India vs Pakistan Highlights Cricket Score: লজ্জার হার ভারতের, ৮ উইকেটে জিতল পাকিস্তান

Asia Cup Rising Stars 2025: চলতি যুব এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল গত ম্য়াচে আরব আমিরাতকে ১৪৮ রানে হারিয়েছিল। অন্যদিকে, পাকিস্তান হারিয়েছিল ওমানকে। তবে রানরেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত।

Asia Cup Rising Stars 2025: চলতি যুব এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল গত ম্য়াচে আরব আমিরাতকে ১৪৮ রানে হারিয়েছিল। অন্যদিকে, পাকিস্তান হারিয়েছিল ওমানকে। তবে রানরেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
India vs Pakistan

দেখে নিন প্রতি মুহূর্তের লাইভ আপডেট

India vs Pakistan: নির্বিষ বোলিং এবং জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিল টিম ইন্ডিয়া। রবিবার (১৬ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় পাকিস্তান শাহিনসের (IND A vs PAK A ) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় এ দল। এই ম্য়াচে জীতেশ শর্মার দল শেষপর্যন্ত ৮ উইকেটে পরাজয় স্বীকার করে নিল। পাকিস্তানের ওপেনার মাজ় শাদাকত শেষপর্যন্ত ৭৯ রানে অপরাজিত রইলেন। এই হার ভারতীয় ক্রিকেট দলকে যে একটা বড়সড় ধাক্কা দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Advertisment

IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত

টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেছিল টিম ইন্ডিয়া। প্রথম উইকেটে বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আর্যর মধ্যে ৩০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ১০ রান করে প্রিয়াংশ ফিরে গেলেও, বৈভবের ধামাকা ছিল অব্যাহত। দ্বিতীয় উইকেটে নমন ধীরের সঙ্গে তিনি ৭৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই ম্য়াচে বৈভব ২৮ বলে ৪৫ রান করেন। ইতিমধ্যে ৫ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে নমন ধীর ২০ বলে ৩৫ রান করেন। 

Advertisment

Ashutosh Sharma Out Controversy: আদৌ আউট ছিলেন আশুতোষ? পাকিস্তানের বিরুদ্ধে 'চোরামি'র শিকার ভারতীয় ব্যাটার

মিডল অর্ডারের ব্যর্থতা

তবে দলের মিডল অর্ডার একেবারে ধূলিস্যাৎ হয়ে গেল। অধিকাংশ ব্যাটারই যে তাড়াহুড়ো করতে গিয়ে আউট হলেন, তা বলাই বাহুল্য। এই দলের ৬ ব্যাটার দুই অঙ্কের রান পর্যন্ত স্পর্শ করতে পারলেন না। ভারতের এই ব্যাটিং যে একেবারে নজর কাড়তে পারল না, তা বলাই বাহুল্য। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৬ বল বাকি থাকতেই ১৩৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানি বোলারদের মধ্যে ৩ উইকেট শিকার করেন শাহিদ আজিজ। জোড়া উইকেট তুলে নেন সাদ মাসুদ এবং মাজ় শাদাকত। একটি করে উইকেট নেন উবেইদ শাহ, আহমেদ ড্যানিয়েল, সুফিয়ান মুকিম।

IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত

কোনও সুযোগই দিলেন না পাকিস্তানের ব্যাটাররা

১৩৭ রানের টার্গেট এমনিতেই খুব একটা কঠিন ছিল না। আর পাকিস্তানের ব্যাটাররাও টিম ইন্ডিয়াকে জয়ের কোনও সুযোগ তৈরি করতে দিলেন না। এই উইকেটে কোনও জুজু ছিল না। টিম ইন্ডিয়া শুধুমাত্র নিজেদের ভুলভাল শট নির্বাচনের জন্য বড় রান করতে পারেনি। পাশাপাশি, পাকিস্তানের বোলিং এবং ফিল্ডিংও ছিল যথেষ্ট নজর কাড়ার মতো। 

Vaibhav Suryavanshi Century: মাঠজুড়ে শুধু ছক্কার বন্যা, ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে 'নজির' বৈভবের

