India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের

Asia Cup Rising Stars 2025: যুব এশিয়া কাপের মহাযুদ্ধ আপাতত নকআউট পর্যায়ে এসে দাঁড়িয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) প্রথম সেমিফাইনাল ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।

Asia Cup Rising Stars 2025: যুব এশিয়া কাপের মহাযুদ্ধ আপাতত নকআউট পর্যায়ে এসে দাঁড়িয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) প্রথম সেমিফাইনাল ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh (14)

সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং বাংলাদেশ

IND vs BAN Semifinal Live Cricket Score and Updates: দুর্দান্ত লড়াই করেও শেষপর্যন্ত পরাজয় স্বীকার করল ভারতীয় এ ক্রিকেট দল। এই ম্যাচটি প্রাথমিকভাবে টাই হয়ে গিয়েছিল। অবশেষে ফলাফল নির্ধারণের জন্য খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে টিম ইন্ডিয়া একেবারে জঘন্য ব্যাটিং পারফরম্য়ান্স করল। একটা রানও তারা করতে পারেনি। পরপর ২ বলে আউট হয়ে যান জীতেশ শর্মা এবং আশুতোষ শর্মা। দুটো উইকেটই শিকার করেন রিপন মণ্ডল। তাঁর হাতেই ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisment

India vs Bangladesh Football: বাংলাদেশের বিরুদ্ধেও হেরে ভুত, লজ্জায় মুখ লুকোচ্ছে ভারতীয় ফুটবল দল

যাইহোক, ভারতের পর ব্যাট করতে নামে বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট দল বল তুলে দিয়েছিলেন সূয়শ শর্মার হাতে। প্রথম বলে আউট হয়ে ফিরে যান ইয়াসির আলি। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ ধরলেন রমনদীপ সিং। কিন্তু, পরের ডেলিভারিটা ওয়াইড করে ফেলেন সূয়শ। আর সেইসঙ্গে ফাইনালের টিকিট কনফার্ম করে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ খেলা হবে পাকিস্তান শাহিনস এবং শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে। এই ম্য়াচে যে দল জয়লাভ করবে, আগামী রবিবার তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে। 

Advertisment

India vs Oman Match Highlights: দুরমুশ ওমান, যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের দুই ওপেনার শুরুটা বেশ ভালই করেছিলেন। কিন্তু, ১৫ বলে ৩৮ রান করে ফিরে গেলেন বৈভব সূর্যবংশী। এই ম্য়াচে তাঁর ব্যাট থেকে অন্তত একটা হাফসেঞ্চুরি প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু, সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। হাফসেঞ্চুরির দোরগোড়ায় গিয়েও আউট হলেন প্রিয়াংশ আর্য। ২৩ বলে ৪৪ রান করেন তিনি। মিডল ওভারে জীতেশ শর্মা এবং নেহাল বঢেরা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন। কিন্তু, টিম ইন্ডিয়াকে জেতানোর পক্ষে তা যথেষ্ট ছিল না। শেষ বলে হর্ষ দুবে দৌড়ে ৩ রান না নিলে, আগেই মুখ পুড়ত টিম ইন্ডিয়া। কোনওরকমে তিনি টিম ইন্ডিয়ার মান বাঁচান।

India vs UAE Asia Cup 2025 Highlights: আগুন জয়ে এশিয়া কাপ শুরু ভারতের, নয়া রেকর্ড টিম ইন্ডিয়ার ঝুলিতে!

সুপার ওভারে কেন নামানো হল না প্রিয়াংশ-বৈভবকে?

এই ম্যাচে ভারত হারলেও দলের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে সুপার ওভারে ব্যাট করতে নামলেন না প্রিয়াংশ আর্য এবং বৈভব সূর্যবংশী। কেন তাঁদের নামানো হল না, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জলঘোলা। তবে ম্য়াচের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা বললেন, এই সিদ্ধান্তটা আমি এবং দল মিলিতভাবে গ্রহণ করেছি। প্রিয়াংশ এবং বৈভব যথেষ্ট বড় মাপের ব্যাটার, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু, ডেথ ওভারে চলাকালীন, আমি, রমনদীপ এবং আশুতোষ সবথেকে বেশি রান করেছি। সুপার ওভারের খেলাটা অনেকটা ডেথ ওভারের মতোই। সেকারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

  • Nov 21, 2025 19:06 IST

    IND A vs BAN A, Live Updates: সুপার ওভারে বাজিমাত বাংলাদেশের

    IND A vs BAN A, Live Updates: ভারত বনাম বাংলাদেশ ম্য়াচ রোমাঞ্চের যাবতীয় সীমা অতিক্রম করেছিল। প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু, পরের ডেলিভারিটা ওয়াইড করে ফেলেন সূয়শ শর্মা। আর সেইসঙ্গে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেইসঙ্গে চলতি যুব এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারতীয় ক্রিকেট দল। তবে ভারত যে লড়াই করার পর হেরেছে, তা বলা যেতেই পারে।



