T20 world cup 2026 india team announcement: T20 বিশ্বকাপ কাপ জয়ে মরিয়া ভারত, আজই দল ঘোষণা, প্রথম একাদশে এই চার অলরাউন্ডার?

T20 world cup 2026 india team announcement: আজ ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হতে চলেছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল নির্বাচন ঘিরে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে।

T20 world cup 2026 india team announcement: আজ ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হতে চলেছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল নির্বাচন ঘিরে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে।

author-image
Sayan Sarkar
New Update
India T20 World Cup 2026 squad, Indian T20 team announcement, Ajit Agarkar press conference, Suryakumar Yadav form, Shubman Gill T20, Yashasvi Jaiswal selection, Sanju Samson wicketkeeper, Rinku Singh vs Washington Sundar, Team India T20 World Cup, Indian cricket team news, T20 World Cup 2026 India squad

আজই দল ঘোষণা

T20 world cup 2026 india team announcement: আজ ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হতে চলেছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল নির্বাচন ঘিরে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। আজ দুপুর ১টা ৩০ মিনিটে এক সাংবাদিক বৈঠকে ১৫ সদস্যের দল ঘোষণা করবেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তার আগেই দল গঠন নিয়ে ফ্যান ও বিশেষজ্ঞদের নজর এখন নির্বাচকদের সিদ্ধান্তের দিকে।

Advertisment

সূত্রের খবর, নির্বাচক কমিটি দলের ভারসাম্য রাখতে চারজন ব্যাটসম্যান, দু’জন উইকেটকিপার, চারজন অলরাউন্ডার এবং পাঁচজন বোলারের সমন্বয়ে দল গঠনের পথে হাঁটতে পারে। তবে চূড়ান্ত ঘোষণার আগে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘিরে আলোচনা সবচেয়ে বেশি।

প্রথম প্রশ্ন, খারাপ ফর্ম সত্ত্বেও কি সূর্যকুমার যাদব দলে থাকবেন? গত এক বছর ধরে ধারাবাহিক রান পাননি সূর্য। তবুও তিনি বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপকে অধিনায়ক হিসেবে তাঁর শেষ বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে। ৩৫ বছর বয়সি সূর্যর ক্ষেত্রে নির্বাচকরা ফর্মের চেয়ে অভিজ্ঞতা ও নেতৃত্বকে গুরুত্ব দেন কি না, সেটাই দেখার।

দ্বিতীয় প্রশ্ন শুভমান গিলকে ঘিরে। আধুনিক টি-টোয়েন্টির তুলনায় তাঁর ব্যাটিং স্টাইল কিছুটা ধীর বলে সমালোচনার ঝড় বয়েছে। শেষ ১৮টি টি-টোয়েন্টি ইনিংসে গিল করেছেন ৩৭৭ রান, গড় ২৫.১৩। ওপেনিংয়ে তাঁর উপস্থিতি সঞ্জু স্যামসনের মতো প্লেয়ারের  সুযোগ কমাতে পারে বলেও মনে করা হচ্ছে, যা দলের কম্বিনেশনে প্রভাব ফেলতে পারে।

তৃতীয় আলোচনার বিষয় যশস্বী জয়সওয়াল। আক্রমণাত্মক এই ওপেনারকে টি-টোয়েন্টির জন্য পারফেক্ট মনে করা হলেও, গিলের উপস্থিতি ও সহ-অধিনায়কত্বের সম্ভাবনা তাঁর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ফলে জয়সওয়ালকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হতে পারে বলেই জল্পনা।

চতুর্থ প্রশ্ন সঞ্জু স্যামসনকে নিয়ে। বর্তমানে তিনি রিজার্ভ ওপেনার ও উইকেটকিপার। তবে গিলের দলে থাকা এবং জিতেশ শর্মার উইকেটকিপিংয়ে কিছুটা এগিয়ে থাকায়  সঞ্জুর সুযোগ দলে কিছুটা কমতে পারে । বিশ্বকাপের আগে হাতে ম্যাচ কম থাকায় বড় পরিবর্তনে যেতে চাইবেন না নির্বাচকরা এমনটাই ধারণা।

পঞ্চম ও শেষ প্রশ্ন রিঙ্কু সিং বনাম ওয়াশিংটন সুন্দর। রিঙ্কু পরিচিত নির্ভরযোগ্য মিডল অর্ডার ফিনিশার হিসেবে। অন্যদিকে অলরাউন্ডার হিসেবে টিম ম্যানেজমেন্টের আস্থা ওয়াশিংটন সুন্দরেই। তাঁর টি-টোয়েন্টি পরিসংখ্যান খুব উজ্জ্বল না হলেও কোচ গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় তিনি এগিয়ে আছেন বলেই খবর।

সম্ভাব্য ভারতীয় বিশ্বকাপ দলে থাকতে পারেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর-সহ আরও কয়েকজন।

স্ট্যান্ডবাই তালিকায় থাকতে পারেন যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, শাহবাজ আহমেদ বা নীতীশ কুমার রেড্ডি এবং প্রসিধ কৃষ্ণ।সব জল্পনার অবসান ঘটবে আজই। দুপুরের ঘোষণার দিকেই এখন তাকিয়ে গোটা ক্রিকেট মহল।

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

T20 ICC T20I World Cup 2026