India vs Oman Match Highlights: দুরমুশ ওমান, যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

Asia Cup Rising Stars 2025: ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং সুপারস্টারস টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্য়াচে আজ ভারত খেলতে নামছে ওমানের বিরুদ্ধে। জীতেশ শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া এই ম্যাচে মরণ-বাঁচন লড়াই করবে।

Asia Cup Rising Stars 2025: ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং সুপারস্টারস টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্য়াচে আজ ভারত খেলতে নামছে ওমানের বিরুদ্ধে। জীতেশ শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া এই ম্যাচে মরণ-বাঁচন লড়াই করবে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
India A Cricket Team (1)

ব্যাট করছে টিম ইন্ডিয়া

India vs Oman: পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের পর চলতি যুব এশিয়া কাপে ভারতের সামনে সেমিফাইনালে ওঠার রাস্তাটা বেশ কঠিন হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্য়াচে আজ ভারত (Indian Cricket Team) খেলতে নেমেছিল ওমানের বিরুদ্ধে। জীতেশ শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া এই ম্যাচে মরণ-বাঁচন লড়াই করল। কারণ সেমিফাইনালে ওঠার জন্য যে কোনও মূল্যে এই ম্য়াচে জয়লাভ করতেই হত। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করে। এই ম্য়াচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করলেন হর্ষ দুবে। যদিও ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ভারতীয় ক্রিকেট দলের বোলাররাও যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন।

Advertisment

India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন?

শুরুটা ভাল করেও বড় রানে ব্যর্থ ওমান

এই ম্য়াচে টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা বেশ ভালই করেছিল ওমান। পাওয়ারপ্লে'তে তারা ১ উইকেট হারিয়ে ৫২ রান করেছে। কিন্তু, টিম ইন্ডিয়ার ফিল্ডিং ছড়িয়ে পড়তেই ভারতের স্পিনাররা কার্যত জাঁকিয়ে বসেন। এই জায়গা থেকে ওমান আর ঘুরে দাঁড়াতে পারেনি। ভারতীয় বোলারদের মধ্যে আলাদা করে নজর কাড়লেন সূয়শ শর্মা। তিনি চার ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। কিন্তু, ডেথ ওভারে দুর্দান্ত বল করলেন গুরজাপনীত। ওমানকে কম রানে বেঁধে রাখার ক্ষেত্রে তিনি বড় দায়িত্ব গ্রহণ করলেন। অন্যদিকে, ওমানের হয়ে শুরুটা ভাল করেছিলেন হাম্মাদ মির্জা। ওয়াসিমের অপরাজিত ৫৪ রান কিছুটা হলেও অক্সিজেন বাঁচিয়ে রাখে। ভারতের সামনে ১৩৬ রানের টার্গেট যে খুব একটা কঠিন হবে না, তা আশা করা যেতেই পারে।

Advertisment

India vs Pakistan Highlights Cricket Score: লজ্জার হার ভারতের, ৮ উইকেটে জিতল পাকিস্তান

দুরন্ত হাফসেঞ্চুরি হর্ষ দুবের

এরপর শুরু হয় ভারতের ব্যাটিং। এই ম্য়াচে ওমান বোলাররা যতক্ষণে তাঁদের লাইন এবং লেংথ খুঁজে পেলেন, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর সেই সুযোগটাই তুলে নিলেন ভারতীয় ব্যাটাররা। চতুর্থ উইকেটে হর্ষ দুবে এবং নেহাল বঢেরার মধ্য়ে ৫৫ বলে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে উঠল। আর এটাই ভারতের জন্য সেমিফাইনালের টিকিট কনফার্ম করে দেয়। এই টুর্নামেন্টে ওমান ভাল পারফরম্য়ান্স করেছে। কিন্তু, শেষ চারের যোগ্যতা তারা অর্জন করতে পারল না।