  • Nov 21, 2025 18:55 IST

    IND A vs BAN A, Live Updates: প্রথম বলে আউট ইয়াসির আলি

    IND A vs BAN A, Live Updates: সূয়শ শর্মার প্রথম বলেই আউট হয়ে গেলেন ইয়াসির আলি। রমনদীপ সিং তাঁর ক্যাচ ধরলেন।



  • Nov 21, 2025 18:51 IST

    IND A vs BAN A, Live Updates: হতাশ ব্যাটিং ভারতের

    IND A vs BAN A, Live Updates: সুপার ওভারে হতাশ ব্যাটিং করল ভারতীয় ক্রিকেট দল। একটা রানও তারা করতে পারল না। বাংলাদেশ ১ রান করলেই জিতে যাবে।



  • Nov 21, 2025 18:50 IST

    IND A vs BAN A, Live Updates: সুপার ওভারে গেল ম্য়াচ

    IND A vs BAN A, Live Updates: খারাপ ফিল্ডিংয়ের কারণে এবার ম্য়াচ সুপার ওভারে গড়াল। শেষ বলে জয়ের জন্য ৪ রান দরকার ছিল। টিম ইন্ডিয়ার ব্যাটারা দৌড় ৩ রান নেয়। রান আউট করতে গিয়ে বাংলাদেশ একটি অতিরিক্ত রান দিয়ে দিল। 



  • Nov 21, 2025 18:48 IST

    IND A vs BAN A, Live Updates: ক্লিন বোল্ড আশুতোষ

    IND A vs BAN A, Live Updates: ১৩ রান করে ক্লিন বোল্ড হয়ে গেলেন আশুতোষ শর্মা। ক্রমশ হাতছাড়া হচ্ছে ভারতের ফাইনালের টিকিট।



  • Nov 21, 2025 18:47 IST

    IND A vs BAN A, Live Updates: আউট রমনদীপ সিং

    IND A vs BAN A, Live Updates: একেবারে ভুল সময়ে আউট হয়ে গেলেন রমনদীপ সিং। এই ম্য়াচ এবার যে কোনও দিকে গড়াতে পারে।



  • Nov 21, 2025 18:46 IST

    IND A vs BAN A, Live Updates: ২ ওভারে দরকার ২১ রান

    IND A vs BAN A, Live Updates: শেষ ২ ওভারে টিম ইন্ডিয়ার জয়ের জন্য ২১ রান দরকার। ওভারের শেষ বলে নেহাল বঢেরা চার মেরে ভারতীয় শিবিরকে স্বস্তিতে রাখলেন।



  • Nov 21, 2025 18:21 IST

    IND A vs BAN A, Live Updates: জীতেশ শর্মা আউট

    IND A vs BAN A, Live Updates: ২৩ বলে ৩৩ রান করে আউট হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা। টিম ইন্ডিয়া একেবারে সংকটজনক সময়ে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট হারাল। ১৫০ রানে টিম ইন্ডিয়া চতুর্থ উইকেট হারাল। জয়ের জন্য ভারতকে এখনও ২৯ বলে ৪৪ রান করতে হবে।



  • Nov 21, 2025 18:19 IST

    IND A vs BAN A, Live Updates: ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১১৩/৩

    IND A vs BAN A, Live Updates: ১২ ওভারের খেলা হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে আপাতত ১১৩ রান করেছে। জীতেশ শর্মা ১২ এবং নেহাল ৭ রানে ব্যাট করছেন। 



  • Nov 21, 2025 17:52 IST

    IND A vs BAN A, Live Updates: এবার প্যাভিলিয়নে ফিরলেন প্রিয়াংশ আর্য

    IND A vs BAN A, Live Updates: মাত্র ২৩ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন প্রিয়াংশ আর্য। উইকেটে একেবারে সেট হয়ে গিয়েছিলেন প্রিয়াংশ। তাঁর থেকে একটা বড় ইনিংস প্রত্যাশা করা হচ্ছিল। যদিও বাংলাদেশ একেবারে সঠিক সময়ে উইকেট শিকার করেছে।



  • Nov 21, 2025 17:35 IST

    IND A vs BAN A, Live Updates: নমন ধীর আউট

    IND A vs BAN A, Live Updates: তিন নম্বরে ব্যাট করতে নেমে একেবারে নজর কাড়তে পারলেন না নমন ধীর। মাত্র ৭ রান করে নমন আউট হয়ে গেলেন। ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারাল টিম ইন্ডিয়া।



