India Playing XI vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে বাদ পড়বেন অভিষেক! আদৌ দরকার আছে প্রথম একাদশ বদলানোর?

India Playing XI vs Zimbabwe: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম একাদশে সামান্য পরিবর্তন করতে পারেন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

India Playing XI vs Zimbabwe: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম একাদশে সামান্য পরিবর্তন করতে পারেন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
Abhishek Sharma (23)

টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma) এখনও পর্যন্ত চূড়ান্ত ফ্লপ হয়েছেন। প্রথম তিনটে ম্য়াচে তো তিনি শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। চতুর্থ ম্য়াচে রানের খাতা খোলেন তিনি। কিন্তু, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৩ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, টানা ৪ ম্যাচে ফ্লপ হওয়ার পরও অভিষেক শর্মাকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে?

Advertisment

আরও পড়ুন:

West Indies vs Zimbabwe: জিম্বাবোয়েকে হারিয়ে এবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ, ভারতের বিদায় কি তাহলে নিশ্চিত?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইট পর্বের প্রথম ম্য়াচে অভিষেক মাত্র ১৫ রানের একটা ইনিংস খেলেছে। এরপর থেকেই আশঙ্কা করা হচ্ছে, অভিষেক শর্মাকে বাদ দিয়ে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়ে আসা হতে পারে।

Advertisment

আরও পড়ুন:

Indian Cricket Team Semifinal Scenario: কনফার্ম নয় সেমিফাইনালের টিকিট, ভারতকে করতে হবে এই ৩ কাজ! দেখে নিন

জিম্বাবোয়ের বিরুদ্ধে আগামী ম্য়াচ

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া তাদের আগামী ম্য়াচ ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জিম্বাবোয়ের (India vs Zimbabwe) বিরুদ্ধে খেলবে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম একাদশে সামান্য পরিবর্তন করতে পারেন। ওপেনিং স্লটে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হতে পারে। 

আরও পড়ুন:

Suryakumar Yadav on Abhishek Sharma: 'আমরা তো আছি...', সমালোচকদের উড়িয়ে অভিষেকের পাশে সূর্য

এই টুর্নামেন্টে সঞ্জু এখনও পর্যন্ত একটাই ম্য়াচ খেলার সুযোগ পেয়েছেন। নামিবিয়ার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। সেই ম্য়াচে করেছিলেন মাত্র ২২ রান। তবে এখানে একটা ব্যাপার মাথায় রাখতেই হবে, সঞ্জুও কিন্তু খুব একটা ভাল ফর্মে নেই। যদিও অভিষেকের বর্তমান ফর্ম থেকে স্যামসনকে অনেকটাই ভাল লাগছে। এই পরিস্থিতিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয় কি না, সেটাই আপাতত দেখার।

আরও পড়ুন:

Abhishek Sharma Jersy Controversy: কেন মহম্মদ সিরাজের জার্সি পরেছিলেন অভিষেক শর্মা? রাগে ফুঁসছেন সমর্থকরা

একটা ম্য়াচ হারলেই শেষ সেমিফাইনালের আশা

সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্য়াচে পরাজয়ের পর টিম ইন্ডিয়ার সামনে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। যদি সূর্যকুমার যাদবের দল বাকি ২ ম্য়াচের মধ্যে একটাতেও হেরে যায়, তাহলে সেমিফাইনালের আশা কার্যত শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ মনে করছেন, এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে দলের প্রথম একাদশ নিয়ে কাটাছেঁড়া না করাই ভাল। 

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ:

সঞ্জু স্যামসন, ঈশান কিশান (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

India vs Zimbabwe Sanju Samson Abhishek Sharma Indian Cricket Team ICC T20I World Cup 2026