IND W vs SL W Highlights, 4th T20I: 'লঙ্কাকাণ্ড' টিম ইন্ডিয়ার, ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত

IND-W vs SL-W T20 Today Match Highlights: গত টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা রেণুকা সিং ঠাকুর শ্রীলঙ্কা ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন। অন্যদিকে, ব্যাট হাতে ঘুম কেড়েছিলেন শেফালি বর্মা।

IND-W vs SL-W T20 Today Match Highlights: গত টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা রেণুকা সিং ঠাকুর শ্রীলঙ্কা ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন। অন্যদিকে, ব্যাট হাতে ঘুম কেড়েছিলেন শেফালি বর্মা।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Indian Women Cricket Team (31)

চতুর্থ টি-২০ ম্য়াচে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার

IND-W vs SL-W Highlights, 4th T20I Match Updates: সিরিজ আগেই নিজেদের পকেটে পুরে ফেলেছে হরমনপ্রীত (Harmanpreet Kaur) অ্যান্ড কোম্পানি। এই পরিস্থিতিতে রবিবার (২৮ ডিসেম্বর) তারা শ্রীলঙ্কার (IND W vs SL W) বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারত ৩০ রান জয়লাভ করেছে। এখনও পর্যন্ত পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) ৪-০ ব্যবধানে এগিয়ে গেল।

Advertisment

Richa Ghosh, IND W vs SL W: ঝড়ের নাম রিচা ঘোষ, বাংলার মেয়ের হাতেই হল লঙ্কা দহন!

চেষ্টা করেও জয় অধরা শ্রীলঙ্কার

সত্যি কথা বলতে কী, এই ম্য়াচে শ্রীলঙ্কার ব্যাটাররা জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। ২০ ওভারে ২২২ তাড়া করতে নেমে ঠিক যে ধরনের ব্যাটিং শুরুয়াত দরকার হয়, সেটাই করে দেখিয়েছিল চামারি আতাপাত্তুর দল। তবে কাজটা একেবারে সহজ ছিল না। শেষপর্যন্ত চাপের মুখে নতিস্বীকার করল শ্রীলঙ্কা। মাত্র ৩০ রানে পিছিয়ে থেকে ম্য়াচটা শেষ করল তারা।

IND W vs SL W Highlights, 3rd T20I: লঙ্কা সাম্রাজ্যের পতন, সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার

এই ম্য়াচে শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নামেন হাসিনি পেরেরা এবং চামারি আতাপাত্তু। ঝড়ের গতিতে তাঁরা দুজনেই রান তুলতে শুরু করেন। মাত্র চার ওভারের মধ্যেই শ্রীলঙ্কা ৫০ রানের চৌকাঠ স্পর্শ করে। এই ম্য়াচে ভারতীয় বোলারদের মধ্যে আলাদা করে নজর কাড়লেন বৈষ্ণবী শর্মা। চার ওভারে তিনি ২৪ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন। তবে ভারতীয় ফিল্ডাররা যদি আরেকটু ভাল পারফরম্য়ান্স করতে পারতেন, বিশেষ করে ক্যাচ না মিস করতেন, তাহলে হয়ত বৈষ্ণবীর উইকেট সংখ্যা আরও কিছুটা বাড়তে পারত।

IND W vs SL W 2nd T20I Highlights: জ্বলে পুড়ে খাক লঙ্কা সাম্রাজ্য, দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার

টিম ইন্ডিয়ার বাকি বোলাররা যথেষ্ট রান দিলেন। কিন্তু, কখনই তাঁরা লঙ্কাবাহিনীকে মাথার উপর চড়তে দেননি। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল একাধিক ফিল্ডিং মিস করেছে। টি-২০ বিশ্বকাপের আগে এই বিষয়টা কোচ অমল মজুমদারকে অবশ্যই চিন্তায় রাখবে। শ্রীলঙ্কার কথা যদি বলতে হয়, তাহলে আতাপাত্তু ৫২ রান করেছেন। পেরেরা এবং নীলাক্ষিকা সিলভা ভাল ব্যাটিং করলেও পর্যাপ্ত রান করতে পারেননি। অবশেষে পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া ৪-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের অন্তিম ম্যাচটা আগামী ৩০ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার আয়োজন করা হবে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল জয়লাভের পাশাপাশি শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