  • Nov 21, 2025 17:34 IST

    IND A vs BAN A, Live Updates: পাওয়ার প্লে"তে দাপট ভারতের

    IND A vs BAN A, Live Updates: পাওয়ার প্লে চলাকালীন দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করল ভারতীয় ক্রিকেট  দল। ৬ ওভার শেষে স্কোর বোর্ডে ৬২ রান যুক্ত হয়েছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়া হারিয়েছে বৈভব সূর্যবংশীর উইকেট। ২১ রানে ব্যাট করছেন প্রিয়াংশ আর্য।



  • Nov 21, 2025 17:21 IST

    IND A vs BAN A, Live Updates: আউট হয়ে গেলেন বৈভব সূর্যবংশী

    IND A vs BAN A, Live Updates: টিম ইন্ডিয়ার মাথায় আপাতত আকাশ ভেঙে পড়েছে। আউট হয়ে গেলেন বৈভব সূর্যবংশী। সাকলিনের বলে বড় শট মারতে গিয়ে তিনি জিশান আলমের হাতে ক্যাচ তুলে দেন। ১৫ বলে ৩৮ রান করলেন বৈভব। ২ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন তিনি।



  • Nov 21, 2025 17:14 IST

    IND A vs BAN A, Live Updates: তাণ্ডব শুরু করেছেন বৈভব

    IND A vs BAN A, Live Updates: ইনিংসের দ্বিতীয় ওভারে বৈভব সূর্যবংশী ১৬ রান সংগ্রহ করলেন। ১০ বলে তিনি ৩৩ রান করেছেন। টিম ইন্ডিয়া ২ ওভার শেষে ৩৫ রান করেছে।



  • Nov 21, 2025 17:13 IST

    IND A vs BAN A, Live Updates: হাত খুলতে শুরু করেছেন বৈভব

    IND A vs BAN A, Live Updates: একেবারে নিজস্ব মেজাজেই শুরু করেছেন বৈভব সূর্যবংশী। প্রথম ওভারে বৈভব ২ ছক্কা এবং একটি চারের দৌলতে ১৯ রান তুললেন। এরথেকে ভাল সূচনা আর কীই বা হতে পারে।



  • Nov 21, 2025 17:04 IST

    IND A vs BAN A, Live Updates: ভারতের সামনে ১৯৫ রানের টার্গেট

    IND A vs BAN A, Live Updates: শেষ ৫ ওভারে বাংলাদেশের ব্য়াটাররা মোট ৭৫ রান সংগ্রহ করেছে। দলের মোট স্কোর ১৯৪ স্পর্শ করল। ফাইনালে ওঠার জন্য টিম ইন্ডিয়াকে ১৯৫ রান করতে হবে। মেহরোব এবং ইয়াসিরের মধ্যে ২২ বলে ৬৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।



  • Nov 21, 2025 17:01 IST

    IND A vs BAN A, Live Updates: এক ওভারে ২৮ রান

    IND A vs BAN A, Live Updates: নমন ধীরের এক ওভারে মেহরোব ২৮ রান সংগ্রহ করলেন। এই ওভারে মেহরোব মোট ৪ ছক্কা এবং একটি চার হাঁকিয়েছেন। বাংলাদেশ দুর্দান্ত কামব্যাক করল।



  • Nov 21, 2025 16:44 IST

    IND A vs BAN A, Live Updates: বাংলাদেশের ষষ্ উইকেটের পতন

    IND A vs BAN A, Live Updates: ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ ক্রিকেট দল। নমন ধীরের বলে প্রিয়াংশ আর্যর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল মাহিদুল ইসলামকে। মাত্র ১ রান করলেন মাহিদুল।



  • Nov 21, 2025 16:41 IST

    IND A vs BAN A, Live Updates: আউট হাবিবুর রহমান

    IND A vs BAN A, Live Updates: এই ম্য়াচে ক্রমশ টিম ইন্ডিয়ার জন্য মাথাব্যথা হয়ে উঠছিলেন হাবিবুর রহমান সোহান। হাফসেঞ্চুরি করে তিনি বাংলাদেশের স্কোর সম্মানজনক জায়গায় নিয়ে গেলেন। গুরজাপনীত তাঁর উইকেট শিকার করলেন। ৬৫ রানে ফিরলেন গুরজাপনীত।



  • Nov 21, 2025 16:26 IST

    IND A vs BAN A, Live Updates: শূন্য রানে আউট আবু হায়দার

    IND A vs BAN A, Live Updates: আবু হায়দার রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন সূয়শ শর্মা। টিম ইন্ডিয়ার ঝুলিতে এল চতুর্থ সাফল্য। ভারতীয় ক্রিকেট দলকে এই চাপটা বজায় রাখতে হবে।



