/indian-express-bangla/media/media_files/2025/12/23/shefali-verma-1-2025-12-23-22-02-28.jpg)
ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করেন শেফালি বর্মা
IND W vs SL W: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয়লাভ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। এই ম্যাচটা হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি ৭ উইকেটে নিজেদের পকেটে পুরে নিয়েছে।
ব্যর্থ টপ অর্ডার
জয়ের জন্য ১২৯ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। শুরুটা অবশ্য ভারতের একেবারেই ভাল হয়নি। টিম ইন্ডিয়ার ওপেনার স্মৃতি মান্ধানা ১১ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। যদিও এই সংক্ষিপ্ত ইনিংসে তিনি একটি করে চার এবং ছক্কা হাঁকিয়েছেন। এমনকী, বড় রানের ইনিংস খেলতে পারেননি জেমিমা রডরিগসও। ১৫ বলে ২৬ রান করে তিনিও ফিরে যান। এমনকি অধিনায়ক হরমনপ্রীতও (১০) ব্যাট হাতে একেবারে মুখ থুবড়ে পড়েন।
IND W vs SA W Highlights Cricket Score, Final: বিশ্বজয় করল টিম ইন্ডিয়া, ইতিহাস লিখল ভারতের মেয়েরা
ধামাকা শেফালির
তবে এই ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে ধামাকাদার পারফরম্যান্স করলেন ওপেনার শেফালি বর্মা। মাত্র ৩৪ বলে তার ব্যাট থেকে ৬৯ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। এই ইনিংসে তিনি ১১ চার এবং একটি গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন। অবশেষে টিম ইন্ডিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। সঙ্গে ১ রানে অপরাজিতা ছিলেন বাঙালি ক্রিকেটার রিচা ঘোষ। সবথেকে বড় কথা, ৪৫ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া এই ম্যাচে জয়লাভ করেছে। আর একটা ম্যাচ জিততে পারলেই সিরিজও তারা নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে।
IND W vs SA W Latest Update: রিচার আগে কেন আমনজ্যোৎ? হরমনপ্রীতকে 'তুলোধনা' ভারতীয় সমর্থকদের
টস জিতে ফিল্ডিং ভারতের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকে টিম ইন্ডিয়ার আঁটসাট বোলিং শ্রীলঙ্কাকে যথেষ্ট অস্বস্তিতে রাখে। পাওয়ার প্লে চলাকালীন লঙ্কা ব্রিগেড ২ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করে। সেখান থেকেই মোটামুটি স্পষ্ট হয়ে যায়, এই ইনিংস কোনদিকে এগোচ্ছে। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান করেন হর্ষিতা সমরবিক্রমা। ৩২ বলে ৩৩ রান তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে।
দুরন্ত বোলিং ভারতের
ভারতীয় বোলারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করলেন বৈষ্ণবী শর্মা এবং শ্রী চরণী। দুজনেই ২ করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন স্নেহ রানা এবং ক্রান্তি গৌড়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us