India vs Pakistan: এশিয়া কাপে চূড়ান্ত নোংরামি, পাকিস্তানকে 'অওকাত' চেনাল আইসিসি

ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের 'চাণক্য নীতি' এই ম্য়াচে দুর্দান্তভাবে কাজে এসেছে। বিশেষ করে হর্ষ দুবেকে উপরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটা সত্যিই অসাধারণ ছিল। যদি হর্ষ রান করতে ব্যর্থ, তাহলে অবশ্য়ই সিদ্ধান্তটা ব্যাকফায়ার করত। তবে শেষপর্যন্ত ভারতকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি। এই জয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যারপরনাই উচ্ছ্বসিত হয়েছেন।

  • Nov 18, 2025 23:11 IST

    India A vs Oman, Live Updates: সেমিফাইনাল নিশ্চিত টিম ইন্ডিয়ার

    India A vs Oman, Live Updates: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মার ব্যাট থেকে বেরিয়ে এল ম্যাচজয়ী বাউন্ডারি। আর সেইসঙ্গে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলল টিম ইন্ডিয়া। ওমানের বিরুদ্ধে ১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করল। টিম ইন্ডিয়া ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য কাঙ্খিত রান অর্জন করে নেয়। টিম ইন্ডিয়ার হয়ে ৫৩ রানে অপরাজিত রইলেন হর্ষ দুবে।



  • Nov 18, 2025 23:07 IST

    India A vs Oman, Live Updates: আউট নেহাল বঢেরা

    India A vs Oman, Live Updates: জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। আর এখানেই তারা চতুর্থ উইকেট হারাল। ২৩ রানে আউট হয়ে গেলেন নেহাল বঢেরা।



  • Nov 18, 2025 22:50 IST

    India A vs Oman, Live Updates: ১২ ওভারে ভারতের স্কোর ৮৮/৩

    India A vs Oman, Live Updates: ১২ ওভারের খেলা হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া আপাতত ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে। ২৪ রানে ব্যাট করছেন হর্ষ দুবে। অন্যদিকে, ১৩ রানে যোগ্য সঙ্গত দিচ্ছেন নেহাল বঢেরা।



  • Nov 18, 2025 22:30 IST

    India A vs Oman, Live Updates: আউট নমন ধীর

    India A vs Oman, Live Updates: প্যাভিলিয়নে ফিরে গেলেন নমন ধীর। ৬৮ রানে ভারতীয় এ দল তাদের তৃতীয় উইকেট হারাল। এই ম্য়াচে নমনকে যথেষ্ট ভাল ফর্মে দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু, ৩০ রান করেই তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন।



  • Nov 18, 2025 22:18 IST

    India A vs Oman, Live Updates: পাওয়ার প্লে'তে দাপট ওমানের

    India A vs Oman, Live Updates: শেষ হল ৬ ওভারের পাওয়ার প্লে। এখনও পর্যন্ত ওমানের দাপট দেখতে পাওয়া গিয়েছে। দুই ওপেনারকেই হারিয়েছে টিম ইন্ডিয়া। স্কোর বোর্ডে যুক্ত হয়েছে মাত্র ৪৪ রান। ভারতের সবথেকে বড় ভরসা বৈভব সূর্যবংশী প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।



  • Nov 18, 2025 22:16 IST

    India A vs Oman, Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন বৈভব

    India A vs Oman, Live Updates: এই মরণ-বাঁচন ম্য়াচে বৈভব সূর্যবংশী মাত্র ১২ রান করে আউট হয়ে গেলেন। আজ বৈভবের থেকে বড় রানের প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু, তাঁকে একেবারেই ছন্দে দেখতে পাওয়া গেল না। টিম ইন্ডিয়ার উপর এবার চাপ বাড়তে শুরু করেছে।



