েছে। বিরাট কোহলিকে একদিনের ক্রিকেটে কেন 'কিং' বলা হয়, সেটা আরও একবার তিনি প্রমাণ করে দিলেন। রোহিত শর্মার পাশাপাশি হাফসেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক রাহুলও। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে। 

Virat Kohli Indian Cricket Team IND vs SA