/indian-express-bangla/media/media_files/2026/03/01/indian-cricket-team-practice-2026-03-01-11-22-25.jpg)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে কড়া অনুশীলন টিম ইন্ডিয়ার
ICC T20I World Cup 2026: ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপ আপাতত একটা রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে। এমন একটি পরিস্থিতি, যেখানে সামান্যতম ভুলও টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে। ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি। আপাতত সকলের নজর আজ অর্থাৎ ১ মার্চ আয়োজিত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ম্যাচের উপরেই রয়েছে।
আরও পড়ুন:
কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত এই ম্যাচটি কোয়ার্টার ফাইনালের থেকে কোনও অংশে কম নয়। গ্রুপ পয়েন্ট তালিকার দিকে যদি ফিরে তাকানো যায়, তাহলে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো দলের কাছেই ২-২ পয়েন্ট রয়েছে। সমীকরণ একেবারে পরিষ্কার। যে দল জিতবে, তারাই শেষ পর্যন্ত সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে। এখানে নেট রান রেটের কোনও ব্যাপারই আর নেই।
আরও পড়ুন:
যারা জিতবে, তারাই যাবে সেমিফাইনালে
এই ম্যাচে ভারত এক রানে জয়লাভ করুক কিংবা এক উইতেটে, ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই টিম ইন্ডিয়ার সামনে খুলে যাবে সেমিফাইনালের দরজা। কিন্তু, ক্রিকেট বরাবরই অনিশ্চয়তার খেলা। সেকারণে স্কোর বোর্ডের পাশাপাশি আকাশের (Kolkata Weather) দিকেও নজর রাখতে হবে। যদি এই ম্যাচে বরুণদেবের কৃপা হয় এবং বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়, তাহলে গোটা সমীকরণ একেবারে বদলে যাবে।
আরও পড়ুন:
IND vs WI, Rinku Singh: রিঙ্কু হতে পারবেন ভারতের আগামী শচীন? দেশের স্বার্থে করবেন এই 'আত্মত্যাগ'?
বৃষ্টিতে কপাল পুড়বে কোন দলের?
যদি রবিবার বিকেলবেলা কলকাতায় বৃষ্টি হয় এবং ম্যাচটি ভেস্তে যায়, তাহলে দুটো দলই ১ পয়েন্ট করে পাবে। এই পরিস্থিতিতে দুই দলের ঝুলিতে মোট ৩ পয়েন্ট করে জমা হবে। সেক্ষেত্রে ভারতের সামনে 'ভিলেন' হতে পারে নেট রান রেট। বর্তমানে উইন্ডিজ দলের নেট রান রেট +১.৭৯১। আর টিম ইন্ডিয়ার নেট রান রেট -০.১০০। ফলে ওয়েস্ট ইন্ডিজ যে অনেকটাই এগিয়ে রয়েছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
IND vs WI: রবিবার 'ডু অর ডাই' ম্যাচে ভারতের জয়ের চান্স কতটা? হেড-টু-হেড পরিসংখ্যান অবাক করার মতো!
ছবিটা একেবারে পরিষ্কার, নেট রান রেট বেশি হওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ শেষপর্যন্ত সেমিফাইনালে চলে যাবে। আর ভারতের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়ে যাবে। আজ কলকাতায় ঝড়-বৃষ্টি মানে টিম ইন্ডিয়ার বিদায়।
কেমন থাকবে কলকাতার ওয়েদার?
তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য স্বস্তির খবর এটাই যে আজ কলকাতায় ঝড়-বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ম্যাচ চলাকালীন ওয়েদার এককথায় মনোরম থাকবে। আজ সকাল থেকেই আকাশ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। বেরিয়েছে ঝকঝকে রোদও। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। সমর্থকরা ৪০ ওভারের ম্যাচই উপভোগ করতে পারবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us