India in World Cup Semifinal: নাক কেটেও শিক্ষা হয়নি আমিরের, সেমিফাইনালের আগে ফের উগরে দিলেন বিষ!

India T20 World Cup Semifinal 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে গত রবিবার (১ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে কনফার্ম করে ফেলেছে সেমিফাইনালের টিকিটও।

India T20 World Cup Semifinal 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে গত রবিবার (১ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে কনফার্ম করে ফেলেছে সেমিফাইনালের টিকিটও।

author-image
Koushik Biswas
New Update
Mohammad Amir comment on India

টিম ইন্ডিয়াকে নিয়ে বিষ উগরে দিলেন মহম্মদ আমির

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে গত রবিবার (১ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সেইসঙ্গে কনফার্ম করে ফেলেছে সেমিফাইনালের টিকিটও। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়ার সামনে ১৯৬ রানের টার্গেট দিয়েছিল। ভারত ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়লাভ করে। টিম ইন্ডিয়া আপাতত ফাইনাল খেলার এবং ট্রফি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর সেমিফাইনালের যোগ্যতা টিম ইন্ডিয়া অর্জন করতে না করতেই পাকিস্তানের প্রাক্তন পেস বোলার মহম্মদ আমির (Mohammad Amir) কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠেন। সেইসঙ্গে এই টুর্নামেন্টে ভারতের ভবিষ্যৎ নিয়ে উলটোপালটা মন্তব্য করেন। 

Advertisment

আরও পড়ুন:

IND vs WI, Sanju Samson: দাবি করেছিলেন সেমিফাইনালে যাবে না ভারত, সঞ্জুর ইনিংস দেখেই 'ফিদা' প্রাক্তন পাক ক্রিকেটার!

ভারতের জয়ে রেগে আগুন প্রাক্তন পাক ক্রিকেটার

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচের আগে মহম্মদ আমির দাবি করেছিলেন, সূর্য অ্যান্ড কোম্পানি হেরে যাবে। যদিও আমিরের এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত জিতে যায়। আর সেকারণেই কার্যত মাথা খারাপ হয়ে যায় পাকিস্তানের এই প্রাক্তন পেস বোলারের। এবার তিনি দাবি করেছেন, টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জিততে পারবে না। তিনি বলেন, 'ভারত একেবারে ভাল ক্রিকেট খেলতে পারছে না। ওদের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট দুর্বল। আগামী ম্য়াচ ভারত যে দলের বিরুদ্ধেই খেলুক না কেন, তারা স্পিন বোলিং ভাল খেলে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে একেবারে ফেভারিট বলা যায় না। ওরা টি-২০ বিশ্বকাপ জিততে পারবে না।'

Advertisment

আরও পড়ুন:

IND vs WI: থামল ক্যারিবিয়ান ঝড়, ইডেনে মহাকাব্যিক জয় ভারতের! দেখে নিন ছবিতে

জয়ের নেপথ্যে নায়ক সঞ্জু স্যামসন

২০২৬ টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ১৮০-র বেশি রান তাড়া করতে পারেনি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট তাড়া করা একেবারেই সহজ ছিল না। কিন্তু, একটা দিক সঞ্জু ধরে রাখেন। তিনি ৫০ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন এবং টিম ইন্ডিয়াকে একটি ম্য়াচজয়ী ইনিংস উপহার দেন। ভারতের হয়ে উইনিং শটটা তিনিই খেলেন। ভারতকে সেমিফাইনালে তোলেন। এই দমদার ইনিংসের কারণে সঞ্জু স্যামসনকে প্লেয়ার অফ দ্য ম্য়াচ ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

IND vs WI, Eden Gardens Record: ইতিহাস গড়ল ইডেন গার্ডেন্স, দাপুটে জয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত

সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

গ্রুপ - ১ পয়েন্ট তালিকায় টিম ইন্ডিয়া দ্বিতীয় স্থান অর্জন করেছে। এবার গ্রুপ - ২ শীর্ষে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ৫ মার্চ সেমিফাইনাল ম্যাচে দুই দল ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে। এই ম্য়াচে ভারত জয়লাভ করলে, টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট কনফার্ম করবে।

Mohammad Amir Indian Cricket Team India vs West Indies ICC T20I World Cup 2026