  • Nov 18, 2025 22:14 IST

    India A vs Oman, Live Updates: হাত খুললেন নমন ধীর

    India A vs Oman, Live Updates: চতুর্থ ওভারে হাত খুলে খেলতে শুরু করলেন নমন ধীর। জোড়া ছক্কার দৌলতে তিনি আপাতত ১৫ রান করেছেন। ভারতের স্কোর আপাতত ১ উইকেটে ৩৩ রান।



  • Nov 18, 2025 22:02 IST

    India A vs Oman, Live Updates: শুরুতেই আউট প্রিয়াংশ

    India A vs Oman, Live Updates: শুরুটা আবারও ভাল করতে পারল না ভারতীয় ক্রিকেট দল। মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন প্রিয়াংশ আর্য। প্রথম উইকেট শিকার করল ওমান।



  • Nov 18, 2025 22:00 IST

    India A vs Oman, Live Updates: বাউন্ডারি হাঁকিয়ে খাতা খুললেন বৈভব

    India A vs Oman, Live Updates: শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ইনিংস। বৈভব সূর্যবংশী প্রথম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেন। বৈভব ৫ বলে ৫ রান করেছেন।



  • Nov 18, 2025 21:41 IST

    India A vs Oman, Live Updates: জিততে হলে কত রান করতে হবে ভারতকে?

    India A vs Oman, Live Updates: শেষ হল ওমান ক্রিকেট দলের ব্যাটিং। প্রথমে ব্যাট করতে নেমে ওমান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে। টিম ইন্ডিয়াকে সেমিফাইনালের টিকিট কনফার্ম করার জন্য ১৩৬ রান করতে হবে।



  • Nov 18, 2025 21:35 IST

    India A vs Oman, Live Updates: ওমানের ষষ্ঠ উইকেটের পতন

    India A vs Oman, Live Updates: ষষ্ঠ উইকেট হারাল ওমান ক্রিকেট দল। সুফিয়ান আহমেদকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন গুরজাপনীত সিং।



  • Nov 18, 2025 21:33 IST

    India A vs Oman, Live Updates: হাফসেঞ্চুরি ওয়াসিম আলির

    India A vs Oman, Live Updates: ওয়াসিম আলি ৪৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। কঠিন পরিস্থিতিতে এই ইনিংসটা সত্যিই মনে রাখার মতো। ১৯ ওভার শেষে ওমান ১২৯ রান করে ফেলেছে।



  • Nov 18, 2025 21:07 IST

    India A vs Oman, Live Updates: আরও একটা উইকেট হারাল ওমান

    India A vs Oman, Live Updates: আরও একটা উইকেট হারাল ওমান। এবার ফিরলেন আরিয়ান বিষ্ট। তিনি মাত্র ৪ রান করলেন। উইকেট নিলেন হর্ষ দুবে। ১৩ ওভার শেষে নেহাল ৪ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে।



  • Nov 18, 2025 21:03 IST

    India A vs Oman, Live Updates: ওমানের তৃতীয় উইকেটের পতন

    India A vs Oman, Live Updates: তৃতীয় উইকেট শিকার করল ভারতীয় ক্রিকেট দল। ১২ রানে নারায়ণকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন নমন ধীর। ক্যাচ নিলেন নেহাল বঢেরা। ১৩ ওভার শেষে নেহাল ৩ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে।



  • Nov 18, 2025 21:01 IST

    India A vs Oman, Live Updates: শেষ ১২ ওভারের খেলা

    India A vs Oman, Live Updates: ১২ ওভারের খেলা হয়ে গিয়েছে। ওমান আপাতত ২ উইকেট হারিয়ে ৯১ রান করেছে। ওয়াসিম ২৫ বলে ২৯ রান করেছেন। অন্যদিকে, নারায়ণ ১৫ রান করে খেলছেন।