  • Dec 28, 2025 22:12 IST

    IND W vs SL W Live Updates: চতুর্থ টি-২০ ম্য়াচে দাপুটে জয় ভারতের

    IND W vs SL W Live Updates: আশা ছিল, ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচে হয়ত শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল জিততে পারবে। কিন্তু, টিম ইন্ডিয়ার দাপটে তাজের সেই স্বপ্ন পূরণ হল না।  জয়ের জন্য ২২২ রান তাড়া করতে নেমে তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করে। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত এই ম্য়াচে ৩০ রানে জয়লাভ করে।



  • Dec 28, 2025 22:08 IST

    IND W vs SL W Live Updates: ফিরে গেলেন কবিশা, দুরন্ত ক্যাচ কমলিনীর

    IND W vs SL W Live Updates: দুরন্ত একটি ক্যাচ নিয়ে কবিশা দিলহারিকে প্যাভিলিয়নে ফেরালেন জি কমলিনী। চতুর্থ প্রচেষ্টায় তিনি এই ক্যাচটি ধরেন। ৮ বলে ১৩ রান করলেন কবিশা। দ্বিতীয় উইকেট শিকার করলেন অরুন্ধতী রেড্ডি। প্রসঙ্গত, কমলিনী টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাননি। স্মৃতি মান্ধানা চোটের কারণে মাঠ ছাড়ার পর তিনি ফিল্ডিং করতে নামেন।



  • Dec 28, 2025 22:00 IST

    IND W vs SL W Live Updates: আরও একবার উইকেট হারাল লঙ্কা ব্রিগেড

    IND W vs SL W Live Updates: এবার ফিরলেন হর্ষিতা সমরবিক্রমা। বৈষ্ণবীর বলে স্টাম্প আউট করলেন রিচা ঘোষ। ১৩ বলে ২০ রান করেন হর্ষিতা। ১৮ বলে শ্রীলঙ্কার দরকার ৬৮ রান।



  • Dec 28, 2025 21:58 IST

    IND W vs SL W Live Updates: তৃতীয় ধাক্কা খেল শ্রীলঙ্কা

    IND W vs SL W Live Updates: তৃতীয় ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইমিশা ২৯ রান করে আউট হয়ে গেলেন। এবার ক্রিজে এলেন কবিশা দিলহারি। শ্রীলঙ্কা ১৪০ রান করে ফেলেছে। ১৫ ওভারের খেলাও অবশ্য হয়ে গিয়েছে।



  • Dec 28, 2025 21:41 IST

    IND W vs SL W Live Updates: আউট হয়ে গেলেন লঙ্কা অধিনায়ক

    IND W vs SL W Live Updates: হাফসেঞ্চুরি করেই আউট হয়ে গেলেন চামারি আতাপাত্তু। বৈষ্ণবী শর্মার বলে ক্যাচ নিলেন স্মৃতি মান্ধানা। ৩৭ বলে ৫২ রান করলেন চামারি। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কা ২ উইকেটে ১১৬ রান করেছে। ৪২ বলে এখনও দরকার ১০৬ রান।



  • Dec 28, 2025 21:39 IST

    IND W vs SL W Live Updates: হাফসেঞ্চুরি লঙ্কা অধিনায়কের

    IND W vs SL W Live Updates: দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ৩৪ বলে তিনি নিজের অর্ধ শতরান পূরণ করেন। তিনটে করে চার এবং ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১২.৪ ওভারে শ্রীলঙ্কা ১ উইকেটে ১১৬ রান করেছে।



  • Dec 28, 2025 21:36 IST

    IND W vs SL W Live Updates: শেষ শ্রীলঙ্কার ১০ ওভারের ব্যাটিং

    IND W vs SL W Live Updates: শ্রীলঙ্কা ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৫ রান করেছে। আতাপাত্তু ৩৭ রানে এবং ইমিশা ১৮ রানে আছেন। জয়ের জন্য দলের প্রয়োজন ১২৭ রান। ভারতীয় দল দ্রুত উইকেট নিয়ে ইনিংস শেষ করার চেষ্টা করবে।



  • Dec 28, 2025 21:17 IST

    IND W vs SL W Live Updates: প্রথম সাফল্য পেল ভারত

    IND W vs SL W Live Updates: প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। অরুন্ধতী রেড্ডির বলে হাসিনী ক্যাচ তুলে দিলেন হরমনপ্রীত কৌরের হাতে। হাসিনী ৩৩ রান করে আউট হলেন। তিনি আউট হওয়ার পর এবার ক্রিজে নামলেন ইমিশা। এখনও উইকেটে রয়েছেন চামারি আতাপাত্তু। ৬ ওভারে শ্রীলঙ্কা ৬০ রান করে ফেলেছে।



