IND vs SA Weather Update: সুপার এইটে মুখোমুখি ভারত-আফ্রিকা, বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে কী হবে?

India vs South Africa Super 8: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারত এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি আগামী ২২ তারিখ খেলা হবে।

India vs South Africa Super 8: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারত এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি আগামী ২২ তারিখ খেলা হবে।

author-image
Koushik Biswas
New Update
Suryakumar Yadav and Aiden Markram (1)

সূর্যকুমার যাদব এবং এইডেন মারক্রাম

IND vs SA: ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) সুপার এইট পর্ব শুরু হতে চলেছে। এই পর্বের তৃতীয় ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। সেমিফাইনালের যোগ্যতা অর্জন করার জন্য এই ম্য়াচটা ভারতীয় ক্রিকেট দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটাররা মাঠের মধ্যে নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে চাইবে। আগামী ২২ ফেব্রুয়ারি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। তবে খেলা শুরু হওয়ার আগে সকলের নজর ওয়েদারের (Weather Update) উপরেই থাকবে। এই গুরুত্বপূর্ণ দিনে আকাশ পরিষ্কার থাকবে না বৃষ্টিতে ভেস্তে যাবে খেলা? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

আরও পড়ুন:

Sports News Live Updates: বিশ্বকাপে জঘন্য পারফরম্য়ান্স অস্ট্রেলিয়ার, আতস কাঁচের নীচে ক্রিকেটাররা

ভারত-আফ্রিকা ম্য়াচে কেমন থাকবে আবহাওয়া?

সুপার এইট পর্বের এই ম্য়াচে আশা করা যেতে পারে, আবহাওয়া বেশ ভালোই থাকবে। ভারতীয় সময় অনুসারে, সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ম্য়াচটি। সেই সময় আকার একেবারে পরিষ্কার থাকবে। ফলে বৃষ্টিপাতের কারণে ম্য়াচ ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। এই বিশেষ দিনে তাপমাত্রা ৩৪-৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ২৪ শতাংশ। অন্যদিকে, ঘণ্টায় ৯ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। সেকারণে আশা করা যেতে পারে, সমর্থকরা ৪০ ওভার ম্য়াচই উপভোগ করতে পারবেন। যদিও অত্যাধিক গরমের কারণে ক্রিকেটাররা কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে পারেন।

Advertisment

আরও পড়ুন:

IND vs NED T20 World Cup Highlights: ভারত যেন 'অশ্বমেধ ঘোড়া', অপরাজেয় তকমা নিয়েই পা সুপার এইটে

গ্রুপ পর্বের শেষ ম্য়াচটাও টিম ইন্ডিয়া এই মাঠেই খেলতে নেমেছিল। সেইসময় স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পেয়েছিল। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দররা এই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্বের ২ ম্য়াচ এই অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নেমেছিল। আর দুটো ম্য়াচেই তারা জয়লাভ করেছিল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকেও তারা কড়া টক্কর দিতে পারে।

আরও পড়ুন:

IND vs PAK T20 World Cup Next Match: চলতি বিশ্বকাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কী বলছে সমীকরণ?

এক নজরে দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:

টিম ইন্ডিয়া: ঈশান কিষান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং।

আরও পড়ুন:

IND vs PAK T20, Ishan Kishan: 'জিততেই হত...', পাকিস্তানকে গুঁড়িয়ে 'অওকাত' দেখালেন ঈশান

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম (অধিনায়ক), রায়ান রিকলটন, দিবল্ড ব্রেভিস, ডেভিড মিলার, জেসন স্মিথ, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, অনরিক নোর্খিয়া, লুঙ্গি এনগিডি, করভীন বশ, জর্জ লিন্ডে, ট্রিস্টান স্টাবস, কোয়েনা মফাকা।

ICC T20I World Cup 2026 weather update Narendra Modi Stadium Indian Cricket Team IND vs SA