IND W vs SL W Highlights, 5th T20I: হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা, ৫-০ ব্যবধানে সিরিজ জয় ভারতের

IND-W vs SL-W T20 Today Match Highlights: শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৫ রানে জয়লাভ করল।

IND-W vs SL-W T20 Today Match Highlights: শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৫ রানে জয়লাভ করল।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Indian Women Cricket Team (33)

দুরন্ত জয়লাভ টিম ইন্ডিয়ার

IND-W vs SL-W Highlights, 5th T20I Match Updates: ভারত এবং শ্রীলঙ্কা (IND W vs SL W) মহিলা ক্রিকেট দলের মধ্যে পাঁচ ম্য়াচে টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজ টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) আগেই নিজেদের পকেটে পুরে ফেলেছিল। কারণ এই সিরিজে তারা ৪-০ ব্যবধানে এগিয়ে ছিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার একটা সুবর্ণ সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫ রানে জয়লাভ করে হরমনপ্রীতরা (Harmanpreet Kaur) ১৪০ কোটি ভারতবাসীর সেই স্বপ্ন পূরণ করল।

Advertisment

IND W vs SL W Highlights, 4th T20I: 'লঙ্কাকাণ্ড' টিম ইন্ডিয়ার, ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত

টস আপডেট

পঞ্চম টি-২০ ম্য়াচে টস জিতল শ্রীলঙ্কা ক্রিকেট দল। গত ম্য়াচেও টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া তারপর ২২১ রানে রেকর্ড কায়েম করেছিল। এই ম্য়াচেও কী তেমনই কোনও রেকর্ড অপেক্ষা করছে? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

Richa Ghosh, IND W vs SL W: ঝড়ের নাম রিচা ঘোষ, বাংলার মেয়ের হাতেই হল লঙ্কা দহন!

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর জানালেন, এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে মোট ২ পরিবর্তন করা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে স্মৃতি মান্ধানা এবং রেণুকা সিং ঠাকুরকে। সেই জায়গায় টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এসেছেন জি কমলিনী এবং স্নেহ রানা। প্রসঙ্গত, এটাই টিম ইন্ডিয়ার জার্সিতে কমলিনীর ডেবিউ ম্য়াচ। ইতিপূর্বে, মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে তিনি হরমনপ্রীত কৌরের সঙ্গে খেলেছেন।

Shafali Verma Record: ব্যাট হাতে রানের বন্যা, দুরমুশ করলেন শ্রীলঙ্কাকে! ভারতীয় ক্রিকেটে নয়া রেকর্ডের 'মালকিন' শেফালি বর্মা

শেষ হল ভারতের ব্যাটিং

এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা শুরুর দিকে খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। কিন্তু, ডেথ ওভারে তারা মোট ৫১ রান সংগ্রহ করেছে। এরমধ্যে কবিশা দিলহারি একটা ওভারে মাত্র ৪ রান দিয়েছেন। অর্থাৎ বাকি তিন ওভারে টিম ইন্ডিয়া মোট ৪৭ রান করলেন।

Smriti Mandhana: ব্যাট হাতে মাঠে নেমেই গড়লেন ইতিহাস, রোহিত-বিরাটকে ছুঁয়ে 'এলিট ক্লাবে' গ্র্যান্ড এন্ট্রি স্মৃতির

শুরুর দিকে ভারত একের পর এক উইকেট হারাতে শুরু করেছিল। কিন্তু, অধিনায়ক হরমনপ্রীতের হাফসেঞ্চুরি টিম ইন্ডিয়ার ডুবন্ত নৌকার হাল ধরে। এই ম্য়াচে তিনি ৪৩ বলে ৬৮ রান করেছেন। তার থেকেও বড় কথা আমনজ্যোৎ কৌরের সঙ্গে তিনি ৬১ রানের একটি জুটি গড়ে তোলেন। শেষ ওভারে অরুন্ধতী রেড্ডি ২০ রান সংগ্রহ করলেন। ২০ ওভার শেষে ভারত ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে।

তবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক চামারি আতাপাত্তু নিজের সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলেও হতাশ হবেন। এই ম্য়াচে দুর্দান্ত বল করছিলেন কবিশা দিলহারি। কিন্তু, তাঁকে দিয়ে মাত্র ২ ওভারই বল করালেন। কবিশা নিজের কোটা পূরণ করতে পারলেন। ভারত এই ম্য়াচে সিম বোলারদের স্পষ্টতই ভাল খেলছিল। কিন্তু, আতাপাত্তু, সিম বোলারদের দিয়েই পুরো ৮ ওভার বল করালেন। এই ভুলের খেসারত কী শ্রীলঙ্কাকে দিতে হবে? না তারা এই রান সহজেই তাড়া করতে পারবে? সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

দুর্দান্ত বোলিং টিম ইন্ডিয়ার

হাসিনি পেরেরা (৪২ বলে ৬৫ রান) এবং ইমিশা দুলানি (৩৯ বলে ৫০ রান) ছাড়া এই ম্য়াচে শ্রীলঙ্কার কোনও ব্যাটারই টিম ইন্ডিয়ার সামনে মাথা তুলে দাঁড়াতে পারলেন না। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এই ম্যাচে মোট ৬ বোলার ব্যবহার করেন। দীপ্তি শর্মা, অরুন্ধতী রেড্ডি, স্নেহ রানা, বৈষ্ণবী শর্মা, শ্রী চরণী এবং আমনজ্যোৎ কৌর। প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন। শেষপর্যন্ত শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে। আর সেইসঙ্গে ১৫ রানে ম্য়াচটা হেরে যায়।

সত্যি কথা বলতে কী, ভারতীয় ইনিংসের শেষ ওভারে ওই ২০ রানটাই ম্যাচে পার্থক্য দিল। অরুন্ধতী যে ব্যাট হাতে এমন তাণ্ডব চালাবেন, সেটা কেউ কল্পনা করতে পারেননি। ভারত ১৫ রানে জয়লাভ করেছে। বল হাতেও নজর কেড়েছেন অরুন্ধতী। লঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তুর উইকেট তিনি শিকার করেন। 

একটা সময় শ্রীলঙ্কা ৬০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর পেরেরা এবং দুলানির কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি কিছুটা হলেও দলের সম্মান বাঁচায়। কিন্তু, জয়ের জন্য তাদের ২০২৬ সাল পর্যন্ত আপাতত অপেক্ষা করতেই হবে।

  • Dec 30, 2025 22:48 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: জয় দিয়ে বছর শেষ করল টিম ইন্ডিয়া

    IND W vs SL W, 5th T20I Live Updates: দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া এই নিয়ে তৃতীয়বার ৫-০ ব্যবধানে জয়লাভ করল। তবে শ্রীলঙ্কা এই প্রথমবার এমন লজ্জার সাক্ষী হল। ভারতীয় ক্রিকেট দলে আপাতত সকলেই খুশি। আজ ব্যাট হাতে টিম ইন্ডিয়াকে যথেষ্ট চ্যালেঞ্জের মুথে পড়তে হয়েছিল। বল করার সময় শিশিরের কারণেও টিম ইন্ডিয়ার সমস্যা বেড়েছে। তবে প্রতিবারই ভারত ঘুরে দাঁড়িয়েছে।


    ব্যাট হাতে ভারতের ত্রাতা হয়ে উঠলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। গোটা ইনিংসটা তিনি সামনে থেকে লিড করলেন। অবশেষে টিম ইন্ডিয়া এই সিরিজটা অপরাজিত থেকে শেষ করল। বছরটা জয় দিয়ে শেষ করল ভারত। এরথেকে ভাল কথা আর কী বা হতে পারে। ২০২৫ সালটা টিম ইন্ডিয়ার জন্য় দুর্দান্ত কাটল। এই সাফল্যের সিংহাসনে ওয়ানডে বিশ্বকাপ অবশ্যই মুকুট হয়ে থাকবে।



