IND vs SL: বৃষ্টিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বাতিল হলে কারা উঠবে ফাইনালে? জেনে নিন এখনই

IND vs SL U19 Asia Cup: ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টিম ইন্ডিয়া আপাতত দুর্দান্ত পারফরম্যান্স করছে। শুক্রবার (১৯ ডিসেম্বর)তাদের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার কথা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

IND vs SL U19 Asia Cup: ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টিম ইন্ডিয়া আপাতত দুর্দান্ত পারফরম্যান্স করছে। শুক্রবার (১৯ ডিসেম্বর)তাদের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার কথা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

author-image
Koushik Biswas
New Update
India vs Sri Lanka (1)

শুরু হওয়ার অপেক্ষায় ভারত বনাম শ্রীলঙ্কা ম্য়াচ

India vs Sri Lanka: ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টিম ইন্ডিয়া আপাতত দুর্দান্ত পারফরম্যান্স করছে। শুক্রবার (১৯ ডিসেম্বর)তাদের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার কথা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কিন্তু, এই ম্যাচ আদৌ শুরু হবে কি না, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়েছে। বৃষ্টির কারণে এই ম্যাচে সকাল থেকে টস করা সম্ভব হয়নি। যদিও আপাতত ভারত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কতক্ষণে ম্য়াচ শুরু হবে, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। সেক্ষেত্রে যদি ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে কোন দল ফাইনালে উঠবে  তা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে।

Advertisment

IND vs SL 2024 3rd ODI Match Report: লজ্জার আগুনে দ্বীপরাষ্ট্রে কুখ্যাত বিপর্যয়, হোয়াইটওয়াশ হয়ে শ্রীলঙ্কা থেকে ফিরছে গম্ভীরের ভারত

ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে আপাতত ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতিতে কখন বৃষ্টি থামবে, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। যদি দুবাইয়ের এই বৃষ্টি না থামে, তাহলে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কারা শেষ পর্যন্ত যাবে ফাইনালের কাঙ্খিত গন্তব্যে? কী বলছে ক্রিকেটের নিয়ম, আসুন জেনে নেওয়া যাক।

IND vs SL 3rd ODI Playing 11: মুখ পুড়েছে হারে! শেষ ম্যাচে একের পর তারকা হয়ত বাদ ভারতের ১১-য়, ব্যাপক চমক

কী বলছে এসিসি-র নিয়ম?

আজ সকাল থেকেই দুবাইয়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সেকারণে ভারত শ্রীলঙ্কা ম্যাচে সকাল থেকে টস পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি। যদি এই ম্যাচ শেষ পর্যন্ত ভেস্তে যায়, সেক্ষেত্রে নিয়ম অনুসারে ভারত ফাইনালে পৌঁছে যাবে। এসিসি-র নিয়ম বলছে, নকআউট পর্বে যদি কোনও ম্যাচ ভেস্তে যায়, সেক্ষেত্রে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় যে দল শীর্ষে থাকবে, তারাই ফাইনালের যোগ্যতা অর্জন করবে। এটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে যে একটা সুখবর, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।

IND vs SL 2024 2nd ODI Match Report: ভারতীয় ব্যাটিং একাই গিলে খেলেন ভ্যান্ডারসে! কলম্বোয় লাঞ্ছিত গম্ভীরের গর্বের ইন্ডিয়া

দুর্দান্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার 

২০২৫ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স করছে। গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচেই তারা জয়লাভ করেছে। প্রথম ম্যাচে হারিয়েছিল আরব আমিরশাহীকে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৯০ রানে দুরমুশ করে। এরপর তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধেও ৩১৫ রানে জয়লাভ করে। এই ধামাকা তার পারফরম্যান্সের কারণেই টিম ইন্ডিয়া গ্রুপ পর্বে তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, বি গ্রুপে বাংলাদেশ গ্রুপ পর্বের শীর্ষস্থান অর্জন করেছিল।

India vs Sri Lanka