ওমানের বিরুদ্ধে মাজ় শাদাকত যেখানে শেষ করেছিলেন, আজ যেন ঠিক সেখান থেকে শুরু করলেন। বল হাতে তিনি জোড়া উইকেট শিকার করেন। আর ব্যাট হাতে করলেন নজরকাড়া পারফরম্য়ান্স। ভারতীয় এ দলের বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু, শেষপর্যন্ত এঁটে উঠতে পারল না। বিশেষ করে ফিল্ডিংয়েই তারা একগাদা রান খরচ করে ফেলল। আশা করা যায়, আগামী ম্য়াচে তারা এই ভুলত্রুটি সংশোধন করবে।

  • Nov 16, 2025 23:13 IST

    IND A vs PAK A, Live Updates: ৮ উইকেটে জয়লাভ করল পাকিস্তান

    IND A vs PAK A, Live Updates: টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল ১৩.২ ওভারে মাত্র জোড়া উইকেট হারিয়ে ১৩৭ রান করে ফেলল। মাজ় শাদাকত পাকিস্তানের হয়ে সর্বাধিক রান করলেন। তিনি ৪৭ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন।



  • Nov 16, 2025 23:03 IST

    IND A vs PAK A, Live Updates: জয়ের দোরগোড়ায় পাকিস্তান

    IND A vs PAK A, Live Updates: পাকিস্তান ক্রিকেট দলের জয়ের জন্য আর ১৮ রান দরকার। ১২.১ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১১৯ রান করেছে।



  • Nov 16, 2025 22:48 IST

    IND A vs PAK A, Live Updates: পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন

    IND A vs PAK A, Live Updates: দ্বিতীয় সাফল্য পেল টিম ইন্ডিয়া। ইয়াসির খান ৯ বলে ১১ রান করে ফিরে গেলেন। ৯.৫ ওভারে পাকিস্তানের স্কোর ৯৪/২।

     



  • Nov 16, 2025 22:46 IST

    IND A vs PAK A, Live Updates: সহজ ক্যাচ মিস করলেন বৈভব সূর্যবংশী

    IND A vs PAK A, Live Updates: মাজ় সাদাকতের সহজ ক্যাচ মিস করলেন বৈভব সূর্যবংশী। বড় ভুল করে ফেললেন তিনি। কারণ মাজ় আপাতত হাফসেঞ্চুরি করে ব্যাট করছেন।



  • Nov 16, 2025 22:21 IST

    IND A vs PAK A, Live Updates: নজরকাড়া ক্যাচ তালুবন্দি করলেন নমন

    IND A vs PAK A, Live Updates: যশ ঠাকুরের বলে নজরকাড়া একটি ক্যাচ তালুবন্দি করলেন নমন ধীর। আর সেইসঙ্গে আউট হলেন মহম্মদ নঈম। বলটা বেশ খানিকক্ষণ হাওয়ায় ছিল। নমন ধীর বেশ খানিকটা দৌড়ে এসে বাঁ-দিকে তাঁর শরীরটা হাওয়ায় ভাসিয়ে দেন। অবশেষে মিড অফে একটা বিস্ময়কর ক্যাচ নিলেন তিনি। ১০ বলে ১৪ রান করে ফিরলেন নঈম। একটি করে চার এবং ছক্কা হাঁকিয়েছেন তিনি।  



  • Nov 16, 2025 22:14 IST

    IND A vs PAK A, Live Updates: প্রথম উইকেটের খোঁজে ভারত

    IND A vs PAK A, Live Updates: ভারতীয় ক্রিকেট দল আপাতত প্রথম উইকেটের খোঁজে লড়াই চালাচ্ছে। ৪ ওভার শেষে পাকিস্তান বিনা উইকেটে ৩৩ রান করেছে। সাদাকত ২৩ এবং নঈম ৯ রানে ব্যাট করছেন।



  • Nov 16, 2025 22:04 IST

    IND A vs PAK A, Live Updates: ক্রিজে পাকিস্তানের ওপেনিং জুটি, টার্গেড ১৩৭ রান

    IND A vs PAK A, Live Updates: ১৩৭ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামল পাকিস্তানের ২ ওপেনিং ব্যাটার। মাজ় শাদাকত এবং মহম্মদ নঈম ব্যাট করতে নামলেন। ভারতের হয়ে প্রথম ওভার করতে এলেন গুরজাপনীত সিং।



