IND W vs SL W Highlights, 3rd T20I: লঙ্কা সাম্রাজ্যের পতন, সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার

IND-W vs SL-W T20 Today Match Live Scorecard Updates: ভারত এবং শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্য়াচটি শুক্রবার অর্থাৎ ২৬ ডিসেম্বর তিরুবনন্তপূরমে আয়োজন করা হচ্ছে।

IND-W vs SL-W T20 Today Match Live Scorecard Updates: ভারত এবং শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্য়াচটি শুক্রবার অর্থাৎ ২৬ ডিসেম্বর তিরুবনন্তপূরমে আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Indian Women Cricket Team (28)

উইকেট নিলেন রেণুকা সিং ঠাকুর

IND-W vs SL-W Highlights, 3rd T20I Match Updates: ভারত এবং শ্রীলঙ্কা (IND W vs SL W) মহিলা ক্রিকেট দলের মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্য়াচটি শুক্রবার অর্থাৎ ২৬ ডিসেম্বর খেলা হল। এই ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করল টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। আর সেইসঙ্গে তারা হেসেখেলে জয় হাসিল করে। পাশাপাশি চলতি টি-২০ সিরিজেও হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল ৩-০ অপরাজেয় ব্যবধানে এগিয়ে গিয়েছে। ভারতের হয়ে রেণুকা সিং ৪ এবং দীপ্তি শর্মা ৩ উইকেট শিকার করেন। এছাড়া এই ম্য়াচে দীপ্তি গড়েন এক অনন্য ইতিহাসও। টিম ইন্ডিয়া এই ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করল।

Advertisment

IND W vs SL W 2nd T20I Highlights: জ্বলে পুড়ে খাক লঙ্কা সাম্রাজ্য, দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার

শ্রীলঙ্কা করেছিল ১১২ রান

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান করেছিল। দলের ওপেনিং ব্যাটার হাসিনি পেরেরা ১৮ বলে ১৫ রান করেন। এছাড়া চামারি আতাপাত্তু ১২ বলে করেন ৩ রান। পাশাপাশি হর্ষিতা সমরবিক্রমা ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ইমেশা দুলানি ৩২ বলে ২৭ রানে একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন শ্রীলঙ্কাকে। অন্যদিকে, কবিশা দিলহারিও ১৩ বলে ২০ রান করেছেন। এই ম্য়াচে শ্রীলঙ্কা বড় স্কোর খাড়া করতে পারেনি।

IND W vs SL W Highlights: চক দে ইন্ডিয়া, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত

এই ম্য়াচে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা এক অনন্য রেকর্ড কায়েম করলেন। টি-২০ ক্রিকেটে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট নির্বিশেষে এমন কৃতিত্ব এখনও পর্যন্ত কোনও বোলার অর্জন করতে পারেননি।

Shafali Verma Record: ব্যাট হাতে রানের বন্যা, দুরমুশ করলেন শ্রীলঙ্কাকে! ভারতীয় ক্রিকেটে নয়া রেকর্ডের 'মালকিন' শেফালি বর্মা

হেসেখেলে লক্ষ্যপূরণ টিম ইন্ডিয়ার

এই টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরুটাও অবশ্য খুব একটা ভাল হয়নি। টিম ইন্ডিয়ার তারকা ওপেনার স্মৃতি মান্ধানা ৬ বলে মাত্র ১ রান করে আউট হয়ে যান। যদিও টিম ইন্ডিয়ার মান বাঁচালেন শেফালি বর্মা। তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। শেষপর্যন্ত ৪২ বলে ৭৯ রান করে তিনি অপরাজিত থাকেন। এই ইনিংসে শেফালি ১১ চার ছাড়াও ৩ আকাশছোঁয়া ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সাহেবা হরমনপ্রীত কৌর ১৮ বলে অপরাজিত ২১ রান করেন। এই ম্য়াচে জেমিমা রডরিগসের ব্যাটেও রান দেখতে পাওয়া গেল না। ১৫ বলে ৯ রান করে তিনি আউট হয়ে যান। ১৩.২ ওভারেই টিম ইন্ডিয়া ২ উইকেটে ১১৫ রান তুলে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলে।

  • Dec 26, 2025 21:52 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: তৃতীয় টি-২০ ম্য়াচে জয় ভারতের

