India A vs Oman Live Streaming: আজ ফের মহারণে নামছে বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

India A vs Oman: মঙ্গলবার ওমানের বিরুদ্ধে খেলতে নামবেন বৈভব সূর্যবংশী, জীতেশ শর্মারা। এই ম্য়াচটা ভারতের কাছে মরণ-বাঁচন লড়াই। সেমিফাইনালে উঠতে হলে টিম ইন্ডিয়াকে এই ম্য়াচটা যে কোনও মূল্যে জিততেই হবে।

India A vs Oman: মঙ্গলবার ওমানের বিরুদ্ধে খেলতে নামবেন বৈভব সূর্যবংশী, জীতেশ শর্মারা। এই ম্য়াচটা ভারতের কাছে মরণ-বাঁচন লড়াই। সেমিফাইনালে উঠতে হলে টিম ইন্ডিয়াকে এই ম্য়াচটা যে কোনও মূল্যে জিততেই হবে।

author-image
Koushik Biswas
New Update
India A Cricket Team (3)

ওমানকে হারাতে একেবারে প্রস্তুত টিম ইন্ডিয়া

Indian Cricket Team: ২০২৫ এশিয়া কাপে ইন্ডিয়া এ দল এখনও পর্যন্ত মোটামুটি পারফরম্য়ান্স করেছে। গত রবিবার (১৬ নভেম্বর) তারা পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, এই ম্য়াচে ভারত ৮ উইকেটে হেরে যায়। এই পরিস্থিতিতে সেমিফাইনালে ওঠার রাস্তা টিম ইন্ডিয়ার সামনে বেশ কঠিন হয়ে গিয়েছে। এবার তারা মঙ্গলবার ওমানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটা ভারতের কাছে মরণ-বাঁচন লড়াই। সেমিফাইনালে উঠতে হলে টিম ইন্ডিয়াকে এই ম্য়াচটা যে কোনও মূল্যে জিততেই হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে ভারত বনাম ওমান ম্য়াচটি আপনারা কখন, কোথায় এবং কীভাবে দেখতে পাবেন।

Advertisment

IND A vs PAK A: পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হার, এবার কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত?

কখন এবং কোথায় দেখবেন বৈভবদের লড়াই?

ভারত বনাম ওমান ম্য়াচটি মঙ্গলবার (১৮ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় আয়োজন করা হবে। ইতিমধ্যে সেজে উঠছে ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ভারতীয় সময় অনুসারে এই ম্য়াচটি রাত ৮টা থেকে শুরু হবে। আর আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে টস হবে। 

Advertisment

Nehal Wadhera Catch Controversy: পাকিস্তান ম্য়াচে কেন বাতিল নেহালের ক্যাচ? কী বলছে ICC-র নিয়ম?

কোথায় হবে ম্য়াচের লাইভ সম্প্রচার?

এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং সোনি লিভ অ্যাপে করা হবে। আর লাইভ টেলিকাস্ট করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। এর পাশাপাশি ফ্যানকোড অ্যাপেও আপনারা ন্যুনতম টাকা খরচ করে এই ম্য়াচ উপভোগ করে পারেন। আশা করা হচ্ছে, এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।

IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত

ইন্ডিয়া এ ক্রিকেট স্কোয়াড

বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আর্য, নমন ধীর, জীতেশ শর্মা (উইকেটকিপার / অধিনায়ক), নেহাল বঢেরা, রমনদীপ সিং, আশুতোষ শর্মা, হর্ষ দুবে, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, সূর্যাংশ শোডগে, যুধবীর সিং চড়ক, অভিষেক পোড়েল, সূয়শ শর্মা, বিজয়কুমার বৈশাখ।

India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন?

ওমান ক্রিকেট স্কোয়াড

হাম্মাদ মির্জা (অধিনায়ক), সুফিয়ান ইউসুফ (উইকেটকিপার), করণ সোনাওয়ালে, ওয়াসিম আলি, আরিয়ান বিষ্ট, নারায়ণ শৈশিব, জিকরিয়া ইসলাম, মুজাহির রাজা, শফিক জান, সময় শ্রীবাস্তব, জয় ওডেড্রা

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:

বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আর্য, নমন ধীর, জীতেশ শর্মা (উইকেটকিপার / অধিনায়ক), নেহাল বঢেরা, রমনদীপ সিং, আশুতোষ শর্মা, হর্ষ দুবে, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, সূয়শ শর্মা।

Indian Cricket Team