/indian-express-bangla/media/media_files/2025/11/29/india-test-series-loss-manoj-tiwary-demands-removal-of-gautam-gambhir-2025-11-29-13-04-17.jpg)
টেস্টে লজ্জার হার, গম্ভীরকে নিয়ে 'বোমা' ফাটালেন মনোজ তিওয়ারি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের লজ্জাজনক টেস্ট সিরিজ হারের পর, গৌতম গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। এর মাঝেই বোমা ফাটালেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। বিসিসিআই-এর কাছে রাখলেন এই এই বড় দাবি।
বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম ওয়ানডের সময়! না জানলে হাত কামড়াবেন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে লজ্জার হার ভারতীয় ক্রিকেটে কোচিং নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারি সরাসরি দাবি করেছেন, টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীরের বিকল্প খুঁজে বের করা একান্তই জরুরি। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ভারতের ৪০৮ রানের বড় হারে দলের প্রস্তুতি, পরিকল্পনা ও কৌশল নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। টানা দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের লজ্জা, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে রোহিত শর্মা নতুন বিশ্ব রেকর্ড গড়বেন! তিনি কি শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে 'সিক্সার কিং' হবেন?
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি জানান, এই পরাজয় তাঁর কাছে মোটেও অবাক করার মতো নয়। তাঁর কথায়, অনেক দিন ধরেই স্পষ্ট ছিল যে টেস্ট দলের প্রস্তুতি ভুল দিকে এগোচ্ছে। ঘনঘন দল পরিবর্তন, সঠিক পরিকল্পনার অভাব এবং দলে ভারসাম্যের সংকট সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে এর প্রভাব পড়েছে। নিউজিল্যান্ড সিরিজ এবং এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব ক্ষেত্রেই এই সমস্যাগুলো ধরা পড়েছে বলেই মন্তব্য করেন তিনি।
২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি? মর্কেলের 'বিরাট' মন্তব্যে ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প
তিওয়ারির মতে, ভারতের মতো দেশের ক্ষেত্রে টেস্ট ক্রিকেটের জন্য একজন বিশেষজ্ঞ কোচ অবিলম্বে নিয়োগ করা প্রয়োজন, যিনি টেস্ট ক্রিকেটের সূক্ষ্ম কৌশল ও প্লেয়ারদের মানসিকতা বোঝার ক্ষমতা রাখেন। সেই কারণেই তিনি গম্ভীরকে টেস্ট কোচের পদ থেকে অপসারণের দাবি জানান। তিওয়ারি বলেন, ভারতীয় টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে এখনই কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত।
হারের জ্বালা ভুলে বদলা নিতে তৈরি বিরাট-রোহিত!
সিরিজ হারের পর গম্ভীর দাবি করেন, তাঁর কোচিংয়ে ভারত এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করেছে। তবে তিওয়ারি সেই দাবি সরাসরি খারিজ করে বলেন, দল তৈরির কাজ গম্ভীরের বহু আগেই হয়ে গিয়েছিল। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি সেই ভিত্তি গড়ে গিয়েছিলেন। তাঁর মতে, গম্ভীর থাকুক বা না থাকুক, ভারত এই টুর্নামেন্টগুলো জিততই, আর ইংল্যান্ড সিরিজও প্রায় হারতে বসেছিল দল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us