  • Nov 16, 2025 21:43 IST

    IND A vs PAK A, Live Updates: ১৩৬ রানে অলআউট ভারত

    IND A vs PAK A, Live Updates: ভারতীয় ক্রিকেট দল ১৩৬ রানে অলআউট হয়ে গেল। বৈভব এবং নমন ধীর ছাড়া আর কোনও ব্যাটারই নজর কাড়তে পারলেন না। পাকিস্তানকে এই ম্য়াচ জিততে হলে ১৩৭ রান করতে হবে।



  • Nov 16, 2025 21:41 IST

    IND A vs PAK A, Live Updates:

    IND A vs PAK A, Live Updates: ভারতের নবম উইকেটের পতন হল। ১৫ বলে ১৯ রান করে ফিরে গেলেন হর্ষ দুবে।



  • Nov 16, 2025 21:30 IST

    IND A vs PAK A, Live Updates: ভারতের সপ্তম উইকেটের পতন

    IND A vs PAK A, Live Updates: পাকিস্তান ক্রিকেট দল সপ্তম সাফল্য তুলে নিল। রমনদীপ সিং ৯ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন। ১৬.২ ওভারে ভারতের স্কোর ১২১/৭।



  • Nov 16, 2025 21:14 IST

    IND A vs PAK A, Live Updates: এবার ফিরলেন নেহাল বঢেরা

    IND A vs PAK A, Live Updates: গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে গেলেন নেহাল বঢেরা। মাত্র ৮ রান করলেন তিনি। বড় শট হাঁকাতে গিয়ে তিনি স্টাম্প আউট হয়ে গেলেন।



  • Nov 16, 2025 21:11 IST

    IND A vs PAK A, Live Updates: বিতর্কিত আউট আশুতোষ শর্মা

    IND A vs PAK A, Live Updates: শাদ মাসুদের গুগলি বুঝতে পারলেন না আশুতোষ শর্মা। আশুতোষ নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি আউট হয়েছেন। তিনি বারংবার বোঝাতে চাইছিলেন বলটা লাইনের বাইরে ছিল। কিন্তু, আর কিছু করার নেই।



  • Nov 16, 2025 21:05 IST

    IND A vs PAK A, Live Updates: ফিরে গেলেন জীতেশ শর্মা, চাপে ভারত

    IND A vs PAK A, Live Updates: এবার আউট হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা। ৯ বলে তিনি মাত্র ৫ রান করেন। আর সেইসঙ্গে ভারত এবার চাপে পড়ে গেল। ১০১ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। মাজ় শাদাকতের বলে জীতেশ ক্যাচ তুলে দিলেন শাহিদ আজিজের হাতে। এবার ব্যাট করতে নামলেন আশুতোষ শর্মা।



  • Nov 16, 2025 20:55 IST

    IND A vs PAK A, Live Updates: ব্যাক টু ব্যাক জোড়া ধাক্কা ভারতের

    IND A vs PAK A, Live Updates: নমন ধীরের পর আরও একটি উইকেট হারাল টিম ইন্ডিয়া। আউট হয়ে গেলেন বৈভব সূর্যবংশী। ভারতের স্কোর ৯.৪ ওভারে ৯১/৩।



  • Nov 16, 2025 20:45 IST

    IND A vs PAK A, Live Updates: আউট নমন ধীর

    IND A vs PAK A, Live Updates: দ্বিতীয় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। ২০ বলে ৩৫ রান করলেন তিনি। ৮.৪ ওভারে ভারতের স্কোর ৭৯/২।



  • Nov 16, 2025 20:39 IST

    IND A vs PAK A, Live Updates: ব্যাটিং ধামাকা বৈভবের

    IND A vs PAK A, Live Updates: বৈভব সূর্যবংশী আপাতত ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন। ২০ বলে ২৬ রান করে ফেলেছেন তিনি। এখনও পর্যন্ত তিনি ৪ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন।