  • Nov 21, 2025 16:15 IST

    IND A vs BAN A, Live Updates: হাফসেঞ্চুরি হাঁকালেন হাবিবুর

    IND A vs BAN A, Live Updates: মাত্র ৩২ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন হাবিবুর রহমান। বাংলাদেশও ১০০ রানের চৌকাঠ স্পর্শ করতে ফেলেছেন। টিম ইন্ডিয়া আপাতত একেবারে ব্যাকফুটে রয়েছে। 



  • Nov 21, 2025 16:01 IST

    IND A vs BAN A, Live Updates: বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন

    IND A vs BAN A, Live Updates: বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন



  • Nov 21, 2025 15:47 IST

    IND A vs BAN A, Live Updates: পাওয়ার প্লে'তে দাপট বাংলাদেশের

    IND A vs BAN A, Live Updates: ৬ ওভারে বাংলাদেশ ক্রিকেট দল ১ উইকেট হারিয়ে ৪৯ রান করে ফেলেছে। পাওয়ার প্লে'তে দুর্দান্ত ব্যাটিং করল বাংলাদেশ। এবার এখান থেকে কামব্যাক করতে হবে টিম ইন্ডিয়াকে। ইতিপূর্বে মিডল ওভারে ভারতীয় ক্রিকেট দল কামব্যাক করতে পেরেছিল।



  • Nov 21, 2025 15:32 IST

    IND A vs BAN A, Live Updates: বাংলাদেশের প্রথম উইকেটের পতন

    IND A vs BAN A, Live Updates: প্রথম উইকেট হারাল বাংলাদেশ ক্রিকেট দল। জিশান ১৪ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। টিম ইন্ডিয়াকে প্রথম সাফল্য এনে দিলেন গুরজাপনীত সিং।

     

     



  • Nov 21, 2025 15:29 IST

    IND A vs BAN A, Live Updates: প্রথম উইকেটের খোঁজে ভারত

    IND A vs BAN A, Live Updates: ৪ ওভার শেষে দলের স্কোরবোর্ডে ২৫ রান যুক্ত হয়েছে। জিশান ১২ বলে ২৬ রান করেছেন। অন্যদিকে, হাবিবুর ১৫ রানে ব্যাট করছেন।



  • Nov 21, 2025 15:26 IST

    IND A vs BAN A, Live Updates: ধামাকাদার শুরুয়াত বাংলাদেশের

    IND A vs BAN A, Live Updates: বাংলাদেশ ক্রিকেট দল শুরুটা বেশ ধামাকাদার মেজাজে করেছে। ২ ওভার শেষে দলের স্কোরবোর্ডে ২৫ রান যুক্ত হয়েছে। জিশান ৫ বলে ১৫ রান করেছেন। অন্যদিকে, হাবিবুর ৮ রানে ব্যাট করছেন।



  • Nov 21, 2025 15:11 IST

    IND A vs BAN A, Live Updates: ব্যাট করতে নামল বাংলাদেশ ক্রিকেট দল

    IND A vs BAN A, Live Updates: শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং। প্রখম ওভার শেষে তারা বিনা উইকেটে ১০ রান করেছে। উইকেটে রয়েছেন হাবিবুর রহমান সোহান (৮) এবং জিশান আলম (০)।



  • Nov 21, 2025 14:51 IST

    IND A vs BAN A, Live Updates: প্রথমে বোলিং টিম ইন্ডিয়ার

    IND A vs BAN A, Live Updates: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ, সেমিফাইনাল ম্য়াচে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে হবে।



  • Nov 21, 2025 14:49 IST

    IND A vs BAN A, Live Updates: বাংলাদেশকে হালকাভাবে নিলে চলবে না

    IND A vs BAN A, Live Updates: বাংলাদেশকে হালকাভাবে নিলে খুব বড় ভুল করবে ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টে বাংলাদেশ যথেষ্টই ভাল পারফরম্য়ান্স করেছে। টিমের ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভাল ছন্দে রয়েছে।



  • Nov 21, 2025 14:45 IST

    IND A vs BAN A, Live Updates: ইন্ডিয়া এ বনাম বাংলাদেশ এ সেমিফাইনাল

    IND A vs BAN A, Live Updates: ২০২৫ রাইজিং স্টারস এশিয়া কাপে আজ সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ভারত এবং বাংলাদেশের এ ক্রিকেট দল অংশগ্রহণ করছে। গত ম্য়াচে টিম ইন্ডিয়া ওমানের বিরুদ্ধে জয়লাভ করেছি।



India vs Bangladesh Asia Cup 2025