IND A vs AUS A: ঝমঝমিয়ে বৃষ্টি, ভাসছে চারদিক! ভেস্তে যাবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট?

IND A vs AUS A 2025: মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার।

IND A vs AUS A 2025: মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND A vs AUS A

বৃষ্টির কারণে এখনও শুরু করা যায়নি খেলা

Indian Cricket Team: মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে অস্ট্রেলিয়া এ (IND A vs AUS A) দলের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চলতি এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে শ্রেয়স সুযোগ না পাওয়ায়, অনেক কথা উঠেছিল। সেকারণে তাঁর উপরে সকলের নজর থাকবে। এছাড়াও নজর থাকবে দলের সহ অধিনায়ক ধ্রুব জুরেল এবং সাই সুদর্শনের উপরেও। তবে লখনউয়ে আপাতত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সেকারণে এখনও পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি।

Advertisment

Shreyas Iyer Interview: কেন এশিয়া কাপে সিলেক্ট হননি? অবশেষে অভিমানের ঝাঁপি খুললেন শ্রেয়স

এই টেস্ট ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ভারতের এই ৩ ক্রিকেটার সিনিয়র দলে প্রত্যাবর্তনের যোগ্যতম দাবিদার। ২০২৫ এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আশা করা হচ্ছে, সেথানে হয়ত শ্রেয়স, সুদর্শন এবং জুরেলকে সুযোগ দেওয়া হতে পারে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

Shreyas Iyer: শ্রেয়সই হচ্ছেন আগামী ODI অধিনায়ক? অবশেষে মুখ খুলল বিসিসিআই

গত বছর ক্যাঙারু ব্রিগেড করেছিল বাজিমাত

গত বছর ভারতের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়ার এ ক্রিকেট দল। রাকিকালি এবং কনস্টাসের দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ওয়েবস্টারের নজরকাড়া বোলিংয়ের দৌলতে ক্যাঙারু ব্রিগেড সহজেই পরাস্ত করেছিল টিম ইন্ডিয়াকে। যদিও ওই সিরিজে উইকেটকিপার ধ্রুব জুরেল এবং পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন। এই পারফরম্য়ান্সের কারণেই পারথ টেস্টে ভারতের সিনিয়র ক্রিকেট দলে তাঁরা সুযোগ পেয়েছিলেন।

Edin Rose-Shreyas Iyer: ‘আমি শ্রেয়াসের দুই সন্তানের মা’, অভিনেত্রীর বিস্ফোরক দাবিতে ছারখার টিম ইন্ডিয়ার তারকা

এবার ভারতের পাল্লা ভারী

একানা স্টেডিয়ামের পরিস্থিতি একেবারে টিম ইন্ডিয়ার অনুকূলে রয়েছে। দলের অধিকাংশ ক্রিকেটারেরই একানা স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে। শ্রেয়স আইয়ার, অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল, আয়ুশ বদৌনি, খলিল আহমেদ, দেবদত্ত পাডিক্কল এবং যশ ঠাকুর লখনউয়ের উইকেট এবং আউটফিল্ড খুব ভাল করেই চেনেন। সেকারণে টিম ইন্ডিয়া কিছুটা হলেও এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে।

Shreyas Iyer Angry: ফাইনালে উঠতেই মেজাজ সপ্তমে, শশাঙ্ককে 'দুচ্ছাই' করলেন শ্রেয়স! দেখুন ভিডিও

ভারতের এ স্কোয়াড:

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, এন জগদীশন (উইকেটকিপার), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ অধিনায়ক এবং উইকেটকিপার), দেবদত্ত পাডিক্কল, হর্ষ দুবে, আয়ুশ বদৌনি, নীতিশ কুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, জি ব্রার, খলিল আহমেদ, মানব সুথার এবং যশ ঠাকুর।

Indian Cricket Team Shreyas Iyer