  • Dec 30, 2025 22:22 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: ৫-০ ব্যবধানে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

    IND W vs SL W, 5th T20I Live Updates: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে পরাস্ত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজের শেষ ম্য়াচে টিম ইন্ডিয়া ১৫ রানে জয়লাভ করল।



  • Dec 30, 2025 22:15 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: পরপর ২ উইকেট হারাল শ্রীলঙ্কা

    IND W vs SL W, 5th T20I Live Updates: একই ওভারে জোড়া উইকেট হারাল শ্রীলঙ্কা। প্রথমে রান আউটের শিকার হলেন কৌশিনি নুথ্যাঙ্গনা। ১ রান করে তিনি আউট হলেন। পরের বলে স্নেহ রানা তুলে নিলেন হর্ষিতা সমরবিক্রমার উইকেট। ৮ রান করে ফিরতে হল হর্ষিতাকে। ক্যাচ নিলেন হারলিন দেওল।



  • Dec 30, 2025 22:11 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: আউট হাসিনি, ভারতের জয় কার্যত নিশ্চিত

    IND W vs SL W, 5th T20I Live Updates: এবার আউট হলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপেনার হাসিনি পেরেরা। এই ম্য়াচে তিনি টি-২০ কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন। শেষপর্যন্ত ৪২ বলে ৬৫ রান করে ফিরতে হল তাঁকে। শ্রী চরণীর ইয়র্কারে ক্লিন বোল্ড হয়ে গেলেন তিনি। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার জয় কার্যত নিশ্চিত হয়ে গেল। হাসিনি ছাড়া এই ম্য়াচে শ্রীলঙ্কার আর কোনও ব্যাটার সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। আপাতত হর্ষিতা সমরবিক্রমা এবং কৌশিনি ব্যাট করছেন।



  • Dec 30, 2025 21:59 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: ফের আঘাত হানলেন বৈষ্ণবী শর্মা

    IND W vs SL W, 5th T20I Live Updates: এবার ফিরে গেলেন কবিশা দিলহারি। বৈষ্ণবী শর্মা তাঁকে ক্লিন বোল্ড করে দিলেন। মাত্র ৫ রান করে ফিরতে হল কবিশাকে। এই ম্য়াচ জিততে হলে শ্রীলঙ্কাকে ৩০ বলে ৬৪ রান করতে হবে।



  • Dec 30, 2025 21:53 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা

    IND W vs SL W, 5th T20I Live Updates: তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। ৩ রানে ফিরলেন নীলাক্ষিকা ডি সিলভা। বৈষ্ণবী শর্মা তাঁকে LBW করলেন।



  • Dec 30, 2025 20:55 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: আউট হয়ে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক

    IND W vs SL W, 5th T20I Live Updates: দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। অরুন্ধতী রেড্ডির বলে তিনি দীপ্তি শর্মার হাতে ক্যাচ তুলে দিলেন। এই ম্য়াচে চামারি ৫ বলে ২ রান করেন। দ্বিতীয় ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮-১।



  • Dec 30, 2025 20:49 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: শুরু হল শ্রীলঙ্কার ব্যাটিং

    IND W vs SL W, 5th T20I Live Updates: শুরু হল শ্রীলঙ্কার ব্যাটিং। ব্যাট করতে নামলেন হাসিনি পেরেরা এবং অধিনায়ক চামারি আতাপাত্তু। প্রথম ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩-০।



  • Dec 30, 2025 20:40 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: ১৭৫ রানে থামল টিম ইন্ডিয়ার ব্যাটিং

    IND W vs SL W, 5th T20I Live Updates: শেষ হল ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং। শেষ ওভারে দুর্দান্ত ব্যাট করলেন অরুন্ধতী রেড্ডি। আর সেই দৌলতেই টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে। শ্রীলঙ্কাকে এই ম্য়াচ জিততে হলে ১৭৬ রান করতে হবে।



  • Dec 30, 2025 20:29 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: আউট হরমনপ্রীত, বড় ধাক্কা ভারতের

