IND vs WI, Sanju Samson: দাবি করেছিলেন সেমিফাইনালে যাবে না ভারত, সঞ্জুর ইনিংস দেখেই 'ফিদা' প্রাক্তন পাক ক্রিকেটার!

IND vs WI: সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়। দুর্দান্ত ব্যাট করলেন সঞ্জু স্যামসন।

IND vs WI: সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়। দুর্দান্ত ব্যাট করলেন সঞ্জু স্যামসন।

author-image
Koushik Biswas
New Update
India vs West Indies (9)

অপরাজিত ৯৭ রানের বিধ্বংসী ব্যাটিং করলেন সঞ্জু স্যামসন, Photograph: (এক্সপ্রেস ফোটো - পার্থ পাল)

ICC T20I World Cup 2026: সুপার এইট পর্বের শেষ ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করলেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson)। সত্যি কথা বলতে কী, সঞ্জুর ব্যাটিং দেখে গোটা ক্রিকেট বিশ্ব এককথায় মুগ্ধ হয়ে গিয়েছে। কেরালার এই ব্যাটার শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলকেই জেতাননি, বরং একটি রেকর্ডজয়ী ইনিংসের দৌলতে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেন। টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে তাঁর ব্যাট একেবারেই গর্জন করতে পারেনি। তবে দরকারের সময় ফের একবার জ্বলে উঠলেন তিনি। সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও। এমনকী, একটি অনুষ্ঠান চলাকালীন রোহিত শর্মার সঙ্গে তুলনা করা হল ভারতীয় টি-২০ দলের এই বর্তমান ওপেনারকে।

Advertisment

আরও পড়ুন:

IND vs WI: থামল ক্যারিবিয়ান ঝড়, ইডেনে মহাকাব্যিক জয় ভারতের! দেখে নিন ছবিতে

সঞ্জুর মধ্যে দেখা গেল রোহিত শর্মার ঝলক

পাকিস্তানের একটি টেলিভিশন শো চলাকালীন মহম্মদ আমির ভারতীয় ক্রিকেট দলের ওপেনার সঞ্জু স্যামসনের তুলনা রোহিত শর্মার সঙ্গে করে বসলেন। এই অনুষ্ঠানের সঞ্চালক আহমেদ শাহজাদের কাছে সঞ্জুকে নিয়ে একটি প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের উত্তরে আমির বললেন, 'ওঁর মধ্যে রোহিত শর্মার একটি ঝলক রয়েছে। এক একটা শট খেলার জন্য় ওঁর কাছে যথেষ্ট সময় থাকে।'

Advertisment

আরও পড়ুন:

IND vs WI, Eden Gardens Record: ইতিহাস গড়ল ইডেন গার্ডেন্স, দাপুটে জয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত

সঞ্জুর কামব্যাক প্রসঙ্গে আহমেদ শাহজাদ বললেন, 'পারফরম্য়ান্স করার পরও ওকে দল থেকে বাদ দেওয়া হল। এবারও কেউ রান করতে পারছে না বলেই ওকে সুযোগ দেওয়া হয়েছে। যথেষ্ট লেট করে শট খেলে। সেকারণে হাতে প্রচুর সময় থাকে। আপনাদের হয়ত অনেকেরই মনে আছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ শতরান করেছিল। পাকিস্তানের কেউ যদি দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে টানা ২ শতরান করেন, তাহলে আগামী পাঁচ বছর পর্যন্ত দলে জায়গা একেবারে নিশ্চিত হয়ে যায়।'

আরও পড়ুন:

Ind Vs Wi T20 World Cup Highlights: সেমিফাইনালে ভারত, নায়ক সঞ্জু! ৫ উইকেটে জয় ভারতের

গুরুত্বপূর্ণ ম্য়াচে ফর্মে প্রত্যাবর্তন সঞ্জুর

এই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সঞ্জু স্যামসনকে একেবারে ব্যাটিং ছন্দে দেখতে পাওয়া যায়নি। সিরিজের ৫ ম্য়াচে তিনি মাত্র ৪৬ রান করেছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পেয়েই তিনি টিম ইন্ডিয়াকে অপরাজিত ৯৭ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। এই ইনিংসে তিনি ১৯৮-এর স্ট্রাইক রেটে ব্যাট করেন। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে ভারতীয় ক্রিকেট দলের হয়ে টার্গেট তাড়া করার সময় সবচেয়ে বেশি রান করেন। ইতিপূর্বে, এই রেকর্ডটি বিরাট কোহলির দখলে ছিল।

Sanju Samson Indian Cricket Team ICC T20I World Cup 2026