IND vs WI Today Match: উইন্ডিজের বিরুদ্ধে নিশ্চিন্তে জিতবে ভারত, মানতে হবে এই ৪ বিষয়! দেখে নিন এখনই

IND vs WI Today Match: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ধুন্ধুমার লড়াই। রবিবার (১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে।

IND vs WI Today Match: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ধুন্ধুমার লড়াই। রবিবার (১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
India vs West Indies (3)

সুপার এইট পর্বের শেষ ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেসলতে নামছে টিম ইন্ডিয়া

ICC T20I World Cup 2026: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ধুন্ধুমার লড়াই। রবিবার (১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে, এই মহারণকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

Advertisment

ভারত (Indian Cricket Team) এবং ওয়েস্ট ইন্ডিজ, দুটো দলই আপাতত একই জায়গায় অবস্থান করছে। বিশ্বকাপের সুপার এইট পর্বে তারা এখনও পর্যন্ত একটি করে ম্য়াচ হেরেছে। আর উভয় দলই হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেকারণে দুটো দলের কাছেই আপাতত ২-২ পয়েন্ট রয়েছে। এই পরিস্থিতিতে যে দল আজকের ম্যাচটা জিততে পারবে, তারাই কনফার্ম করবে সেমিফাইনালের টিকিট।

আরও পড়ুন:

Ind Vs Wi T20 World Cup Live: ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ 'মহারণ', দেখতে থাকুন LIVE আপডেটস

Advertisment

তবে ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্য়ান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিশেষ করে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণ একেবারেই বিপক্ষ ব্যাটারদের চোখ রাঙাতে পারছে না। বরুণ চক্রবর্তীর 'ম্যাজিক' ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে বলেও অনেকের ধারণা। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন। তাঁর মতে, ৪ উপায় মেনে চললেই টিম ইন্ডিয়ার সামনে সেমিফাইনালের রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাবে। আসুন, সেই ব্যাপারেই আলোচনা করা যাক।

আরও পড়ুন:

IND vs WI Weather Update: বৃষ্টিতে ভারত - ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ভেস্তে গেলে কারা যাবে সেমিফাইনালে? বুঝে নিন জটিল সমীকরণ

প্রথম একাদশ অপরিবর্তিত রাখতে হবে

আকাশ চোপড়ার মতে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ অপরিবর্তিত রাখতে হবে। বিশেষ করে গত ম্য়াচে জিম্বাবোয়ের বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে যে ওপেন করানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেটা কিছুটা হলেও কাজে এসেছে। সেক্ষেত্রে হয়ত এই ম্যাচেও দলে রিঙ্কু সিংয়ের জায়গা না হতে পারে। তবে রিঙ্কুর অভাব যে মিডল অর্ডারে তিলক বর্মা পূরণ করতে পারবেন, তা আশা করা যেতেই পারে।

আরও পড়ুন:

IND vs WI Playing XI: ডু অর ডাই ম্যাচে বাদ পড়বেন টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার? মাথায় হাত সমর্থকদের

নতুন বল তুলে দেওয়া হোক হার্দিকের হাতে

আকাশের দ্বিতীয় পরামর্শ, নতুন বল হার্দিক পান্ডিয়ার হাতে অবশ্যই তুলে দেওয়া হোক। ভারতীয় ক্রিকেট দলে ষষ্ঠ বোলিং বিকল্পের যে সমস্যা রয়েছে, সেটা একমাত্র হার্দিকই পূরণ করতে পারেন। পাওয়ার প্লে চলাকালীন, আর বাকী ২ ওভার পরে। কারণ, পাওয়ার প্লে'র পর হার্দিক যখন বল করতে আসেন, তখন অধিকাংশ ক্ষেত্রেই তিনি নিজের ৪ ওভার শেষ করতে পারেন না। আর যদি করেনও, তাহলে ওভার প্রতি ১০-১২ রান দিয়ে আসেন।

আরও পড়ুন:

IND vs WI, Eden Gardens Ticket Price: কালোবাজারিদের হাতে ইডেনের টিকিট, চাহিদা আকাশছোঁয়া! দাম কত জানেন?

দক্ষিণ আফ্রিকার থেকে শিক্ষা গ্রহণ

ইতিপূর্বে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। প্রোটিয়া বোলারদের সামনে ওয়েস্ট ইন্ডিজ বেশ খানিকটা সমস্যায় পড়েছিল। কারণ, অহমেদাবাদের দক্ষিণ আফ্রিকার বোলাররা অফ স্টাম্পের বাইরে শর্ট বোলিং করছিল। আর সেকারণেই তারা একের পর এক উইকেট নিয়মিত ব্যবধানে শিকার করছিলেন। ফলে, এই বিষয়টা টিম ইন্ডিয়ার মাথায় অবশ্যই রাখা উচিত। এক্ষেত্রে বুমরাহ এবং আর্শদীপকে বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হবে।

আত্মতুষ্টিতে ভুগলে চলবে না

শেষকালে আকাশ টিম ইন্ডিয়াকে সাবধান করেছেন, ওয়েস্ট ইন্ডিজ একের পর এক উইকেট হারালেও ভারতীয় ক্রিকেটাররা যেন আত্মতুষ্টিতে না ভোগেন। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেট হারিয়েও এই দলটা সম্মানজনক স্কোর খাড়া করেছিল। ফলে উইন্ডিজ ব্রিগেডে যথেষ্ট ব্যাটিং গভীরতা রয়েছে। এই ব্যাপারটা সূর্যকুমারদের অবশ্যই মাথায় রাখতে হবে।

Eden Gardens Indian Cricket Team India vs West Indies ICC T20I World Cup 2026