  • Dec 28, 2025 21:14 IST

    IND W vs SL W Live Updates: শ্রীলঙ্কার দাপুটে শুরুয়াত

    IND W vs SL W Live Updates: শ্রীলঙ্কার ব্য়াটাররা শুরুটা বেশ দ্রুতগতিতেই করল। চামারি আতাপাত্তু এবং হাসিনি পেরেরা প্রথম ৩ ওভারে ৪৩ রান করে ফেলেছেন। ভারত এই রানটা ৪ ওভারে করেছিল।



  • Dec 28, 2025 21:10 IST

    IND W vs SL W Live Updates: শুরু হল শ্রীলঙ্কার ব্যাটিং

    IND W vs SL W Live Updates: শুরু হয়ে গেল শ্রীলঙ্কার ব্যাটিং। জয়ের জন্য ২২২ রান দরকার। এই পরিস্থিতিতে অধিনায়ক চামারি আতাপাত্তুকে বড় ইনিংস খেলতে হবে। দলের অপর ওপেনার হাসিনি পেরেরার সঙ্গে তিনি বড় রানের জুটি গড়তে চাইবেন।



  • Dec 28, 2025 20:36 IST

    IND W vs SL W Live Updates: ২২১ রানে থামল ভারতের ইনিংস

    IND W vs SL W Live Updates: শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেট দল ২২১ রানের বিশাল টার্গেট খাড়া করল। স্মৃতি এবং শেফালির পর রিচা ঘোষ ১৬ বলে অপরাজিত ৪০ রান করলেন। মহিলা টি-২০ ক্রিকেট ইতিহাসে এটাই ভারতের সর্বাধিক রান। ইতিপূর্বে, টিম ইন্ডিয়া ৪ উইকেটে ২১৭ রান করেছিল। ২০২৪ সালে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সেই স্কোর কায়েম করেছিল। 



  • Dec 28, 2025 20:33 IST

    IND W vs SL W Live Updates: ঝড় তুললেন রিচা ঘোষ

    IND W vs SL W Live Updates: স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মার পর ব্যাট হাতে ঝড় তুললেন রিচা ঘোষ। শ্রীলঙ্কার বোলারদের তিনি কার্যত দুরমুশ করেন। তবে তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।



  • Dec 28, 2025 20:17 IST

    IND W vs SL W Live Updates: স্মৃতি এবং শেফালি ফিরলেন প্যাভিলিয়নে

    IND W vs SL W Live Updates: শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানা ইতিমধ্যে উইকেট হারিয়েছেন। দুজনেই তাদের সেঞ্চুরি অল্পের জন্য মিস করলেন। শেফালি ৭৯ রান করে আউট হন, আর স্মৃতি মান্ধানা ৮০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আপাতত রিচা ঘোষ এবং হরমনপ্রীত কৌর ক্রিজে আছেন। ভারত ১৭০ রান করেছে।



  • Dec 28, 2025 19:56 IST

    IND W vs SL W Live Updates: স্মৃতিও হাঁকালেন ঝকঝকে হাফসেঞ্চুরি

    IND W vs SL W Live Updates: স্মৃতি মান্ধানা ৩৫ বলে একটা বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। শেফালি এবং স্মৃতির মধ্যে প্রথম উইকেটে ১২ ওভারে ১২০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।



  • Dec 28, 2025 19:54 IST

    IND W vs SL W Live Updates: পরপর ৩ ম্যাচে হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করলেন শেফালি বর্মা

    IND W vs SL W Live Updates: শেফালি বর্মা আপাতত আগুন পারফরম্য়ান্স করছেন। মাত্র ৩০ বলে তিনি অর্ধ শতরান পূরণ করলেন। সিরিজে এটি তাঁর টানা তৃতীয় অর্ধ শতরান। অন্য প্রান্ত থেকে স্মৃতি মান্ধানাও দুর্ধর্ষ ব্যাটিং করছেন। ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত ১০০ রানে পৌঁছে গিয়েছে।