  • Nov 16, 2025 20:37 IST

    IND A vs PAK A, Live Updates: ৫ ওভারের খেলা শেষ

    IND A vs PAK A, Live Updates: ৫ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল এক উইকেট হারিয়ে ৪০ রান করেচে। উইকেটে রয়েছেন বৈভব সূর্যবংশী এবং নমন ধীর। এই ম্য়াচে বৈভবের থেকে যথেষ্ট প্রত্যাশা রয়েছে।



  • Nov 16, 2025 20:20 IST

    IND A vs PAK A, Live Updates: ভারতের প্রথম উইকেটের পতন

    IND A vs PAK A, Live Updates: ফিরে গেলেন প্রিয়াংশ আর্য। শুরুটা ভাল করলেও বড় রান করতে পারলেন না তিনি। ৯ বলে ১০ রান করলেন তিনি। এরমধ্যে দুটো বাউন্ডারি রয়েছে। অবশেষে শাহিদ আজিজের বলে তিনি আহমেদ ড্যানিয়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন।



  • Nov 16, 2025 20:11 IST

    IND A vs PAK A, Live Updates: হাত মেলাল না ভারত -পাকিস্তান

    IND A vs PAK A, Live Updates: একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি। টসের পর ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন জীতেশ শর্মা পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না। ইতিপূর্বে ২০২৫ মহিলা বিশ্বকাপ এবং ২০২৫ এশিয়া কাপেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। এই ম্য়াচেও পাকিস্তানকে অওকাত দেখিয়ে দিল ভারত।



  • Nov 16, 2025 20:04 IST

    IND A vs PAK A, Live Updates: তাণ্ডব শুরু বৈভবের

    IND A vs PAK A, Live Updates: প্রথম বল থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করলেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। প্রথম বলেই উবেইদ শাহকে তিনি বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন।



  • Nov 16, 2025 20:02 IST

    IND A vs PAK A, Live Updates: শুরু হল খেলা

    IND A vs PAK A, Live Updates: শুরু হল ভারত বনাম পাকিস্তান ম্য়াচ। ব্যাট করতে নামলেন প্রিয়াংশ আর্য এবং বৈভব সূর্যবংশী। বল হাতে প্রস্তুত উবেইদ শাহ।



  • Nov 16, 2025 19:50 IST

    IND A vs PAK A, Live Updates: পাকিস্তান ক্রিকেট দলের প্রথম একাদশ

    IND A vs PAK A, Live Updates: ইয়াসির খান, মহম্মদ নইম, মহম্মদ ফায়েক, মাজ় শাদাকত, গাজী গোরি, ইরফান খান, সাদ মাসুদ, শাদিদ আজিজ, সুফিয়ান মুকিম, উবেইদ শাহ, আহমেদ ড্যানিয়েল।



  • Nov 16, 2025 19:47 IST

    IND A vs PAK A, Live Updates: ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ

    IND A vs PAK A, Live Updates: প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল বঢেরা, নমন ধীর, জীতেশ শর্মা (অধিনায়ক + উইকেটকিপার) রমনদীপ সিং, আশুতোষ শর্মা, হর্ষ দুবে, যশ ঠাকুর, গুরজাপনীত সিং, সূয়শ শর্মা।



  • Nov 16, 2025 19:36 IST

    IND A vs PAK A, Live Updates: নজর বৈভবের উপর

    IND A vs PAK A, Live Updates: রাত ৮টা থেকে শুরু হবে এই ম্য়াচ। সকলের নজর আপাতত বৈভব সূর্যবংশীর উপর থাকবে। গত ম্য়াচে তিনি মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন।



  • Nov 16, 2025 19:35 IST

    IND A vs PAK A, Live Updates: টস আপডেট

    IND A vs PAK A, Live Updates: টসে জিতল পাকিস্তান শাহিনস। তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।



  • Nov 16, 2025 19:32 IST

    IND A vs PAK A, Live Updates: ভারত বনাম পাকিস্তান মহারণ

    IND A vs PAK A, Live Updates: রবিবার (১৬ নভেম্বর) যুব এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া জয় ছাড়া আর কিছুই কল্পনা করছে না।



Vaibhav Suryavanshi India vs Pakistan IND A vs PAK A