/indian-express-bangla/media/media_files/2025/11/12/vaibhav-suryavanshi-4-2025-11-12-10-14-12.jpg)
ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী
IND U-19 vs SA U-19: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ইউথ ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে। বুধবার অর্থাখ ৭ জানুয়ারি এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি খেলা হবে। প্রথম ২ ম্য়াচে জয়লাভ করে টিম ইন্ডিয়া ইতিমধ্যে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে। কিন্তু, এবার তারা দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে চাইবে। ইতিমধ্যে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) ফের একবার তাণ্ডবের মুডে দেখা যেতে পারে। তিনিই ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। কখন থেকে শুরু হবে এই ম্য়াচ, আসুন জেনে নেওয়া যাক।
IND-u19 vs SA-u19 Highlights, 1st Youth ODI: বৈভবের নেতৃত্বে অনন্য নজির, আগুন জয় টিম ইন্ডিয়ার
৭ জানুয়ারি খেলা হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্য়াচ
বৈভব সূর্যবংশীর নেতৃত্বে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে তিন ম্য়াচের ইউথ ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে, তার মধ্যে ২ ম্য়াচেই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। যদিও দুটো ম্য়াচেই ফলাফল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নির্ধারিত হয়েছে। প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া ২৫ রানে জয়লাভ করেছিল। অন্যদিকে, দ্বিতীয় ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দেয়। এবার তৃতীয় ম্য়াচে কী ফলাফল হয়, তা দেখার জন্যই গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
দুপুর ১ টা থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্য়াচ
চলতি বছর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। সেকারণে এই সিরিজটা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। সিরিজ ইতিমধ্যে ভারতের পকেটে চলে এসেছে। তবে এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি আমরা আগেই জানিয়ে দিয়েছি যে ৭ জানুয়ারি আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে দুপুর ১টা থেকে শুরু হবে। এর আধঘণ্টা আগে অর্থাৎ দুপুর সাড়ে ১২টায় হবে টস। খেলা শেষ হতে রাত হয়ে যাবে।
বৈভব সূর্যবংশীর থেকে বড় রানের প্রত্যাশা
এই সিরিজের প্রথম ম্য়াচে অধিনায়ক বৈভব সূর্যবংশী ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। মাত্র ১১ রান করে তিনি আউট হয়ে যান। কিন্তু, দ্বিতীয় ম্য়াচে তিনি ধামাকাদার মেজাজে ৬৮ রান করেন। আশা করা হচ্ছে, বৈভবের এই বিস্ফোরক ব্যাটিং তৃতীয় ওয়ানডে ম্য়াচেও দেখতে পাওয়া যাবে। যদি একটি শতরান তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে, তাহলে তো আর কথাই নেই। এই ম্য়াচের লাইভ সম্প্রচার হবে কি না, তা এখনও জানতে পারা যায়নি। ইতিপূর্বে ঠিক ছিল যে এই ম্য়াচটি জিও হটস্টারে দেখানো হবে। কিন্তু, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে, সেটা আর সম্ভব হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us