    IND W vs SL W, 5th T20I Live Updates: আউট হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৪৩ বলে ৬৮ রান করলেন তিনি। ভারতের স্কোর তিনি সম্মানজনক জায়গায় নিয়ে গেলেন। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৪৩-৭।



  • Dec 30, 2025 20:21 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: ভারতের ষষ্ঠ উইকেটের পতন

    IND W vs SL W, 5th T20I Live Updates: এবার ভারতের ষষ্ঠ উইকেটের পতন হল। ফিরে গেলেন আমনজ্যোৎ কৌর। এই ম্য়াচে 'জুনিয়র' কৌর ২১ রান করে ফিরলেন। রশ্মিকার বলে বড় শট মারতে গিয়ে তিনি কবিশা দিলহারির হাতে ক্যাচ দিয়ে বসলেন। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯-৬।



  • Dec 30, 2025 20:10 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি হরমনপ্রীতের

    IND W vs SL W, 5th T20I Live Updates: ভারতের হয়ে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৩৫ বলে তাঁর ব্যাট থেকে ৫০ রান বেরিয়ে আসে। ইতিমধ্যে তিনি ৭ চার হাঁকিয়েছেন। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০৯-৫।



  • Dec 30, 2025 20:07 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: ১০০ রান ভারতের

    IND W vs SL W, 5th T20I Live Updates: ১৪.২ ওভারে ১০০ রান পূরণ করল ভারতীয় ক্রিকেট দল। আপাতত ব্যাট করছেন হরমনপ্রীত কৌর এবং আমনজ্যোৎ কৌর।



  • Dec 30, 2025 19:55 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: ফিরলেন দীপ্তি, দ্বিতীয় উইকেট চামারির

    IND W vs SL W, 5th T20I Live Updates: ড্রিংক্স ব্রেকের পর প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। ফিরে গেলেন দীপ্তি শর্মা। চামারি আতাপাত্তুর বলে মিপাগে সহজ ক্যাচ নিলেন। ৮ বলে ৭ রান করলেন দীপ্তি। ১১ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ৭৯ রান করেছে।



  • Dec 30, 2025 19:52 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: শেষ ১০ ওভারের খেলা

    IND W vs SL W, 5th T20I Live Updates: ভারত বনাম শ্রীলঙ্কা পঞ্চম টি-২০ ম্য়াচে দশম ওভারের খেলা শেষ হয়ে গেল। ইতিমধ্যে টিম ইন্ডিয়া ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে। ফিরে গিয়েছেন শেফালি বর্মা, জি কমলিনী, হারলিন দেওল এবং শেফালি বর্মা। ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্ট যে আপাতত বেশ চাপে রয়েছে তা বলা যেতেই পারে।

    এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় ইনিংসে আরও বেশি শিশির পড়বে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার পক্ষে বল করা খুব একটা সহজ হবে না। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টিম ইন্ডিয়াকে এই ম্য়াচে অন্তত ১৬০-১৭০ রান করতে হবে। পরবর্তী ১০ ওভারে ভারত কেমন ব্যাট করে, সেটাই আপাতত দেখার।



  • Dec 30, 2025 19:43 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: বড় সাফল্য শ্রীলঙ্কার, ফিরলেন রিচা ঘোষ

    IND W vs SL W, 5th T20I Live Updates: শ্রীলঙ্কা ক্রিকেট দল আপাতত উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে। এবার তারা রিচা ঘোষের উইকেট শিকার করল। ৫ রান করে ফিরে গেলেন রিচা। বল করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ৬৪ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।



  • Dec 30, 2025 19:33 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: ক্লিন বোল্ড হারলিন দেওল

    IND W vs SL W, 5th T20I Live Updates: আজ কোন ভারতীয় দল খেলছে? তা নিয়েই আপাতত ধন্ধে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সপ্তম ওভারের দ্বিতীয় বলে হারলিন দেওলকে ক্লিন বোল্ড করে দিলেন রশ্মিকা সেওয়ান্দি। গত ম্য়াচে ব্যাট করার সুযোগ পাননি। এই ম্য়াচে সুযোগ পেয়েও ১১ বলে মাত্র ১৩ রান করলেন। 