    IND W vs SL W Live Score, 3rd T20I: ১৪ ওভারের দ্বিতীয় বলে শেফালি বর্মা একটি চার হাঁকিয়ে ভারতকে জয় নিশ্চিত করলেন। এর ফলে টিম ইন্ডিয়া সিরিজে ৩-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড অর্জন করল।



  • Dec 26, 2025 21:31 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: এবার ফিরলেন জেমিমা

    IND W vs SL W Live Score, 3rd T20I: ভারত দ্বিতীয় ধাক্কা খেল। জেমিমা রডরিগস আউট। তিনি রানাবীরার বলে বোল্ড হয়ে গেলেন। অন্য প্রান্ত থেকে শেফালি দুর্দান্ত রান করছে।



  • Dec 26, 2025 21:30 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: হাফসেঞ্চুরি হাঁকালেন শেফালি

    IND W vs SL W Live Score, 3rd T20I: ব্যাট হাতে আপাতত রাজত্ব করছেন শেফালি বর্মা। তাঁর ব্যাট থেকে একটি দুর্দান্ত হাফসেঞ্চুরি বেরিয়ে এল। ষষ্ঠ ওভারের শেষ বলে একটি সিঙ্গেল নিয়ে তিনি ২৪ বলে ৫০ রান করলেন।



  • Dec 26, 2025 21:29 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: পাওয়ার প্লে'তে রাজত্ব ভারতের

    ND W vs SL W Live Score, 3rd T20I: ভারত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে। শেফালি বর্মার ঝড় শ্রীলঙ্কার বোলারদের সমস্যায় ফেলছে।



  • Dec 26, 2025 21:04 IST

    ND W vs SL W Live Score, 3rd T20I: ফের ব্যর্থ স্মৃতি মান্ধানা

    ND W vs SL W Live Score, 3rd T20I: প্রথম উইকেট হারাল টিম ইন্ডিয়া। স্মৃতি মান্ধানা আবারও ব্যর্থ হলেন। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে কবিশা দিলহারির বলে LBW-র ফাঁদে পড়েন তিনি।



  • Dec 26, 2025 21:01 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: তুফানি ব্যাটিং শেফালি বর্মার

    IND W vs SL W Live Score, 3rd T20I: শেফালি বর্মা তাঁর বিস্ফোরক ফর্ম অব্যাহত রেখেছেন। আর সেই দৌলতে ভারতের রান আপাতত ঝড়ের গতিতে এগোচ্ছে। তিন ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৬।



  • Dec 26, 2025 20:59 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: শুরু হল ভারতের ব্যাটিং

    IND W vs SL W Live Score, 3rd T20I: শুরু হল ভারতের ইনিংস শুরু। জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ১১৩ রান। স্মৃতি মান্ধানা শেফালি ভার্মার সঙ্গে ব্যাটিং শুরু করেছেন। প্রথম ওভার থেকেই শেফালি আক্রমণাত্মক দেখাচ্ছে।



  • Dec 26, 2025 20:58 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: ১১২ রানে খতম শ্রীলঙ্কার ইনিংস

    IND W vs SL W Live Score, 3rd T20I: প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ১১২ রান করে। ইমিশা এবং কবিশার ৪০ রানের জুটিতে দলের স্কোর ১০০ ছাড়িয়ে যায়। ভারতের হয়ে রেণুকা ঠাকুর ৪ ওভারে ২১ রান দিয়ে চারটি উইকেট নেন, যার মধ্যে একটি মেডেনও ছিল। দীপ্তি শর্মা তিনটি উইকেট নেন। সিরিজ জিততে হলে ভারতের ১১৩ রান করতে হবে।



  • Dec 26, 2025 20:03 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: ফের উইকেট নিলেন রেণুকা

    IND W vs SL W Live Score, 3rd T20I: দশম ওভারের তৃতীয় বলে ভারতের ঝুলিতে এল চতুর্থ উইকেট। রেণুকা সিং LBW আউট করলেন নীলক্ষীকাকে। আম্পায়ার প্রথমে তাকে নট আউট ঘোষণা করেন। কিন্তু রিভিউতে ভারত সফল হয়।



  • Dec 26, 2025 20:00 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: ম্যাচের রাশ ভারতের হাতে

