T20 World Cup India Squad: টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গাই পেলেন না শুভমান গিল, কার গ্র্যান্ড এন্ট্রি? জানলে চমকে যাবেন

T20 World Cup India Squad:বিসিসিআই শনিবার ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

T20 World Cup India Squad:বিসিসিআই শনিবার ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

author-image
Sayan Sarkar
New Update
India squad T20 World Cup 2026, Team India squad announcement, T20 World Cup 2026 schedule, Suryakumar Yadav captain, Axar Patel vice captain, BCCI announces squad, Ishan Kishan comeback, Rinku Singh selected, Shubman Gill dropped, Jitesh Sharma omitted, India vs Pakistan T20 World Cup, T20 World Cup 2026 India Sri Lanka, Group A India T20 WC, 20 teams T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গাই পেলেন না শুভমান গিল

T20 World Cup India Squad: বিসিসিআই শনিবার ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপে নামবে। দলে শুভমান গিল ও জিতেশ শর্মা জায়গা পান নি। তবে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণ। পাশাপাশি অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

Advertisment

বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে মূলত সেই সব ক্রিকেটারদেরই রাখা হয়েছে, যারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক পাঁচ ম্যাচের ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন। বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে এই দল ঘোষণা করেন। আগামী ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

এই বিশ্বকাপ সূর্যকুমার যাদবের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ৩৫ বছর বয়সি এই তারকা ব্যাটসম্যান গত এক বছর ধরে ফর্মের বাইরে থাকলেও অধিনায়ক হিসেবে তাঁর উপরই আস্থা রেখেছে নির্বাচকরা। ক্রিকেট মহলের একাংশের মতে, এটি টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সূর্যকুমারের শেষ বড় মেয়াদ হতে পারে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০টি দল। দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতের গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান, গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল ও ইতালি এবং গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও কানাডা রয়েছে। বিশ্বকাপের ম্যাচগুলি ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন 

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য, ঈশান কিষাণ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, আর্শদীপ সিং, রিংকু সিং, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব।

আরও পড়ুন- মাত্র ১৩ রান কম! কোহলির গড়া 'বিরাট' রেকর্ড অটুট, মুকুটে নয়া পালক অভিষেক শর্মার

 ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

India T20 World Cup 2026