  • Nov 18, 2025 20:47 IST

    India A vs Oman, Live Updates: দ্বিতীয় উইকেট হারাল ওমান

    India A vs Oman, Live Updates: দ্বিতীয় সাফল্য পেল ভারতীয় ক্রিকেট দল। করণ সোনাভালেকে ১২ রানে প্যাভিলয়নের রাস্তা দেখিয়ে দিলেন সূয়শ শর্মা। ৬৫ রানে ওমান হারাল দ্বিতীয় উইকেট।



  • Nov 18, 2025 20:32 IST

    India A vs Oman, Live Updates: শেষ হল পাওয়ার প্লে

    India A vs Oman, Live Updates: শেষ হল প্রথম ৬ ওভারের খেলা। ওমান এর উইকেট হারিয়ে ৫২ রান করেছে। করণ ৮ এবং ওয়াসিম আলি ১০ রানে ব্যাট করছেন।



  • Nov 18, 2025 20:27 IST

    India A vs Oman, Live Updates: প্রথম সাফল্য ভারতের হাতে

    India A vs Oman, Live Updates: টিম ইন্ডিয়ার হাতে এল প্রথম সাফল্য। ১৬ বলে ৩২ রান করে আউট হয়ে গেলেন হাম্মাদ মির্জা। এই প্রথম উইকেটটা ভারতের কাছে অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ হাম্মাদ যথেষ্ট ভাল ফর্মে ছিলেন।



  • Nov 18, 2025 20:15 IST

    India A vs Oman, Live Updates: ২ ওভার শেষে ওমানের স্কোর

    India A vs Oman, Live Updates: ২ ওভার খেলা হয়ে গিয়েছে। শুরুটা বেশ ভাল করেছে ওমান। স্কোর বোর্ডে ১৬ রান যোগ হয়েছে। করণ ২ এবং হাম্মাদ মির্জা ১৪ রানে ব্যাট করছেন।



  • Nov 18, 2025 20:04 IST

    India A vs Oman, Live Updates: শুরু হল ওমানের ব্যাটিং

    India A vs Oman, Live Updates: শুরু হল ওমান ক্রিকেট দলের ব্যাটিং। ব্য়াট করতে নেমেছেন করণ সোনাভালে এবং হাম্মাদ মির্জা। ভারতের হয়ে বল করছেন রমনদীপ সিং।



  • Nov 18, 2025 19:43 IST

    India A vs Oman, Live Updates: কোথায়-কীভাবে দেখবেন ম্য়াচ?

    India A vs Oman, Live Updates: ভারত এবং ওমানের বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা সোনি লিভ অ্যাপে দেখতে পারেন। তবে লাইভ সম্প্রচার উপভোগ করতে পারেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে। 



  • Nov 18, 2025 19:38 IST

    India A vs Oman, Live Updates: টস আপডেট

    India A vs Oman, Live Updates: টসে জিতল ভারতীয় এ দল। প্রথমে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ওমান প্রথমে ব্যাট করতে নামবে।



  • Nov 18, 2025 19:37 IST

    India A vs Oman, Live Updates: বৈভবের উপর থাকবে নজর

    India A vs Oman, Live Updates: বৈভব সূর্যবংশীর উপর আরও একবার নজর থাকবে। গত ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে বৈভব ২৮ বলে ৪৫ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেছিলেন। আজ এমনই একটা ইনিংস তাঁর থেকে ফের আশা করা হচ্ছে।



  • Nov 18, 2025 19:36 IST

    India A vs Oman, Live Updates: ভারতের সামনে জীবন-মরণ লড়াই

    India A vs Oman, Live Updates: আজকের ম্য়াচটা টিম ইন্ডিয়ার সামনে কার্যত জীবন-মরণ লড়াই। পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের কাছে গোটা সমীকরণটা বদলে গিয়েছে। ওমানের বিরুদ্ধে জীতেশ শর্মার নেতৃত্বে ভারতীয় দল যে কোনও মূল্যে জয়ের চেষ্টা করবে।



Indian Cricket Team Vaibhav Suryavanshi India vs Oman