India A Women vs Bangladesh A Women: ফের বাঘ শিকারে নামবে টিম ইন্ডিয়া, কবে-কোথায় বাংলাদেশকে বধ করবে ভারত?

Pakistan A Women vs Bangladesh A Women: শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে বাঘিনীরা ৫৪ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারায়।

Pakistan A Women vs Bangladesh A Women: শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে বাঘিনীরা ৫৪ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারায়।

author-image
Koushik Biswas
New Update
India vs Bangladesh

মহিলাদের যুব এশিয়া কাপ ফাইনালে ভারত বনাম বাংলাদেশ

Indian Women Cricket Team: আশা ছিল, মহিলাদের যুব এশিয়া কাপে আরও একবার ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ দেখতে পাওয়া যাবে। কিন্তু, সেই আশা পূরণ হল না। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে বাঘিনীরা ৫৪ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে পরাস্ত করে। 

Advertisment

ব্যাংককে আয়োজিত এই ম্য়াচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১১১ রানের টার্গেট দিয়েছিল। জবাবে পাকিস্তান মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায়। আগামী ২২ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। সেই ম্য়াচে ভারত বনাম পাকিস্তান ধুন্ধুমার খেলা হবে।

১১০ রান করেছিল বাংলাদেশ

এই ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে বাংলাদেশ। কিন্তু, পরে অবশ্য তাদের পা হড়কে যায়। তবে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ফাহিমা খাতুন। তিনি শেষপর্যন্ত লড়াই চালিয়ে গেলেন। ৩২ বলে ৪০ রান করে তিনি অপরাজিত থাকেন।

Advertisment

ফাহিমা ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটার সেভাবে নজর কাড়তে পারলেন না। দলের ৬ ব্যাটার তো দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারেননি। আর এভাবেই বাংলাদেশ ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করে। পাকিস্তানি বোলারদের মধ্যে অধিনায়ক হাফসা খালিদ ২ উইকেট শিকার করেন। বাকি বোলাররা একটি করে উইকেট তুলে নেন।

মাত্র ৫৬ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দলের শুরুটা বেশ খারাপই হয়। নিয়মিত ব্যবধানে তারা উইকেট হারাতে থাকে। পাকিস্তান মাত্র ৯ রানে দুটি উইকেট হারিয়ে ফেলে এবং অর্ধেক দল মাত্র ৩০ রানে প্যাভিলিয়নে ফিরে যায়। পাকিস্তানের একজন ব্যাটারও ১৫ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেননি। ৮ ক্রিকেটার তো দুই অঙ্কের রানও করতে ব্যর্থ হয়। পাকিস্তান ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়। আর সেইসঙ্গে ৫৪ রানে ম্যাচটি হেরে যায়।

বাংলাদেশের হয়ে সানজিদা আখতার মেঘলা দুর্দান্ত বোলিং করেন। তিনি একাই তিনটি উইকেট নেন। সানজিদা ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। ফাহিমা খাতুন দুটি উইকেট নেন, অন্যদিকে ফারিহা তৃষ্ণা, ফাতিমা জাহান সোনিয়া এবং ফারজানা ইসমিন একটি করে উইকেট নেন। এই জয়ের হাত ধরেই বাংলাদেশ ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে। এছাড়া গতকালই ভারতীয় মহিলাদের এ দল প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে।

Indian Women Cricket Team