    ভারত-শ্রীলঙ্কা টি-২০ ক্রিকেটে টানা সর্বাধিক ৫০-এর বেশি রান -

    • ৪ - মিতালি রাজ (২০১৬-১৮)
    • ৪ - স্মৃতি মন্ধনা (২০২৪-২৫)
    • ৩* - শেফালি ভার্মা (২০২৫)



  • Dec 28, 2025 19:48 IST

    IND W vs SL W Live Updates: রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

    IND W vs SL W Live Updates: স্মৃতি মান্ধানা ২৭ রান করে একটি বিশেষ মাইলফলক অর্জন করেন। তিনি বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান এবং দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করেন। মিতালি রাজ এই তালিকার শীর্ষে রয়েছেন। ভারত ৯ ওভারে ৭৫ রান করেছে।

    মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান:

    • ১০,৮৬৮ - মিতালি রাজ (ভারত)
    • ১০,৬৫২ - সুজি বেটস (নিউজিল্যান্ড)
    • ১০,২৭৩ - শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড)
    • ১০,০০০* - স্মৃতি মান্ধানা (ভারত)
    • ৯,৩০১ - স্টাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
    • ৮,৩৫২ - মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)



  • Dec 28, 2025 19:36 IST

    IND W vs SL W Live Updates: পাওয়ার প্লে"তে রাজত্ব ভারতের

    IND W vs SL W Live Updates: ভারতীয় ইনিংসের ৬ ওভার হয়ে গেল। এই পাওয়ার প্লে'তে টিম ইন্ডিয়ার রাজত্ব দেখতে পাওয়া গেল। শেফালি এবং স্মৃতি একটাও উইকেট হারাতে দেননি। ৬১ রানে পৌঁছে গিয়েছে ভারত।



  • Dec 28, 2025 19:27 IST

    IND W vs SL W Live Updates: শুরু হল ভারতের ইনিংস

    IND W vs SL W Live Updates: শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানা টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটিং ঝড় তুলেছেন। দুজনেই একেবারে স্বকীয় মেজাজে ব্যাট করছেন। ৪ ওভারে ভারত ৪০ রান তুলে ফেলেছে।



  • Dec 28, 2025 19:25 IST

    IND W vs SL W Live Updates: শ্রীলঙ্কার প্রথম একাদশ

    IND W vs SL W Live Updates: চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিতা সমরবিক্রমা, কবিশা দিলহারি, ইমেশা দুলানি, নীলাক্ষীকা সিলভা, কৌশানি নুথ্যাঙ্গানা (উইকেটরক্ষক), মালশা শেহানি, রশ্মিকা সেভান্দি, কাব্য কাবিন্দি, নিমেশা মধুশানি।



  • Dec 28, 2025 19:23 IST

    IND W vs SL W Live Updates: ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ

    IND W vs SL W Live Updates: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, আমনজ্যোত কৌর, অরুন্ধতী রেড্ডি, বৈষ্ণবী শর্মা, রেণুকা সিং ঠাকুর, শ্রী চরণী।



  • Dec 28, 2025 19:22 IST

    IND W vs SL W Live Updates: টস জিতল শ্রীলঙ্কা

    IND W vs SL W Live Updates: ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচে টস জিতল শ্রীলঙ্কা। তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিরিজে প্রথমবার টস হারল টিম ইন্ডিয়া। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলে ২ পরিবর্তন করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে এই ম্য়াচে খেলতে পারছেন না জেমিমা রডরিগস। তাঁর জায়গায় দলে এসেছেন হারলিন দেওল। অন্যদিকে, ক্রান্তি গৌড়ের জায়গায় সুযোগ পেয়েছেন অরুন্ধতী রেড্ডি।



  • Dec 28, 2025 19:19 IST

    IND W vs SL W Live Updates: স্মৃতি মান্ধানার উপর থাকবে নজর

    IND W vs SL W Live Updates: ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার উপর এই ম্য়াচে নজর থাকবে। তিনি ১০,০০০ রান পূরণ করতে পারেন।



  • Dec 28, 2025 19:17 IST

    IND W vs SL W Live Updates:;চতুর্থ টি-২০ ম্য়াচ জয়ে নজর টিম ইন্ডিয়ার

    IND W vs SL W Live: ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের চতুর্থ টেস্ট ম্য়াচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে আয়োডন করা হচ্ছে।



Harmanpreet Kaur Indian Women Cricket Team IND W vs SL W