    IND W vs SL W Live Score, 3rd T20I: শ্রীলঙ্কার টুঁটি কার্যত চেপে ধরেছে ভারতের বোলিং ব্রিগেড। প্রথম পাওয়ার-প্লে'তে তারা তিনটি উইকেট তুলে নিয়েছে। সেকারণে শ্রীলঙ্কা আপাতত অনেকটাই ব্যাকফুটে। ৯ ওভার শেষ হল। শ্রীলঙ্কা ৪০ রান করেছে এবং তিনটি উইকেট হারিয়েছে।



  • Dec 26, 2025 19:57 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন

    IND W vs SL W Live Score, 3rd T20I: ষষ্ঠ ওভারের শেষ বলে শ্রীলঙ্কা আরও একটি উইকেট হারাল। রেণুকার আগুন বোলিংয়ের পর নিজেই সমরবিক্রমার ক্যাচ নেন। অর্থাৎ লঙ্কার এই ব্যাটারকে তিনি কট অ্যান্ড বোল্ড করলেন। চার বলে মাত্র ২ রান করলেন হর্ষিতা। পাওয়ার-প্লে শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়াল ৩ উইকেটে ৩২ রান।



  • Dec 26, 2025 19:32 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা

    IND W vs SL W Live Score, 3rd T20I: এবার ভারত দ্বিতীয় উইকেট শিকার করল। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে রেণুকা সিং ঠাকুর আউট করেন হাসিনি পেরেরাকে। দীপ্তি ক্যাচ নেন। পেরেরা ১৮ বলে ২৫ রান করেন, যার মধ্যে ৪ চার ছিল।



  • Dec 26, 2025 19:31 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: প্রথম সাফল্য ভারতের

    IND W vs SL W Live Score, 3rd T20I: ভারত তাদের প্রথম সাফল্য পেল। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করেন সিনিয়র বোলার দীপ্তি শর্মা। মিড-অনে ক্যাচ নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত।



  • Dec 26, 2025 19:30 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: বুঝেশুনে শুরু করল শ্রীলঙ্কা

    IND W vs SL W Live Score, 3rd T20I: শ্রীলঙ্কার ব্যাটাররা শুরুটা বেশ বুঝেশুনেই করল। তিন ওভার শেষে লঙ্কা ব্রিগেডের স্কোর ২০ রান।



  • Dec 26, 2025 19:05 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: শ্রীলঙ্কার প্রথম একাদশ

    IND W vs SL W Live Score, 3rd T20I: চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিতা সামারাবিক্রমা, নিমেশা মাদুশানি, কবিশা দিলহারি, নীলাক্ষীকা সিলভা, ইমেশা দুলানি, কৌশানি নুথ্যাঙ্গানা (উইকেটরক্ষক), মালশা শেহানি, ইনোকা রানাবীরা, মালকি মাদারা



  • Dec 26, 2025 19:04 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: ভারতের প্রথম একাদশ

    IND W vs SL W Live Score, 3rd T20I: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রডরিগস, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, আমানজোত কৌর, বৈষ্ণবী শর্মা, ক্রান্তি গৌর, রেণুকা সিং ঠাকুর, শ্রী চরণী।



  • Dec 26, 2025 18:57 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: টস আপডেট

    IND W vs SL W Live Score, 3rd T20I: এই সিরিজে টিম ইন্ডিয়া টস জয়ের হ্যাটট্রিক কায়েম করল। পরপর তিনটে ম্য়াচেই ভারত টসে জিতেছে। তৃতীয় টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। ভারতীয় ক্রিকেট দলে মোট ২ পরিবর্তন করা হয়েছে। দলে ফিরলেন রেণুকা সিং ঠাকুর এবং দীপ্তি শর্মা। বাদ পড়লেন স্নেহ রানা এবং অরুন্ধতী রেড্ডি।



  • Dec 26, 2025 18:55 IST

    IND W vs SL W Live Score, 3rd T20I: সিরিজ জয়ের লক্ষ্যে ভারত

    IND W vs SL W Live Score, 3rd T20I: বিশাখাপত্তনমে আয়োজিত প্রথম টি-২০ ম্য়াচে ভারত ৮ উইকেটে জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্য়াচে তারা ৭ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। এই পরিস্থিতিতে তৃতীয় টি-২০ ম্য়াচে জয়লাভ করলেই সিরিজ়টা নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে টিম ইন্ডিয়া।



Harmanpreet Kaur Indian Women Cricket Team IND W vs SL W