  • Dec 30, 2025 19:22 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: এবার আউট হলেন কমলিনী, ব্যর্থ DRS

    IND W vs SL W, 5th T20I Live Updates: এবার আউট হয়ে গেলেন জি কমলিনী। অভিষেক ম্য়াচে তিনি মাত্র ১২ রান করতে পারলেন। স্মৃতি মান্ধানার পরিবর্তে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, সেটা তিনি কাজে লাগাতে পারলেন না। কবিশা দিলহারির বলে তিনি LBW হয়ে গেলেন। উল্টে একটি DRS সিদ্ধান্তও তিনি নষ্ট করলেন। ভারতের দ্বিতীয় উইকেটের পতন হল।



  • Dec 30, 2025 19:09 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: আউট হলেন শেফালি বর্মা

    IND W vs SL W, 5th T20I Live Updates: ভারতের প্রথম উইকেটের পতন হল। দ্বিতীয় ওভারেই নিজের উইকেট খুইয়ে বসলেন শেফালি বর্মা। পরপর ৩ ম্য়াচে হাফসেঞ্চুরি করার পর এই ম্য়াচে তিনি মাত্র ৫ রান করলেন। ইমেশা দুলানির বলে তিনি নিমিশা মিপাগের হাতে ক্যাচ দিয়ে বসলেন। বড় শট খেলতে গিয়েছিলেন শেফালি। দ্বিতীয় ওভার শেষে ভারতের স্কোর ৭-১।



  • Dec 30, 2025 19:05 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং

    IND W vs SL W, 5th T20I Live Updates: শুরু হল টিম ইন্ডিয়ার ব্যাটিং। ব্যাট করতে নামলেন জি কমলিনী এবং শেফালি বর্মা। প্রথম ওভার শেষে ভারত বিনা উইকেটে ৫ রান করেছে।



  • Dec 30, 2025 18:59 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: শ্রীলঙ্কার প্রথম একাদশ

    IND W vs SL W, 5th T20I Live Updates: চামারি আতাপাত্তু (ক্যাপ্টেন), হাসিনি পেরেরা, হর্ষিতা সমরবিক্রমা, ইমেশা দুলানি, কবিশা দিলহারি, নীলক্ষীকা সিলভা, কৌশিনি নুথ্যাঙ্গানা (উইকেট কিপার), রশ্মিকা সেওয়ান্দি, মালকি মাদারা, ইনকা রণবীরা, নিমাশা মিপাগে।



  • Dec 30, 2025 18:57 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: ভারতের প্রথম একাদশ

    IND W vs SL W, 5th T20I Live Updates: শেফালি বর্মা, জি কমলিনী, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, আমনজোত কৌর, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, এন শ্রী চরণী, বৈষ্ণবী শর্মা।



  • Dec 30, 2025 18:47 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: খেলছেন না স্মৃতি মান্ধানা

    IND W vs SL W, 5th T20I Live Updates: পঞ্চম টি-২০ ম্য়াচে বিশ্রাম দেওয়া হল ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকে। তাঁর জায়গায় দলে এসেছেন জি কমলিনী। টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করলেন কমলিনী। ইতিপূর্বে, মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে তিনি হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলেছেন।



  • Dec 30, 2025 18:45 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: টস আপডেট

    IND W vs SL W, 5th T20I Live Updates: এই ম্য়াচে জস জিতলেন শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।



  • Dec 30, 2025 18:44 IST

    IND W vs SL W, 5th T20I Live Updates: শুরু হচ্ছে পঞম টি-২০ ম্য়াচ

    IND W vs SL W, 5th T20I Live Updates: শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচ খেলতে প্রস্তুত ভারতের মহিলা ক্রিকেট দল। পাঁচ ম্য়াচের এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।



Harmanpreet Kaur Indian Women Cricket Team IND W vs SL W